শিরোনাম
পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

মনপুরা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ১২ মে ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১২ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো কামরুল হোসেন সুমন,মনপুরা:ভোলার মনপুরা উপজেলার ঐতিহ্যবাহী হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ ১২ মে ২০২৬ ইং, মঙ্গলবার, উৎসব মুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে “মনপুরা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠে বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ কামাল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক সেলিম মোল্লা, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি, আইন বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দীন ফিন্স, যুব বিষয়ক সম্পাদক মোঃ জোবায়ের হাসান রাজিব চৌধুরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আবুল বসার, স্থানীয় জনপ্রতিনিধি মোঃ জামাল মেম্বার এবং ১ নং মনপুরা যুবদলের সাবেক সভাপতি মোঃ এনাত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার শুরুতে মনপুরা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ হোসেন হাওলাদার প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন। সভাপতির বক্তব্যে ডা. মোঃ কামাল উদ্দিন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুর ইসলাম নয়ন সবসময় যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহ দিয়ে থাকেন। বর্তমান যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” উদ্বোধনী বক্তব্যে মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, “খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তরুণ সমাজকে ভালো কাজে সম্পৃক্ত রাখতে খেলাধুলার আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।” উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকদের ভিড়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত ছিল পুরো মাঠ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন শক্তিশালী ফুটবল দল অংশগ্রহণ করবে এবং সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে পুরো টুর্নামেন্ট সম্পন্ন করা হবে।


আরও খবর




পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত