শিরোনাম
হেফাজত ইসলাম কর্তৃক হেযবুত তাওহীদের কর্মকান্ড বন্ধের দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে বরখাস্ত ও অভিযুক্ত কর্মকর্তারা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার দুমকিতে যুবদলের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন-সভাপতি রাশেদ,সম্পাদক আতাউর পোরশায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬

মাগুরার শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে মিলল ধারালো ব্লেড

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:


মাগুরার শ্রীপুরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা বনরুটির ভেতর ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হরিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার বোন রুটি ভাগ করে খাওয়ার সময় ব্লেডটি দেখতে পায় বলে পরিবারের দাবি।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিশুদের খাবারের নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থার তদারকি নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা শিক্ষা প্রশাসন।


উপজেলার সদর ইউনিয়নের হরিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৬ আগস্ট বৃহস্পতিবার স্কুল ফিডিংয়ের দেওয়া বনরুটি বাড়িতে নিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাসনিম অর্চি তার ছোট বোনের সঙ্গে ভাগ করে খাওয়ার সময় রুটির মাঝ বরাবর একটি ধারালো ব্লেড দেখতে পায় বলে অভিযোগ পরিবারের।


শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় রোববার বনরুটিসহ বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের কাছে মৌখিক অভিযোগ জানান ওই শিক্ষার্থীর অভিভাবকেরা। পরে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জানানো হয়।


শিক্ষার্থীর মা বিলকিস আক্তার লিজা বলেন, ‘বৃহস্পতিবার স্কুল থেকে দেওয়া বনরুটিটি মেয়ে বাড়িতে নিয়ে আসে। রাতে প্যাকেট খুলে দুই বোন রুটিটি মাঝখান থেকে ছিঁড়তে গেলে ভেতরে একটি আস্ত ব্লেড দেখতে পাই। পরে দাদাকে জানিয়ে রোববার স্কুলে এনে হেড ম্যাডামকে দেখাই। শিশুদের খাবারে এমন মরণঘাতী ব্লেড পাওয়ার পর আমরা খুবই শঙ্কিত। আমরা চাই, শিশুরা স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার পাক।’


বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর চক্রবর্তী বলেন, ‘৯ আগস্ট এক অভিভাবক রুটিটি এনে দেখান। রুটির মাঝ বরাবর একটি আস্ত ব্লেড ছিল। পরে প্রধান শিক্ষিকাকে জানানো হয়। এমন ঘটনা খুবই দুঃখজনক।’

হরিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা শিরিন বলেন, ‘ঘটনার দিন আমি ছুটিতে ছিলাম। পরে এসে শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলি। তাদের অভিযোগ এবং রুটির ছবি তুলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। শিশুদের খাবারে এ ধরনের ব্লেড পাওয়া অত্যন্ত দুঃখজনক।’


খামারপাড়া ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোমিনুর রহমান বলেন, ‘ঘটনাটি যদি স্কুলের বাইরে হয়ে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নিতে পারতাম। তবে অভিযোগের প্রমাণ থাকলে আমরা রিপোর্ট লিখব।’


তবে বিষয়টি সম্পর্কে স্কুল ফিডিং সরবরাহকারী প্রতিষ্ঠান ‘অর্গানাইজেশন ফর সোসাল এ্যাডভান্সমেন্ট এন্ড কালচারাল এক্টিভিটিস (ওসাকা)’-এর প্রোগ্রাম ম্যানেজার মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমাদের কেউ জানায়নি। বিষয়টি আমার জানা নেই।


উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, এমন ঘটনা আজকে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমার জানা ছিল না। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।’


এদিকে বনরুটির ভেতরে ব্লেড পাওয়ার অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিভাবকদের দাবি, শিশুদের জন্য সরবরাহ করা খাবারের মান ও প্রস্তুত প্রক্রিয়া যথাযথভাবে তদারকি করা জরুরি। একই সঙ্গে অভিযোগটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


এর আগে চলতি বছরের ২২ জুলাই বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের দেওয়া টিফিনের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়া যায়। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।


আরও খবর




হেফাজত ইসলাম কর্তৃক হেযবুত তাওহীদের কর্মকান্ড বন্ধের দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে বরখাস্ত ও অভিযুক্ত কর্মকর্তারা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন

সড়কের দুর্ভোগ দেখে নিজেই মেরামতে নামলেন যুব অধিকার পরিষদ নেতা

খেলাকে কেন্দ্র করে ভিলেজ পলিটিক্সের শিকার’: বহিষ্কৃত ছাত্রদল নেতা

দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত

বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

দুমকিতে যুবদলের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শত পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

মোহনগঞ্জে বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বল্লমঝাড়ে রাস্তা নিয়ে বিরোধ, স্থায়ী সমাধানে চেয়ারম্যানের উদ্যোগ

মনপুরায় কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সৌদি আরবে আগুনে নিহত ৯ কর্মীর মরদেহ বৃহস্পতিবার পৌঁছাবে

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন


এই সম্পর্কিত আরও খবর

হেফাজত ইসলাম কর্তৃক হেযবুত তাওহীদের কর্মকান্ড বন্ধের দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে বরখাস্ত ও অভিযুক্ত কর্মকর্তারা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন

সড়কের দুর্ভোগ দেখে নিজেই মেরামতে নামলেন যুব অধিকার পরিষদ নেতা

খেলাকে কেন্দ্র করে ভিলেজ পলিটিক্সের শিকার’: বহিষ্কৃত ছাত্রদল নেতা

দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত

বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

দুমকিতে যুবদলের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল