শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

মশার উপদ্রবে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৬ জুন ২০২৬ | হালনাগাদ:শনিবার ০৬ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বর্ষা শুরু হওয়ার আগেই দেশে এডিস মশার কামড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বাড়ছে। সাম্প্রতিক মশক জরিপে দেখা গেছে যে ঢাকার দুই সিটি করপোরেশনের বহু এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্ব নির্দেশক ‘ব্রুটো ইনডেক্স’ স্বাভাবিক ঝুঁকির মাত্রা ২০-এর চেয়ে অনেক ওপরে চলে গেছে। জলবায়ু পরিবর্তন এবং ভ্যাপসা গরমের কারণে মশার বংশবৃদ্ধি দ্রুত হচ্ছে, যার ফলে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভিড় বাড়তে শুরু করেছে।



মশার উপদ্রবে এখনই অতিষ্ঠ রাজধানীবাসী। বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এ পরিস্থিতির জন্য নগরবাসীর অসচেতনতাকে দায়ী করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অন্যদিকে আক্রান্তদের বাসাবাড়িতে স্বেচ্ছাসেবক পাঠিয়ে তথ্য সংগ্রহের পর কার্যক্রম শুরু করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন।


সরেজমিনে রাজধানীর কাঁটাবন এলাকা ঘুরে দেখা যায়, সড়কের পাশেই যেন মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়েছে। বৃষ্টি হলেই পানি জমে থাকে, আর সেখান থেকেই জন্ম নেয় মশা। তবে এসব বিষয়ে এখনো কার্যকর নজরদারি নেই সিটি করপোরেশনের।



স্থানীয়রা জানান, মশার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। মশার কামড়ে নানা ধরনের রোগও হচ্ছে। কিন্তু সিটি করপোরেশনের নিয়মিত কীটনাশক ছিটানো বা মশা নিধন কার্যক্রম খুব একটা দেখা যায় না।


গত কয়েক বছরের হিসাব বলছে, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকে। সাম্প্রতিক পরিসংখ্যানও একই সতর্কবার্তা দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সাততলা-আটতলা এমনকি নয়তলা ভবনেও মশা উঠে যাচ্ছে। আগে নিয়মিত ফগিং ও স্প্রে করা হলেও এখন সেই কার্যক্রম চোখে পড়ে না।


চিকিৎসকদের পরামর্শ, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে শুরুতেই আলাদা রাখতে হবে, যাতে সংক্রমণের চেইন ভেঙে দেয়া যায়। ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. রিফাত আল ইমন বলেন, রোগীকে অবশ্যই মশারির মধ্যে রাখতে হবে, যাতে মশা তাকে না কামড়ায় এবং পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত না হয়। এভাবে সংক্রমণ নিয়ন্ত্রণ করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই কমানো সম্ভব। 


অন্যদিকে পুরান ঢাকাসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। তবে তাদের মূল জোর জনসচেতনতা বাড়ানোর ওপর। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন বলেন, বাড়ির আশপাশে ওষুধ দেয়া হয়, তবে ঘরের ভেতরে ওষুধ প্রয়োগ করা হয় না। অনেক সময় ঘরের ভেতরে ফুলদানি বা পানিভর্তি পাত্রেও লার্ভা জন্ম নিতে পারে। 


ঢাকা উত্তর সিটি করপোরেশন আক্রান্তদের বাসাবাড়ি থেকে তথ্য সংগ্রহের পরই মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, বৃষ্টি হলে পানি জমবে এবং সেখানেই মশা জন্ম নেবে। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যদি প্রজননস্থলগুলো চিহ্নিত করে সরানো যায়, তাহলে অন্তত ৫০ শতাংশ লার্ভা উৎপাদনের জায়গা কমানো সম্ভব। 


চিকিৎসা দিয়ে ডেঙ্গু রোগী সুস্থ করা গেলেও, শুধু চিকিৎসা দিয়ে এ রোগ প্রতিরোধ সম্ভব নয়। পাড়া-মহল্লায় মশার প্রজনন ও বিস্তার বন্ধ না করা গেলে ডেঙ্গুর ভয়াবহতা কখনোই কমবে না।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী