
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরে পৃথক অভিযানে দুইজন সাজা পরোয়ানাভুক্ত মাদক সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার নবীপুর ও গুঞ্জর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক সম্রাট মোহাম্মদ আলী ও মোঃ রায়হান আহমেদ সবুজ কে গ্রেফতার করে। গ্ৰেপ্তার মোহাম্মদ আলী নবীপুর গ্ৰামের মৃত মতিন মিয়ার ছেলে এবং মোঃ রায়হান আহমেদ সবুজ গুঞ্জর গ্ৰামের মৃত আব্দুল অদুদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই আবদুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে এসআই রাজু বড়ুয়া ও এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ আলীকে নবীপুর গ্ৰাম থেকে এবং মোঃ রায়হান আহমেদ সবুজকে গুঞ্জর গ্ৰাম থেকে গ্রেপ্তার করে। এর মধ্যে মোহাম্মদ আলীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং মোঃ রায়হান আহমেদ সবুজের বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, বুধবার দুপুরে তাদেরকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




























