শিরোনাম
সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ পোরশায় মাদক ব্যবসায়ী আটক রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের রূপগঞ্জে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার, ৬ মাদক কারবারি গ্রেপ্তার চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ কৃষক মুক্তিপণ দিয়ে মুক্ত
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬

কুমিল্লার চান্দিনায় এসি ল্যান্ডের সঙ্গে বাগ্‌বিতণ্ডা- হাতকড়া পরিয়ে থানায় নেওয়া দুই সাংবাদিক, মুচলেকায় মুক্তি

প্রকাশিত:বুধবার ০১ এপ্রিল ২০২৬ | হালনাগাদ:বুধবার ০১ এপ্রিল ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোতালেব হোসেন(কুমিল্লা)।। কুমিল্লার চান্দিনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বাগ্‌বিতণ্ডার জেরে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনা ঘটেছে। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।বুধবার (১ এপ্রিল) বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন স্থানীয় দৈনিক আমার শহর এর দেবীদ্বার প্রতিনিধি আবদুল আলীম এবং মানবজমিন পত্রিকার দেবীদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার।সাংবাদিকদের অভিযোগ , নামজারির একটি শুনানিকে কেন্দ্র করে তাঁরা দুপুরের দিকে চান্দিনা উপজেলা ভূমি কার্যালয়ে যান। বেলা প্রায় ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের কাছে শুনানি সম্পর্কে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে ওই আচরণের ভিডিও ধারণ করতে গেলে তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে পুলিশ ডেকে এনে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো হয়।আব্দুল আলীম বলেন, আমরা বারবার জানিয়েছি আমরা সাংবাদিক। কিন্তু পুলিশ বলেছে, ‘ম্যাজিস্ট্রেটের নির্দেশ রয়েছে।’ থানায় নেওয়ার পর তাঁদের মোবাইল ফোন জোর করে নিয়ে লক খুলে গ্যালারির ছবি ও ভিডিও মুছে ফেলা হয় বলেও জানান তিনি। পরে বিষয়টি আর না বাড়ানোর শর্তে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।তবে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পুরো ঘটনাটি ভুল–বোঝাবুঝির ফল। তিনি জানান, ঘটনার সময় তিনি শুনানিতে ব্যস্ত ছিলেন। সাংবাদিকরা অনুমতি ছাড়াই ভিডিও ধারণ শুরু করেন এজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয় এবং তাঁদের পরিচয় জানার পরই হাতকড়া খুলে দেওয়া হয়। তিনি কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার করেননি বলেও জানান তিনি।এদিকে ঘটনার পর দুই সাংবাদিকের হাতকড়া পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কুমিল্লার সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক (ফারুক) বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। তাঁদের কাজ করতে গিয়ে এভাবে অপমান করা মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।চান্দিনার এই ঘটনাকে ঘিরে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।


আরও খবর




রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার

বন্দরে ৬ ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ‘পুলিশ’ সেজে কারারক্ষীর বাড়িতে ডাকাতি, নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা

মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত ও সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

নাটোরে প্রাথমিক শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলো এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে


এই সম্পর্কিত আরও খবর

রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কাল উঠছে নিষেধাজ্ঞা- নতুন আশায় মনপুরা সহ ভোলার জেলেরা

পলাশবাড়ীতে নির্মাণাধীন রামমূর্তি প্রকল্প ঘিরে বিতর্ক, তদন্ত চেয়ে সংবাদ সম্মেলন

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ: প্রশ্নের মুখে উলিপুর উপজেলা প্রকৌশলীর ভূমিকা

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু,এলাকাজুড়ে শোকের ছায়া

বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ,শিশুর মরদেহ উদ্ধার