
বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল আনুমানিক ৯টার দিকে মদনপুর-আড়াইহাজার সড়কের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার সংলগ্ন সেবা হাসপাতাল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ কর্মস্থলে যাওয়ার পথে একটি দ্রুতগামী যানবাহনের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আড়াইহাজার পৌরসভায় ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।





























