
মো: ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার মুরাদনগর উপজেলার একটি পুকুর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ।পুলিশ জানায়, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করতে এবং মা-বাবা ও স্বজনদের সন্ধানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।এ বিষয়ে কারও কাছে নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য থাকলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।




























