শিরোনাম
মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, প্লাবিত ফসলি জমি থামছে না হামের বিস্তার, শিশুর পুষ্টি নিশ্চিতসহ স্বাস্থ্যবিধিতে জোর বিশেষজ্ঞদের কসবায় শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ‘স্ট্যান্ডবাজি’ : চিফ প্রসিকিউটর ‘এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে’ শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী বিরোধীদলীয় আসনগুলোতে প্রধানমন্ত্রীর তহবিলের ২০ কোটি টাকা বরাদ্দ: সংসদে মির্জা ফখরুল
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৯ জুন ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৯ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর দ্রুততম ও সবচেয়ে জনপ্রিয় গণপরিবহনগুলোর একটি এখন মেট্রোরেল। সময় বাঁচানো, নির্ধারিত সূচি এবং আরামদায়ক যাত্রার কারণে এটি ঢাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে। তবে স্টেশনের বাইরের পরিবেশ দিন দিন সেই স্বস্তিকে ম্লান করে দিচ্ছে। প্রবেশ ও বহির্গমন পথ দখল করে বসেছে হকার, ফুটপাতজুড়ে জমেছে অস্থায়ী দোকান, আর সড়কে নামার পথ আটকে থাকছে অটোরিকশা। ফলে প্রতিদিনই বাড়ছে যাত্রীদের ভোগান্তি।


মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা


রাজধানীর বিভিন্ন মেট্রো স্টেশন ঘুরে দেখা গেছে, স্টেশনের সিঁড়ি বা লিফট দিয়ে নেমেই যাত্রীদের পড়তে হয় হকারদের দোকান ও ক্রেতাদের ভিড়ের মধ্যে। ব্যাগ, বই, শরবত, শিঙাড়া-সমুচা, ফল, সবজি, আলু-পেঁয়াজ, আদা-রসুন, আটা-ময়দাসহ নিত্যপণ্যের দোকান বসেছে স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথজুড়ে। কোথাও আবার মুরগির দোকান, এমনকি স্টেশনের সামনেই মুরগি জবাই ও কাটাকাটির কাজ চলতে দেখা যায়। এতে পরিবেশ যেমন অস্বাস্থ্যকর হচ্ছে, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে যাত্রীদের চলাচল।


স্টেশনের বাইরে হকার, বিরক্ত যাত্রীরা


মেট্রো স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ, ফুটপাত এবং আশপাশজুড়ে গড়ে ওঠা অসংখ্য ভ্রাম্যমাণ দোকান যাত্রীদের স্বাভাবিক চলাচলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।


মেট্রোরেলের নিয়মিত যাত্রী ও শিক্ষার্থী প্রশান্ত সরকার বলেন, ‘স্টেশনের সামনে এভাবে পথ আটকে দোকান বসানো কোনোভাবেই উচিত নয়। হকারদের কারণে যাতায়াতে সমস্যা হয়। দোকানগুলোর সামনে সবসময় মানুষের ভিড় থাকে। তাই সরকারের উচিত এখান থেকে সব হকার সরিয়ে দেওয়া।’



নিয়মিত যাত্রী তৌফিক আহমেদ বলেন, ‘ফার্মগেট স্টেশনে নামার পর সিঁড়ি কিংবা লিফট—যে পথেই বের হই না কেন, জটলার মধ্যে পড়তে হয়। স্টেশন থেকে বের হয়ে মনে হয় বাজারে এসেছি। আলু-পেঁয়াজ থেকে শুরু করে সবই পাওয়া যায়। অথচ শুরুতে স্টেশনগুলো অনেক পরিচ্ছন্ন ছিল। এখন মানুষের ভিড় আর দোকানের কারণে চলাচলই কঠিন হয়ে গেছে। কর্তৃপক্ষের নজরদারির অভাবে সমস্যা বাড়ছেই।’



আরেক যাত্রী সাইফুল ইসলাম বলেন, ‘শুধু যাতায়াতের সমস্যাই নয়, স্টেশনগুলোর সৌন্দর্যও নষ্ট হচ্ছে। আমাদের কোনও কিছুর প্রতিই যেন দরদ নেই। যার যা ইচ্ছা করছে।’


ভোগান্তিতে স্টেশনের কর্মীরাও


শুধু যাত্রীরাই নন, স্টেশনের দায়িত্বে থাকা কর্মীরাও এই পরিস্থিতিতে বিরক্ত।


স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা শাহাদাত হোসেন শুভ বলেন, ‘হকারদের কারণে যাত্রীদের অনেক ভোগান্তি হয়। আমাদেরও বিরক্ত লাগে। মেট্রোরেল কর্তৃপক্ষ অভিযান চালালেও সেটা স্থায়ী সমাধান হয় না। দুই-তিন দিন দোকান বসে না, এরপর আবার আগের মতোই শুরু হয়। আমাদের নিয়েই অভিযান চালানো হয়, কিন্তু কার্যকর ফল দেখা যায় না।’


স্টেশন থেকে রাস্তায় নামার পথ অটোরিকশার দখলে


স্টেশন থেকে মূল সড়কে নামার পথের আরেক বড় সমস্যা অটোরিকশার দখল। ফুটপাতজুড়ে দোকানের পাশাপাশি সারিবদ্ধ অটোরিকশা দাঁড়িয়ে থাকায় যাত্রীদের চলাচল আরও কঠিন হয়ে পড়ে। অনেক সময় রাস্তা পার হওয়া কিংবা গন্তব্যে যেতে বাড়তি দুর্ভোগ পোহাতে হয়।



মেট্রোরেলের যাত্রী জমির জাবেদ বলেন, ‘স্টেশন থেকে বের হয়ে মূল সড়কে যাওয়ার পথগুলো অটোরিকশার দখলে থাকে। তাদের কারণে হাঁটা যায় না, সহজে বের হওয়া যায় না, রাস্তা পার হতেও সমস্যা হয়। কিছু দিন সেনাবাহিনী এসে সরিয়ে দিলেও অল্প সময়ের মধ্যেই তারা আবার ফিরে আসে।’


অভিযানেও মিলছে না স্থায়ী সমাধান


বারবার উচ্ছেদ অভিযান চালানো হলেও মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় হকারদের দখলদারিত্ব কমছে না। অভিযানের কয়েক দিনের মধ্যেই তারা আবার ফুটপাত ও চলাচলের পথ দখল করে ব্যবসা শুরু করেন। ফলে যাত্রীদের দুর্ভোগও থেকে যাচ্ছে।


ফুটপাত দখলমুক্ত রাখার দায়িত্ব সিটি করপোরেশনের। তবে নিয়মিত অভিযান চালিয়েও স্থায়ী সমাধান মিলছে না।


এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘এটা সিটি করপোরেশনের দায়িত্ব। আমরা নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করি। কিন্তু অভিযানের পরও তারা আবার বসে যায়। যতই অভিযান চালাই, স্থায়ীভাবে কোনও লাভ হচ্ছে না।’


স্থায়ী সমাধানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরে জানানো যাবে।’



পুলিশের বক্তব্য


স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্য নাজমুল হাসান বলেন, ‘আমি এক বছর ধরে বিভিন্ন স্টেশনে ডিউটি করছি। সবসময়ই দেখি স্টেশনের বাইরে এসব হকারের দোকান। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা অভিযান চালাই, কিন্তু লাভ হয় না। অভিযান শেষ হলেই তারা আবার বসে যায়। এক মাস আগেও মিরপুর-১১ নম্বর স্টেশনে অভিযান পরিচালনা করা হয়েছিল। এখন পরিস্থিতি আবার আগের মতো।’


মেট্রোরেল রাজধানীর গণপরিবহনে নতুন স্বস্তি এনে দিলেও স্টেশন সংলগ্ন অব্যবস্থাপনা সেই অর্জনকে প্রশ্নের মুখে ফেলছে। যাত্রীদের দাবি, নিয়মিত উচ্ছেদ অভিযানের পাশাপাশি স্থায়ী ও কার্যকর ব্যবস্থা না নিলে মেট্রো স্টেশনগুলো ক্রমেই অস্থায়ী বাজারে পরিণত হবে, আর ভোগান্তি থেকে মুক্তি মিলবে না।


আরও খবর




মেট্রো স্টেশন ঘিরে অব্যবস্থাপনা, ভোগান্তিতে যাত্রীরা

সংসদে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বক্তব্য ও বিরোধীদলের সময় কাটার’ অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, প্লাবিত ফসলি জমি

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ধর্মমন্ত্রী

থামছে না হামের বিস্তার, শিশুর পুষ্টি নিশ্চিতসহ স্বাস্থ্যবিধিতে জোর বিশেষজ্ঞদের

কসবায় শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ‘স্ট্যান্ডবাজি’ : চিফ প্রসিকিউটর

‘এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে’

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

বিরোধীদলীয় আসনগুলোতে প্রধানমন্ত্রীর তহবিলের ২০ কোটি টাকা বরাদ্দ: সংসদে মির্জা ফখরুল

হাইওয়ে পুলিশের প্রধান হলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

বিদ্যুৎ বিল বকেয়া ৭ লাখ ৬৬ হাজার টাকা, সংযোগ বিচ্ছিন্নের পর বিশেষ অনুরোধে পুনঃসংযোগ

আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি


এই সম্পর্কিত আরও খবর

থামছে না হামের বিস্তার, শিশুর পুষ্টি নিশ্চিতসহ স্বাস্থ্যবিধিতে জোর বিশেষজ্ঞদের

শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য ‘স্ট্যান্ডবাজি’ : চিফ প্রসিকিউটর

‘এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে’

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

বিরোধীদলীয় আসনগুলোতে প্রধানমন্ত্রীর তহবিলের ২০ কোটি টাকা বরাদ্দ: সংসদে মির্জা ফখরুল

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী,তত্ত্বাবধায়ক ক্লোজড

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী