শিরোনাম
রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩ ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ মুরাদনগর থেকে মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা এসপির উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নিজাম,সাধারণ সম্পাদক আলো নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের শিক্ষাবৃত্তি প্রকল্পের শুভ উদ্বোধন ২০২৬ নাঙ্গলকোটের নাইয়ারায় বৃক্ষরোপণ কর্মসূচি,শিক্ষার্থীদে মাঝে বৃক্ষ বিতরণ আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬

মায়াবী জলের বাঁকে

প্রকাশিত:মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image


মায়াবী জলের বাঁকে 

মো. সেলিম হাসান দুর্জয় 


যমুনা নদীর দক্ষিণ পাড় ঘেঁষা শান্তির চর। শরৎ কিংবা বসন্তে এ চর থেকেই  দিগন্ত শুরু হয়ে মিলিয়ে যায় শূন্যে।  দিগন্ত যেখানে শুরু ওখানেই আমার ঘর। ছোট্ট খুব ছোট্ট ফিনফিনে ছনের ঘর। সকালের মিষ্টি আলো মুখে পড়লে আমার ঘুম ভাঙে। দুপুরের নিষ্ঠুর অগ্নি আলোয় আমি কাজে সাময়িক বিরতি দিয়ে ঘরে ফিরি। বিকেলের হলুদ আলোয় আমি জীবনের হিসেব কষি। যমুনার ঘোলা জলে প্রতিদিন আমার স্বপ্নগুলো সাঁতার কাটে। বালুর চিকচিকে দানার উপর আমি স্বপ্ন আঁকি ইঁদুরের চোখে। নদীর অবাধ্য ঢেউ উপচে পড়ে আমার স্বপ্নের শিল্প গহ্বরে। মুহূর্তে মুছে যায় আমার আল্পনার সকল রং। আমি অলস চোখে দূরে তাকাই, অনেকদূর! নদীর ঐ পাড়ের সভ্যতার জঙ্গলগুলো আমাকে ব্যঙ্গ করে রক্তমাখা বিষাক্ত দাঁত কেলিয়ে। আমি ভয়ে চোখ বুজি। যমুনার জলে গোত্তা খাওয়া হিমেল হাওয়ায় আমাকে ভাসিয়ে নেয়। সাদা মেঘের ভেলা নেমে আসে শান্তির চরে। চোখ খুলে দেখি- খোলা জলরাশি। সফেদ ঢেউ, তটরেখায় অপেক্ষারত রাঙা নৌকো। গভীরে আরো গভীরে মায়ারী জলের বাঁকা হাসি। সর্ষে ফুলের চাহনি চোখে সে-কি মায়া! ডাকে! সমু্দ্রস্নানে কপোল ধোয়া পানি বাষ্পীভূত হয় শুভ্র ছোঁয়া আলোর টানে। সীতাহার গলার ভাঁজে প্রিয়ঙ্গু ফুলের জলছবি আমাকে ডাকে। 

আমি বিচলিত হয়ে উঠি মায়ার টানে। খটখটে রোদে দগ্ধ হৃদয় কেমন আকুল হয়!  শীতল হওয়ার মিহি তাড়া কম্পন জাগায় শাশ্বত বাসনার উতলা পালে। আমি এগিয়ে চলি...ধীরে খুব ধীরে, বিড়াল পায়ে। পেছনে ফেলে নাড়ি পোতা শান্তির চর, ছনের ঘর, সীমানা ঘেরা যমুনার ঘোলা জল আর বিনা কড়িতে পাওয়া দিগন্ত শোভা। মধ্যাহ্নের কাজল ডাকে রাঙা নৌকোর পাল ভাসিয়ে আমি এগিয়ে চলি। মুহুর্মুহু বাতাসের শব্দমিতালি অসীম সাগরের কলতানে আমি অভিভূত!  এই তো সেই মায়াবী জল! যমুনার ঘোলা জলে আমি কতকাল তোমায় খুঁজেছি। তুমি নও, তোমার পায়েলের নিক্বণ ধ্বনি রোদের প্রতিবিম্বে আমায় স্বপ্নে ভাসাতো। চারিধার কত জল! তবুও আমি তৃষ্ণার্ত থেকেছি শতবছরের আক্ষেপের কপাট খুলে। তুমি ঠিক আমায় ডাকবে! মায়াবী ঠোঁটের আজন্ম তৃপ্তির অপার অসীম হয়ে ভরিয়ে দিবে আমার আজন্ম লালিত প্রেমিক সত্তা। আমার পুরুষত্বের কালিমালিপ্ত লালসার রস প্রেমের কাব্যরথে পাবে পূর্ণতা। ঐতো! দেখো, তোমার বাঁশরি চওড়া নাকের ভাজে আমার সে-কি তৃপ্তি! তোমার ঠোঁটের পৃষ্ঠ ছোঁয়া গেরুয়া লোমকূপে সঞ্চিত হাসির বিন্দুকণা, এ যে মানবী! এ যে অস্পর্শ সুরভি! এ যে আমার আরাধ্য আরাধনা প্রেমের সঞ্জীবনী। এ যে দিগন্ত থেকে খসে পড়া অপার সৌন্দর্য চিকচিকে সাগরের বুকে। মনোহারিণী, মায়াবী জল, অথই পথের চির আকর্ষণ, আজ আমি তোমার খুবই সন্নিকটে। বলতে পারো- প্রেমস্বর্গের ফটক ধারে। এবার আসো, মায়া নয় কায়া হয়ে। আমি আজ পূর্ণ, আমি আজ পূর্ণ। হে মায়াবী জল, বন্ধ করো তোমার বাঁকা চোখের মিষ্টি হাসি। আমি যে ভঙ্গুর অতি! তোমার স্পর্শে আনো আমার নুইয়ে পড়া অশান্ত অনুভবে প্রেমসঙ্গীত। আহ! অবশেষে! সেই স্পর্শ, চিরকাঙ্ক্ষিত অনুভব। তোমার নিঃশ্বাসের সুগন্ধি আমার অনুভব ভেদ করে ছুঁয়েছে প্রেমের শাশ্বত মুক্তির স্বাদ। 

অনুভবে এতটা তৃপ্তির আয়োজন, সে তুমি ছাড়া থেকে যেতো চির অচেনা। অমৃতা, মায়াবী অমৃতা আমার, এ জনম আজই ধন্য, পূর্ণ। অনাদিকাল এভাবেই কেটে যাক পাশাপাশি ছুঁয়ে থাকা। মিলনে,মহামিলনে  আজ বাড়ালে ঋণের পাহাড়। শুধিব, সে সাধ্যি কোথা! এ কি! তোমার হাসির কল্লোলে যে উদ্বেলিত সাগরের শান্ত জল। থামাও, থামাও তোমার হাসি। আমার শীর্ণ নৌকো ভয়ে টলমল। চারিপাশ শুধুই জল। তুমিই তো আমার পরম আশ্রয়, মহাশক্তি। আমি আজ নির্ভয়। চক্ষু রাঙিয়ে তোমার মহা গর্জন - লালসায় মত্ত ভোগবাদী হে কামুক বিস্ময়। আমি ভয়ে শিউরে উঠি। আমার পূর্ণতার ললাট ভরে উঠে শঙ্কার বিন্দু ঘামে। বিশ্বাস করো - হে মায়াবী জল, আমি এসেছি পবিত্র প্রেমের সুধা আমার গায়ে মেখে তোমার হৃদয়পটে। আমি যে তোমার স্পর্শ পানে আজ শুদ্ধ প্রেমিক সত্তা। আমি লালসায় মোড়ানো কোন রক্তপিণ্ড নই! আমি প্রেমের দুর্বার শক্তি জাগ্রতচিত্ত। বিশ্বাস করো, বিশ্বাস করো আমায়! থামাও, থামাও তোমার খিলখিল হাসি। তরী যে ডুবে যায়!  আমার ভয় হয়!

রাঙিয়ে ব্যঙ্গ হাসি তোমার শেষ উক্তি- পুরুষ! কাপুরুষ! ভোগী!  অমানুষ! আমার ভয় দেখে  তুমি ভাবছো, আমি কাপুরষ, প্রেমিক নই! তাই না? 

হে মায়াবী জল, আমি তোমার বাঁকা ঠোঁটের পূজারি ছিলাম। আমি তোমার মৃদু হাসির ছন্দ ছিলাম। আমি তোমার মানবী রূপের মহানন্দ ছিলাম। আমি তোমার আনন্দের উৎস ছিলাম। আমি তোমার সম্ভ্রম আর নারীত্বের আব্রু ছিলাম। আমি ছিলাম তোমার এক অবারিত মুক্ত আকাশ। আমার জন্য নয়, তোমার জন্য ভয় হচ্ছে। হারালে... হারালে। আমার নৌকো, রাঙা নৌকো! আমার ফিনফিনে ছনের ঘর! যমুনার ঘোলা জল! ফুসফুস ভরে উঠে উত্তাল লোনাজলে। 

নির্নিমেষ চোখ যুগল তখনো তাকিয়ে রয়। ফুসফুস নিঃসৃত শেষ অক্সিজেন বিন্দুকণা বুদবুদ করে উগরে আসে চিরমুক্তির অবারিত আকাশপানে।


আরও খবর




রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খন্দকার জালাল রীমুর সাক্ষাৎ

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

আজমিরীগঞ্জে নিখোঁজের একদিন পর কালনী-কুশিয়ারা নদী থেকে গৃহবধূর মরাদেহ উদ্ধার

ধামইরহাটে বৃদ্ধা হত্যা: ছোট ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫

মিঠামইনে শাওনের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন

শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধে কিল-ঘুষিতে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ

মুরাদনগর থেকে মাদক-কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা এসপির

উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নিজাম,সাধারণ সম্পাদক আলো

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

নারায়ণগঞ্জে গান-নৃত্যে স্মরণ বিদ্রোহী কবি নজরুলকে

আশিক রেজার নতুন দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

গল্প: দত্তর

কংক্রিটের শহর

কাজী নজরুল ইসলাম সম্মাননা-২০২৬ পেলেন শামীমা নাইস

শাম্মী তুলতুলের কবিতা মা আমার বিশ্ব

দেশগ্রামের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দীর জন্মদিন

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

প্রকাশিত হয়েছে জাহানারা মতিনের কাব্যগ্রন্থ ‘শখের সমাধি’

অধম নূর ইসলাম এর গল্প কত্ত রকম ইদ