
মোঃ হাসানুজ্জামান গাংনী মেহেরপুরের গাংনীতে ব্লকরেইড অভিযান চালিয়ে মাদক সহ ৫ জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ।মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার কাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, উপজেলার কাজীপুর গ্রামের শিপন আলী (৪৫), রানা আহমেদ(২২),তানজিরা খাতুন(৪৫),ফজল আলী(৬৫) ও জাহিদ হাসান(২৮)।গাংনী থানা পুলিশ সূত্র জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার কাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ ৫ জনকে আটক করা হয়েছে।এসময় আটককৃতদের বাড়ির বিভিন্ন জায়গা তল্লাশি করে প্রায় ৫ কেজি গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্লকরেইড অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল সহ ৫ জনকে আটক করা হয়েছে।পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় এই মাদকবিরোধী অভিযান চালানো হবে। যেখানে মাদক সেখানেই পুলিশের অভিযান চলবে।মাদকের বিষয়ে কোনো ছাড় নয়।এসময় অভিযানে সহযোগিতা করেন ডিবি পুলিশ ও র্যাব।




























