শিরোনাম
বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

প্রকাশিত:সোমবার ২৭ জুলাই ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৭ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা 'মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে।' -খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের এমন কঠোর ঘোষণার মধ্য দিয়ে সাতক্ষীরায় এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, অনলাইন জুয়া, মব সন্ত্রাস এবং অন্যান্য অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়েছে পুলিশ।সোমবার (২৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়। এতে বিভিন্ন অপরাধের বর্তমান চিত্র, সীমান্ত এলাকার নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং জনসেবামুখী পুলিশিং নিয়ে মতবিনিময় করা হয়।ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে কোনো ধরনের আপসের সুযোগ নেই। মাদক কারবারিদের পাশাপাশি যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দেয় কিংবা নানাভাবে সহযোগিতা করে, তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হলে তাকেও ছাড় দেওয়া হবে না।তিনি বলেন, সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদক ও চোরাচালান প্রতিরোধ একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ নির্মূল করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।ডিআইজি আরও বলেন, সাতক্ষীরায় অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অনেক তরুণ এ অপরাধে জড়িয়ে পড়ছে। অনলাইন জুয়া পরিচালনাকারী চক্র এবং আইনবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন অনলাইন পেজের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। জনগণের জানমাল রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে। পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সব সদস্যকে সততা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে চোরাচালান, অবৈধ ঘাটের কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, খুন-হত্যা, থানায় সেবা নিতে গিয়ে হয়রানির অভিযোগ, মব সন্ত্রাস, কিশোর অপরাধ, মাদক পাচার এবং অনলাইন জুয়ার বিস্তারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন এলাকার বাস্তব চিত্র তুলে ধরে সীমান্তে চোরাচালান, মাদক ব্যবসা, অবৈধ ঘাটের কার্যক্রম, সড়কে যানজট, থানায় সাধারণ মানুষের ভোগান্তি এবং অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে পুলিশের সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান তারা। সভা শেষে ডিআইজি ঘোষণা দেন, সাতক্ষীরা জেলায় আগামী এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এ অভিযানে মাদক কারবারি, চোরাচালান চক্র, অপরাধী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরও খবর




মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সাতক্ষীরায় শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

ফেনীতে ছুরিকাঘাতে হত্যা: ২৪ ঘণ্টার আগেই আসামি গ্রেফতার

শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হালুয়াঘাটে তিন মাস ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

টোল-টেক্সের নামে চাঁদাবাজি: রুখে দাঁড়াল নদীপারের মানুষ

শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু

বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতিকে কুপিয়ে জখম, যুবলীগ কর্মী সুরুজ আলী কারাগারে

লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন

‘আশার আলো সঞ্চয় সমিতি’র বিরুদ্ধে দিন-কিস্তিভিত্তিক সুদে ঋণ কার্যক্রমের অভিযোগ

ফিসারির বাঁধে জলাবদ্ধতা: প্রশাসনের উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস

নাটোরে বিনামূল্যে দুই হাজার গাছের চারা বিতরণ

গাংনীতে এনসিপির সমাবেশস্থলের পাশে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

ফেনীতে ছুরিকাঘাতে হত্যা: ২৪ ঘণ্টার আগেই আসামি গ্রেফতার

শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

হালুয়াঘাটে তিন মাস ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

টোল-টেক্সের নামে চাঁদাবাজি: রুখে দাঁড়াল নদীপারের মানুষ

শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু

লালমোহনে ফ্যামিলি কার্ড খানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন

‘আশার আলো সঞ্চয় সমিতি’র বিরুদ্ধে দিন-কিস্তিভিত্তিক সুদে ঋণ কার্যক্রমের অভিযোগ

ফিসারির বাঁধে জলাবদ্ধতা: প্রশাসনের উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু