শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

লাইফ সাপোর্ট থেকে বুড়িগঙ্গাকে বাঁচিয়ে তোলা সম্ভব, দাবি পরিবেশবিদদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বুড়িগঙ্গাকে ঘিরে এক সময় গড়ে উঠেছিল ঢাকা নগরী, এখন ঢাকা শহরই গিলে খাচ্ছে নদীটাকে। বিষে ভরে গেছে বুড়িগঙ্গার পানি। দুর্গন্ধযুক্ত কালো পানিতে অস্তিত্ব মিলেছে ভারী ধাতুর। মৃতপ্রায় নদীটির পানির ল্যাব পরীক্ষায় মাত্রাতিরিক্ত আর্সেনিক, ভারী ধাতু, লেড, ক্রোমিয়ামের প্রমাণ পেয়েছেন গবেষকরা। যার প্রভাবে পানির অক্সিজেনও কমে গেছে।



এদিকে, অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, বুড়িগঙ্গা দূষণমুক্ত করা সহজ কাজ নয়। এর কারণ হিসেবে তিনি উলেস্নখ করেছেন নদীর নিচে তিন থেকে চার আস্তরের পলিথিন জমে থাকার কথা। যে কারণে নদীতে ড্রেজিং করাও সম্ভব না।


তবে, পরিবেশবিদরা বলছেন, লাইফ সাপোর্টে থাকলেও ফুরিয়ে যায়নি মৃতপ্রায় নদীটির বেঁচে থাকার আশা। শক্ত হাতে দেখভাল করা আর যথাযথ উদ্যোগ নেওয়া হলে আবারও প্রাণ ফিরে পেতে পারে নদীটি।


সরেজমিন দেখা যায়, দখল-দূষণে বুড়িগঙ্গা নদীর প্রাণ যায়যায়। দুই পাড়ে সবুজের ছিটেফোঁটাও নেই। ক্রমাগত পলিথিন, শিল্পকারখানার বিষাক্ত কেমিক্যাল ও বর্জ্য, হাসপাতাল-ক্লিনিকের পরিত্যক্ত কেমিক্যাল, লঞ্চ-জাহাজের পোড়া তেল, মবিল, ওয়াসার পয়ঃবর্জ্যসহ গৃহস্থালির নানা বর্জে নিক্ষেপের কারণে নদীর পানি হয়েছে নিকষ কালো, দুর্গন্ধযুক্ত। নদী বাঁচাতে সরকারের তোড়জোড়েরও শেষ নেই। এরপর কাটছে না জটিলতা। সরকার কেন নদীকে বাঁচাতে চেয়েও পারছে না- সম্প্রতি এমন এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'বুড়িগঙ্গা নদী অত সহজে উদ্ধার করা যাচ্ছে না। নদীর নিচে তিন থেকে চার আস্তরের পলিথিন পড়ে আছে। এ কারণে সেখানে ড্রেজিং করা সম্ভব না। তাই আমাদের সবার উচিত পলিথিন ব্যবহার বন্ধ করা।'

'কেমন পুলিশ চাই' শীর্ষক জরিপ / রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চান ৮৮.৭ শতাংশ মানুষ


সংশ্লিষ্টরা বলছেন, আইন করেও ঠেকানো যাচ্ছে না নদীদূষণ। ফলে এই বৃহত্তর নগরীর মানুষের দুঃখ-কষ্টেরও শেষ নেই। রাজধানীতে বসবাসকারী প্রায় দুই কোটি মানুষের পয়ঃবর্জ্য, কলকারখানা ও গৃহস্থালির বর্জ্য প্রতিনিয়ত মিশছে নদীর পানিতে। যে কারণে বুড়িগঙ্গার পানিতে অক্সিজেন প্রায় শূন্যের কোটায়।


গবেষকরা বলছেন, নদীর প্রতি লিটার পানিতে মিলেছে ৫ থেকে ৪৫ পিচ মাইক্রো পস্নাস্টিকের অস্তিত্ব। পানিতে আর্সেনিকের আদর্শ মাত্রা ১০ মিলিগ্রাম প্রতি লিটারে হলেও বুড়িগঙ্গায় মিলেছে ৫৮ থেকে ৯৮.৪৪ মিলিগ্রাম। ভয়াবহ লেড ১০ মিলিগ্রাম প্রতি লিটারে আদর্শ হলেও এখানে মিলেছে ৫০.১২ থেকে ৬৬.৫৪ মিলিগ্রাম। ক্রোমিয়াম প্রতি লিটারে আদর্শ মাত্রা ৫ মিলিগ্রাম হলেও বুড়িগঙ্গায় মিলেছে ৭০.১৫ থেকে ১২০.৮৬ মিলিগ্রাম। ক্যাডমিয়াম প্রতি লিটারে আদর্শ মাত্রা ৩ মিলিগ্রাম হলেও বুড়িগঙ্গায় মিলেছে ৮.০২ থেকে ১১.৮৯ মিলিগ্রাম। আর পানিতে দ্রবীভূত অক্সিজেন ৫ মিলিগ্রাম প্রতি লিটারে হলেও এখন তা নেমেছে .০২ মিলিগ্রামে। যার ফলে নদীর পানিতে প্রাণের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে।


নদীপাড়ের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, 'এই নদীতে ছোডবেলায় কত সাঁতার যে কাটসি হিসাব নাই। সারাদিন নদীর পানিতেই থাকতাম। মাঝেমধ্যে দলবল নিইয়্যা বড়শি লইয়্যা মাছ ধরতাম। মুক্তিযুদ্ধেরও অনেক আগের কথা। তহন কী সুন্দর পানি ছিল এইহানে। দুই-তিন হাত উঁচু উঁচু ঢেউও ছিল। নদীতে মাছ আর মাছ।'


আগানগর-বাদামতলী ঘাটের মাঝি রমিজ উদ্দিন বলেন, 'যখন মাঝি হিসেবে কাজ শুরু করি তখন নদী পার হতে লাগতো আট আনা। বর্তমানে জনপ্রতি ১০ টাকা করেই পান। কিন্তু তার নিকট এখনো সেই আট আনার দিনই অপেক্ষাকৃত মধুর। বর্তমানে কিছুই আর অবশিষ্ট নেই এই নদীতে। নেই আগের সেই জৌলুসও। শখের বশেও কেউ আর বেড়ানোর উদ্দেশ্যে ভিড় করে না। নদীর বুকে চর জাগে না বলে কাশফুলেরও দেখা নেই দীর্ঘবছর।'


জিনজিরার স্থানীয় বাসিন্দা সাহিদুল হক, ওমর ফারুক, দিদার হোসেনসহ কয়েকজন জানান, মানুষ যেমন হৃৎপিন্ড না থাকলে বাঁচে না, তেমনি নদী না থাকলে ঢাকাও বাঁচানো সম্ভব নয়। যেভাবে বুড়িগঙ্গা নদী মরছে, আর যেভাবে কাঁদছে, তাতে একদিন ধ্বংস হয়ে যাবে এ ঢাকা। নদী রক্ষা করতে না পারলে স্বাভাবিক জীবন টিকিয়ে রাখা সম্ভব নয়।


এ বিষয়ে পরিবেশবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান ও নদী গবেষক মীর মোহাম্মদ খান বলেন, 'বুড়িগঙ্গার পানি অবশ্যই বিষাক্ত। সেটা তো স্বাভাবিকভাবে দেখলেই বুঝা যায়। আর এই নদীতে মাছ থাকলেও সেটা খেলে বিভিন্ন রোগ হতে পারে। ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা তদারকি সংস্থা কেউই বুড়িগঙ্গার এমন পরিণতির জন্য দায় এড়াতে পারে না।


তবে সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে লাইফ সাপোর্ট থেকে এ নদীকে বাঁচিয়ে তোলার সময় এখনো ফুরিয়ে যায়নি বলে জানান এই বিশেষজ্ঞরা।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী