শিরোনাম
পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

মনোহরগঞ্জ লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

  

মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ

মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াস পাটোয়ারী বলেছেন, একজন শিক্ষার্থীর পড়ালেখায় ভালো ফলাফল অর্জনের চেয়ে আগে ভালো মানুষ অত্যন্ত প্রয়োজন।


 কোমলমতি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা এখনই উৎকৃষ্ট সময়। 


সে জন্য শিক্ষক, বিদ্যাযলয় ব্যবস্থাপনা কমিটি এবং অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন পালন করতে হবে। এই শিশুরাই আগামীদিনে বাংলাদেশকে শিক্ষা-সংস্কৃতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই এখন থেকেই কোমলমতি শিক্ষার্থীদের একটি আত্মনির্ভরশীল জাতি গঠণে ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে তাঁদের অংশগ্রহণ সুনিশ্চিত এবং দক্ষতা অর্জনের আমাদের অনুঘটকের দায়িত্ব নিতে হতে। 


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


অনুষ্ঠানের প্রধান অতিথি মো. ইলিয়াস পাটোয়ারী বলেন, শিশুদের মানসিক বিকাশে বিনোদনের বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা আবশ্যক। আজকের সুস্থ্য শিশু আগামীদিনে সুস্থ্য জাতি গঠনে সহায়ক।


 এতে প্রয়োজন তাদেরকে সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তোলা। সেজন্য শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, এবং সমাজের সচেতন ব্যক্তিবর্গের ভূমিকা অপরিসীম। 


বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি দৈনিক ইত্তেফাক'র স্থানীয় সংবাদদাতা মো. আবদুল গাফফার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সভাপতি ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহ সুলতান খোকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুল আলম বাচ্চু, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিব উল্যাহ, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাবেক সভাপতি ও লাকসাম প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ শাহাবুদ্দিন হায়দার প্রমুখ। 


দ্যিালয়ের সিনিয়র শিক্ষক মো. মনিরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ। 


অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের নানাহ রকম পরামর্শ প্রদান করেন। তাঁরা বিদ্যালয়ের  জরাজীর্ণ টিনসেড শ্রেণিকক্ষগুলো সংস্কার করে শিক্ষার্থীদের জন্য শিক্ষার অনুকুল পরিবেশ তৈরি, খেলার মাঠ এবং একটি পাকা বিদ্যালয় ভবন নির্মাণের দাবি জানান। 


শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ, একটি শহীদ মিনার স্থাপনসহ আনুষাঙ্গিক সমস্যা নিরসনে অনুষ্ঠানের প্রধান অতিথি মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইলিয়াস পাটোয়ারীর মাধ্যমে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালামসহ সংশ্লিষ্ট উর্ধ্বতণ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 


অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি মো. ইলিয়াস পাটোয়ারীসহ অন্যান্য অতিথিবৃন্দ। 



এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ ২০২৫ সালে উপজেলা স্কাউটস কমিশনার, সিনিয়র শিক্ষক মো. মনিরুল ইসলাম উপজেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক, মোসাম্মৎ রোকেয়া বেগম স্কাউটে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় এবং বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৫ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 


এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সদসবৃন্দ, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরও খবর




পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল