শিরোনাম
বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

মৌসুমি বায়ুর পরিবর্তন, ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩১ মে ২০২৫ | হালনাগাদ:শনিবার ৩১ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশে মৌসুমি বায়ুর দেরিতে আগমন এবং দেরিতে চলে যাওয়া বড় ধরনের সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে সাম্প্রতিক সময়ে। স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব দেখা গেছে এক দশকের বেশি সময় ধরে। অন্যদিকে গ্রীষ্মের শুরু থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষজ্ঞদের শঙ্কা- এবার ডেঙ্গু পরিস্থিতি বেশি ভয়াবহ হতে পারে। এর জন্য স্থানীয় সরকারের ত্রুটিপূর্ণ ডেঙ্গু ব্যবস্থাপনাকেই দায়ী করছেন তারা।


তীব্র রোদ। বাতাসে যেন আগুনের ফুলকি। আবার কখনও সূর্যের আলো সরিয়ে হালকা মেঘে ঢাকে আকাশ। ঝড়ো হাওয়া, কখনও ঝিরিঝিরি কখনও ভারি বৃষ্টি। জ্যৈষ্ঠের শুরু থেকে রাজধানীজুড়ে রোদ-বৃষ্টির এমনই লুকোচুরি।


চলতি বছর স্বাভাবিক সময়ের এক সপ্তাহ আগেই মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে। ১৬ বছর পর এবার এত আগে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ। এক দশকের বেশি সময় ধরে মৌসুমি বায়ু দেরিতে আগমন এবং দেরিতে যাওয়ায় স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। গবেষকেরা বলছেন- বৃষ্টি এবং তাপের বড় সম্পর্ক আছে এডিসের বিস্তারে।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ও অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, ‘এ বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার ঝুঁকি আছে। কারণ এডিস মশার যে ইনডেক্স সেটি গত বছরের তুলনায় এ বছর বেশি আছে। আবার ডেঙ্গু রোগীর সংখ্যাও বেশি আছে। কোনো একটি অ্যাপের মাধ্যমে এ সমস্ত ডেঙ্গু রোগীর তথ্য এন্ট্রি দিয়ে সেটি থেকে সে কোভিডের মতো টেস্ট দিতে যাবে। অটোমেটেড মেসেজ চলে যাবে সিটি করপোরেশন, রোগী ও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে।’


এ গবেষকের শঙ্কা- কোরবানি ঘিরে চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ঝুঁকিপূর্ণ জেলা শনাক্তের পাশাপাশি ডেঙ্গুকে জনস্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করলেই এর সমাধান মিলবে।


ড. কবিরুল বাশার বলেন, ‘এ বছর আমি নিশ্চিত করে বলতে পারি, বরিশাল, বরগুনা, চাঁদপুর, গাজীপুর, ময়মনসিংহ, নরসিংদী, মানিকগঞ্জ, কক্সবাজার এবং চট্টগ্রাম এ কয়েকটি জেলাতে আমরা এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি। এবং এ কয়টি জেলাতে গত বছরের তুলনায় ডেঙ্গু অনেক বেশি হবে এবার।’


এডিস মশার বিস্তার শুরু হয় সাধারণত জুন মাসে। এসময় বৃষ্টিতে জমে থাকা স্বচ্ছ পানিতে লার্ভা জমে। বৃষ্টির পর তাপ বাড়লে এই পানিতে জমে থাকা এডিসের ডিম দ্রুত পূর্ণাঙ্গ মশায় রূপ নেয়।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এডিস রোধে স্থানীয় সরকারের সামগ্রিক তৎপরতায় ঘাটতি রয়েছে। যথাযথ ব্যবস্থা না নিলে জুন-জুলাইয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।


জনস্বাস্থ্যবিদ ড. মুশতাক হোসেন বলেন, ‘প্রতি বছর ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাচ্ছে। কিন্তু এটাতো এমন না যে প্রতিরোধ করা যায় না। এটাকে প্রতিরোধ করা সম্ভব। সে ধরনের চিকিৎসা ও বৈজ্ঞানিক পদ্ধতি আমাদের জানা আছে। এটাতো কোনো অজানা রোগ না। সমগ্র বাংলাদেশে স্থানীয় সরকারকে এ ডেঙ্গু নিয়ন্ত্রণে অগ্রাধিকার দিয়ে কাজ করা উচিত।’


এই বিশেষজ্ঞের আশঙ্কাকে আরো জোরালো করে যখন ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে। মৃত্যুও ঘটছে কোন কোন দিন। এমন পরিস্থিতি কিছুটা উদ্বেগের হলেও নিজেদের পূর্ণ প্রস্তুতির কথা জানালেন দেশের একমাত্র ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালটির পরিচালক।


ডিএনসিসির ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল তানভীর আহমেদ বলেন, ‘ যে রোগীগুলো পাই তারা রেফার্ড। সেক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশ থেকেই রোগী আসে। যেহেতু এটা ঢাকায় লোকেটেড তাই ঢাকায় বেশি। আমাদের ডাক্তার এবং নার্স এ ব্যাপারে যথেষ্ট ট্রেইনড। এবং আমাদের এখানে শুধু ডেঙ্গু রোগীর জন্য আলাদা আলাদা ওয়ার্ড রয়েছে।


চলমান ডেঙ্গুর প্রকোপে জ্বর ও শরীর ব্যথা হলেই স্থানীয় ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক সংগ্রহ করে তা গ্রহণ করেন অনেকে। অ্যান্টিবায়োটিক ডেঙ্গুর জটিলতা অনেকাংশে বাড়িয়ে দেয় বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। 


আরও খবর




গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী