শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

লাল মরিচের চাষ কমলেও ভালো দামে খুশি কৃষকেরা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ০২ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ০২ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কৃষকেরা লাল মরিচ প্রক্রিয়াজাতে ব্যস্ত সময় পার করছেন। বাজারে সবকিছুর সঙ্গে পাল্লা দিয়ে মজুরি ও অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। লাভ বেশি হওয়ায় হাইব্রিড মরিচ চাষ বাড়লেও কমেছে দেশি লাল মরিচের আবাদ। এরপরও ভালো দাম পাওয়ায় খুশি কৃষকেরা।


খোঁজ নিয়ে জানা গেছে, উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার লাল মরিচ দেশসেরা। এর মধ্যে যমুনা ও বাঙালি নদীবিধৌত সারিয়াকান্দি উপজেলার বেলে-দোআঁশ মাটিতে মরিচ বেশি উৎপাদন হয়। প্রাচীনকাল থেকে বেশি মরিচ উৎপাদন হয় বলে সারিয়াকান্দি উপজেলা লাল মরিচের জন্য বিখ্যাত। কৃষকেরা এখন মাঠে মাঠে লাল মরিচ উত্তোলন, পরিবহন করে বাড়িতে নেওয়া, বাছাই করে উঠান, চাল, চাতাল বা খোলা স্থানে শুকাতে দিচ্ছেন। শুকিয়ে যাওয়ার পর লাল মরিচ আবারও বাছাই করে বাজারজাত করতে ব্যস্ত সময় পার করবেন তারা।


যমুনা এবং বাঙালি নদীর পানি নেমে যাওয়ার পরপরই জমিতে জো (কাঙ্ক্ষিত পানি থাকা) আসলে কৃষকেরা দেশি মরিচের বীজ বপন বা হাইব্রিড মরিচের চারা রোপণ করেন। বিগত বছরগুলোতে দেশি মরিচে লাগাতার লোকসানের জন্য কৃষকেরা হাইব্রিড জাতের মরিচ বেশি চাষ করেছেন। এ মরিচ আগাম ধরে ও দেশি মরিচের তুলনায় বেশি উৎপাদন হয়। এ ছাড়া কাঁচা অবস্থাতেই মরিচ বাজারজাত করে বেশি মুনাফা হয়। তাই কৃষকেরা দিন দিন হাইব্রিড মরিচ চাষের দিকে ঝুঁকছেন। ফলে এ উপজেলায় কমেছে দেশি মরিচের আবাদ।



দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শ্রমিকের মজুরি বেশি, উত্তোলনে খরচ বৃদ্ধি, নদীতে নাব্যতা না থাকায় পরিবহন খরচ বৃদ্ধিসহ নানা কারণে এবার লাল মরিচের উৎপাদন খরচ বেড়েছে। স্থানীয় আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় এবার মরিচের দাম তুলনামূলক একটু কম। গত বছর যেখানে লাল টোপা মরিচ প্রতি মণ তিন হাজারের বেশি দামে বিক্রি হয়েছে। এ বছর তা বিক্রি হচ্ছে দুই হাজারের কিছু বেশিতে। তবে কৃষকেরা জানিয়েছেন, এ দামে বিক্রি করেও তারা খুশি। এর চেয়ে দাম আরও কমলে তারা ব্যাপকভাবে লোকসানের মুখে পড়বেন।


সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিতপরল গ্রামের মরিচচাষি লেবু মিয়া জানান, দেশি জাতের মরিচ চাষ ছেড়ে তিনি এ বছর আট বিঘা জমিতে হাইব্রিড জাতের মরিচ চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে তিন লাখ টাকা। এ পর্যন্ত তিনি চার লাখ টাকার মরিচ বিক্রি করেছেন। তবে তিনি কিছু জমিতে দেশি জাতের মরিচের চাষ করেছেন। সেখান থেকে লাল মরিচ উত্তোলন করে আঙিনায় শুকাতে দিয়েছেন।


তিনি বলেন, ‘চার মণ ১০ কেজি লাল টোপা মরিচ শুকিয়ে এক মণ শুকনা মরিচ পাওয়া যায়। এ বছর মরিচ চাষে খরচ বেশি হয়েছে। তাই বর্তমান বাজারদরে খুবই সামান্য লাভ হচ্ছে।’



মরিচের আড়তদার রফিকুল ইসলাম জানান, সোমবার (২৬ ফেব্রুয়ারি) সারিয়াকান্দি ঘাটপার আড়ত লাল টোপা মরিচ দুই হাজার থেকে ২২০০ টাকা, কাঁচা মরিচ ১১০০ টাকা থেকে ১২০০ টাকা এবং শুকনা মরিচ ১২ হাজার থেকে ১৩ হাজার টাকা মণ পর্যন্ত বিক্রি হয়েছে।


সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩৩০০ হেক্টর জমি। উৎপাদন হয়েছে ৩৩১০ হেক্টর জমিতে। তার মধ্যে হাইব্রিড ২১৫০ হেক্টর এবং দেশি উফসি জাতের ১১৬০ হেক্টর। উৎপাদন হেক্টরপ্রতি ৩ মেট্রিক টন। গত বছর ৩১৫০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছিল।


সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘মরিচের জন্য বিখ্যাত সারিয়াকান্দিতে বরাবরের মতো এ বছরও আবাদ বেশ ভালো হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছেন। মরিচ চাষের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে।’


আরও খবর




রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ