শিরোনাম
আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ হাওরে বোরো চাষের প্রস্তুতি,৪০ হাজার হেক্টরে আবাদের লক্ষ্য
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
শনিবার ১৪ নভেম্বর ২০২৬

লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের প্রধান ফটক ক্ষতিগ্রস্ত; রাস্তা বন্ধের দাবি শিক্ষার্থীদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


জেলা প্রতিনিধি (ভোলা) :

নির্মাণের এক মাস না পেরোতেই অজ্ঞাত যানবাহনের আঘাতে ক্ষতিগ্রস্ত ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী সরকারি শাহবাজপুর কলেজের প্রধান ফটক। ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে কলেজের মধ্যে দিয়ে যানবাহন ও মালামাল পরিবহণের রাস্তাটি বন্ধ করে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি করেছে কলেজের শিক্ষার্থীরা। পাবলিক পরিবহণ বন্ধ করা, বহিরাগতদের চলাচল সীমীত করা এবং কলেজ ক্যাম্পাসের মাঝখানের সড়কের বিকল্প সড়ক নির্মাণে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ বরাবর আবেদন পত্র দিয়েছে। মঙ্গলবার শিক্ষার্থীরা গণস্বাক্ষর সহ অধ্যক্ষ বরাবর আবেদনপত্রটি জমা দিয়েছে। 


সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের নবনির্মিত প্রধান ফটকের দুইটি পিলারের পলেস্তারা সহ টাইলস ভেঙ্গে পড়েছে। দুইটি পিলারে অন্তত বারোটি টাইলস সহ পলেস্তারা খসে পড়েছে। উপস্থিত লোকজন মনে করেন, রাতের আধারে নিয়ন্ত্রণহীন যানবাহনের আঘাতে পিলারটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কলেজের মধ্যে দিয়ে যাওয়া ওই সড়কে উচ্চ গতিতে যানবাহন চলাচল করায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। মালামাল ও যাত্রী পরিবহণ চলাচলের ফলে উচ্চ শব্দ ও ধুলাবালিতে কলেজে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। 

রাকিব নামে এক শিক্ষার্থী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কলেজের মাঝ দিয়ে এমন রাস্তা থাকলে কলেজের নিরাপত্তা থাকে না। এখন গেইটে আঘাত করেছে: আরেকদিন হয়তো শিক্ষার্থীরা আহত হবে। আমরা কলেজের মাঠ এবং কলেজ ভবন একই বাউন্ডারিতে রাখার দাবি জানাই।


কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মো: মুসা বলেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সর্বসাধারণ ও গণপরিবহণ চলাচলের রাস্তা থাকতে পারে না। শিক্ষার্থীদের দাবি মেনে অচিরেই কার্যকর পদক্ষেপ নেয়া হোক। 


এ বিষয়ে সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম মোল্লা বলেন, আমি শিক্ষার্থীদের আবেদন পেয়েছি। কলেজের মধ্য দিয়ে যে সড়কটি আছে তার বিকল্প সড়ক করার মতো পর্যাপ্ত জমিও আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে যথাযথ ব্যবস্থা নেয়ার চেষ্টা করব।


প্রসঙ্গত, পূর্বে সরকারি শাহবাজপুর কলেজের প্রশাসনিক ভবন ও খেলার মাঠ একই বাউন্ডারিতে ছিল। বিগত সরকারের আমলে কলেজের  মাঠ খনন করে পুকুর করা হয় এবং কলেজের পুকুর ভরাট করে 'সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক' স্থাপন করা হয়। কলেজ ও পার্কের বাউন্ডারির মাঝ দিয়ে যায় রাস্তা।  ফলে কলেজ মাঠটি কলেজের মূল ক্যম্পাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে কলেজ কর্তৃপক্ষ মাঠটি আয়ত্বে নিলেও মাঝখানের সড়ক ও আলাদা বাউন্ডারির কারণে পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া সম্ভব হয়নি।


আরও খবর




মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত

মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন

ব্যবসায়ীদের আস্থায় বড় চমক,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি খসরুল আলম

কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩