
গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি। নাটোরের লালপুর উপজেলার পালিদেহা এলাকা থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ ঈশ্বরদীর যুবদল নেতা মাহমুদ হাসান সোনামনি ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)। পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে লালপুর থানার এসআই (নিঃ) মো. আল মাসুম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।এ সময় একটি বিদেশি পিস্তল,২টি ম্যাগজিন,১০ রাউন্ড গুলি, ৬টি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে কাজল, সুইটসহ তিন সহযোগীকেও আটক করা হয়। গ্রেফতার মাহমুদ হাসান সোনামনি পাবনার ঈশ্বরদী উপজেলার যুবদলের (বহিস্কৃত) যুগ্ন আহবায়ক বলে জানা গেছে। লালপুর থানার ওসি জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



























