
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার কাউন্সিল ২০২৬ সম্পন্ন হয়েছে।
১৩ মে শনিবার সকালে নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ হল রুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে মাওলানা ইফতেখার হোসাইনকে সভাপতি,মুহাম্মদ শামীম হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যদের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্র হিযবুল্লাহ সভাপতি মাওলানা মুফতী আবু ওয়াক্কাস।
সদ্য বিদায়ী নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ'র সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মুফতী আবু ওয়াক্কাস।
প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুব হিযবুল্লাহ সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক।
সদ্য বিদায়ী নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমানের প্রানবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুব হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মুফতী সামছু উদ্দিন মুনিরী, ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আলা উদ্দিন সালেহী,নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজী, মুন্সিগঞ্জ জেলা ছাত্র হিযবুল্লাহ সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, ছাত্রনেতা মাওলানা মোক্তার হোসেন শরিফ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র হিযবুল্লাহ সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক মোহেব্বী,কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা মুফতি আব্দুর রব,মাওলানা নিজাম উদ্দিন হামিদী, মাওলানা কাজী নুরুল আলমসহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মৌলভী আবুল হাসেম,মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা ওবায়দুল্লাহ,মাওলানা ইমাম হোসাইন, মাওলানা আব্দুল মালেক-সহ বিভিন্ন নাঙ্গলকোট উপজেলার ইউনিটের জমইয়তে হিযবুল্লাহ, যুব ও ছাত্র হিযবুল্লাহ'র নেতৃবৃন্দ।




























