
এম এম ইউসুফ আলী,স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার মানবিক সংগঠন আদর্শ মানুষ হও, আদর্শ সমাজ গড়ো, প্রতিপাদ্য নিয়ে গড়ে ওঠা নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য মুহাম্মদ হানিফ মিয়াজী ও মুহাম্মদ উল্লাহ মিয়াজী দুবাই থেকে স্বদেশে আগমন উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাব এর পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠন এর সভাপতি বাছির আহম্মদ, সহ সভাপতি আবদুল কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী, সহ সাংগঠনিক নুরুল ইসলাম রুহিন, যুগ্ম সম্পাদক মাওলানা মোতালেব হোসাইন সালেহী, দপ্তর সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন, ধর্ম সম্পাদক মাওলানা ইমরান হোসেন, প্রচার সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ আলী, প্রবাসী সদস্য মজিবুল হক রিয়াদ, শ্রম সম্পাদক দেলোয়ার হোসেন সাগর,সদস্য সোহরাব গাজী, সাখাওয়াত হোসেন, পেরিয়া ইউনিয়ন ইউনিটের আহবায়ক ও সদস্য সচিব প্রমুখ।
উল্লেখ্য হানিফ মিয়াজী ও মােহাম্মদুল্লাহ মিয়াজি প্রবাসে থেকেও আদর্শ ক্লাবের মাধ্যমে ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে নাঙ্গলকোট উপজেলায় বিভিন্ন মানবিক কাজে আর্থিক সহযোগিতা করে আসছে।
উল্লেখ্য নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাব নাঙ্গলকোট উপজেলা সহ দেশ মানুষের জন্য আত্ম মানবতার কাজ চলমান রাখার প্রতিজ্ঞাবদ্ব হয়ে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছে।




























