শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

মা গোদামে আগুন লাগছে’— শেষ মেসেজ পাঠিয়ে রিয়াদে প্রাণ গেল, অগ্নিদগ্ধে আত্রাইয়ের ১১ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ১০ আগস্ট ২০২৬ | হালনাগাদ:সোমবার ১০ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো. মুরাদ মৃধা রাণীনগর সৌদি আরবের রিয়াদ শহরের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ১৬ জন হতাহতের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত ১১ জন প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বাংলাদেশ সময় বিকেল ৬টা (সৌদি সময় বিকেল ৩টা) নাগাদ এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ দূতাবাস সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় হতাহত সকলেই ওই কারখানায় কর্মরত ছিলেন। ​প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, ডুবাই গ্রামের ২ জন, খরস্রোতা গ্রামের ২ জন, সাধনগরের ১ জন, উদনপই গ্রামের ১ জন এবং বোয়ালিয়া গ্রামের ১ জন রয়েছেন। এছাড়া আরো কয়েকজনের পরিচয় ও গ্রাম শনাক্তের প্রক্রিয়া চলছে। ​শনাক্ত হওয়া নিহত প্রবাসীদের তালিকা: ১. রুবেল প্রামাণিক (পিতা: সাইদুর রহমান, গ্রাম: গন্ডগোহালী) ২. মো. কলিমউদ্দিন (পিতা: মৃত বজলুর প্রামাণিক, গ্রাম: গন্ডগোহালী) ৩. মো. মোহন (পিতা: গুফফার প্রামাণিক, গ্রাম: গন্ডগোহালী) ৪. মো. সুমন (পিতা: গুফফার প্রামাণিক, গ্রাম: গন্ডগোহালী) ৫. শুভ (গ্রাম: ডুবাই) ৬. সুমন (গ্রাম: ডুবাই) ৭. আব্দুল জলিল (গ্রাম: খরস্রোতা) ৮. মজিদুল (পিতা: মজনু, গ্রাম: খরস্রোতা) ৯. সাগর (গ্রাম: সাধনগর) ১০. ফরিদ (গ্রাম: উদনপই) ১১. হৃদয় (গ্রাম: বোয়ালিয়া) ​ ঘটনার খবর পৌঁছানোর পর থেকে আত্রাই উপজেলার সংশ্লিষ্ট গ্রামগুলোতে নেমে এসেছে শোকের মাতম। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। ​নিহত দুই ভাই মোহন ও সুমনের বাবা গুফফার প্রামাণিক বলেন "আমার তিন ছেলের মধ্যে দুজন সৌদিতে কাজ করত। বড় ছেলে মোহন সাত বছর আর সুমন তিন বছর আগে যায়। ছোট ছেলেটি প্রতিবন্ধী, আমি নিজেও প্রতিবন্ধী। মোহনের আগামী মাসেই দেশে আসার কথা ছিল। ​প্রতিবেশী জামিউল হক জানান, অগ্নিকাণ্ডের ঠিক আগমুহূর্তে বিকেল ৩টা ৫১ মিনিটে মোহন বাড়িতে ফোন দিয়েছিলেন। গ্রামে বিদ্যুৎ না থাকায় এবং ওয়াইফাই বন্ধ থাকায় পরিবার সরাসরি কথা বলতে পারেনি। পরে পাঠানো শেষ ভয়েস মেসেজে মোহন আকুতি জানিয়ে বলেন— মা কেন ফোন ধরতিছো না, আমাদের গোদামে আগুন লাগছে, আমরা বের হতে পারতেছি না। ​অন্যদিকে গন্ডগোহালী গ্রামের অপর নিহত রুবেলের বাড়িতেও চলছে স্বজনদের কান্নার রোল। রুবেলের চাচাতো ভাই বিপ্লব হোসেন জানান, ১২-১৪ বছর ধরে রুবেল সৌদি আরবে যাতায়াত করছেন। তার মাত্র ১৫ দিন বয়সী একটি নবজাতক কন্যাসন্তান রয়েছে। ​ আত্রাই উপজেলার প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারসহ গন্ডগোহালী গ্রামের বাসিন্দা ওসমান ও স্থানীয় গ্রামবাসী নিহতদের মরদেহ দ্রুত ও সরকারি উদ্যোগে দেশে ফিরিয়ে আনার আকুল দাবি জানিয়েছেন এলাকাবাসী। এদিকে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, "আমরা এখন পর্যন্ত আত্রাইয়ের ১১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। বাকিদের তথ্য যাচাই করা হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবারগুলোকে সব ধরনের সরকারি সহায়তা প্রদান করা হবে।


আরও খবর




মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে


এই সম্পর্কিত আরও খবর

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২