শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

লাকসামে কৃষককে কুপিয়ে আহত করার ঘটনায় প্রবাসী জেলহাজতে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২১ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ২১ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ


কুমিল্লার লাকসামে এক কৃষককে কুপিয়ে আহত করার ঘটনায় রফিকুল ইসলাম নামে এক প্রবাসীকে জেলহাজতে পাঠানো হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে ঐ কৃষক ও তার পুত্রবধূকে কুপিয়ে আহত করে রফিক ও তার পরিবারের সদস্যরা। উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ষোলাপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় আহতের ছেলে মোঃ ফারুক লাকসাম থানায় মামলা দায়ের করেন। 


পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, একটি জমি নিয়ে প্রতিবেশী রফিকুল ইসলাম (৪৫) ও কৃষক রফিক মিয়া (৬৫) উভয়ে আদালতে  মামলা করেন। এর প্রেক্ষিতে প্রায়ই রফিকুল ইসলাম, তার স্ত্রী ও পরিবারের সদস্যরা কৃষক রফিক মিয়ার পরিবারের সদস্যদের গালাগালসহ প্রাণনাশের হুমকি দিত। গত বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন কৃষক রফিক মিয়া। তাকে একা পেয়ে রফিকুল ইসলাম, তার স্ত্রী মিনারা আক্তার ও ৩ মেয়ে পপি আক্তার, ফারজানা আক্তার, ফারিয়া অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে রফিক মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার শোর চিৎকারে পুত্রবধূ সুমাইয়া আক্তার (২০) এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে। এ সময় কৃষকের স্ত্রী জাহানারা বেগমকে (৫০) পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টা করে। কৃষককে রক্ষায় তার অশিতিপর মা রজ্জবের নেছা (৮৫) এগিয়ে এলে তাকেও  পিটিয়ে আহত করা হয়। তাদের পরনে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। 


অস্ত্রোপচার শেষে কৃষক রফিক মিয়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন আছেন। আহত গৃহবধূ সুমাইয়া আক্তার, জাহানারা বেগম ও রফিক মিয়ার অশিতিপর বৃদ্ধা মা রজ্জবের নেছা লাকসাম সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


এ ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলামের মুঠোফোনে কল দিলে তার স্ত্রী (অপর অভিযুক্ত) মিনারা আক্তার কল রিসিভ করে বলেন, আমাদেরকেও তারা মেরেছে। 


এলাকাবাসী আরো জানায়, প্রবাসী রফিকুল ইসলাম ও তার মেয়ের জামাই যুবলীগ নেতা মুন্না বিগত আ'লীগের আমলে এলাকায় বহু লোককে মারধর ও বাড়িঘর ভাংচুর করেছে।


এ বিষয়ে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, কৃষক রফিক মিয়ার ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতার করা হবে।


আরও খবর




ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা