শিরোনাম
পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

নামাজ পড়তে দেরি হওয়ায় যুগান্তরের সাংবাদিক পেটালেন এক ব্যবসায়ীকে,দোকান ভাঙচুর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৮ জুন ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৮ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

জেলা প্রতিনিধি

ভোলার মনপুরায় নামাজ পড়তে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক আবদুল্লাহ পাটোয়ারী জুয়েল পিটিয়ে জখম করলেন মনির নামক হাজীর হাট বাজারের এক কম্পিউটার ব্যবসায়ীকে। এসময় জুয়েলের সহযোগী মামুনসহ মনিরের কম্পিউটারের দোকানে ভাংচুর করে। এবং এবিষয়ে বাড়াবাড়ি করলে গলা কেটে খুন করার হুমকি প্রদান করেন। উক্ত ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ৯ টায় উপজেলার হাজীর হাট বাজারের পশ্চিম গলিতে আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে অবস্থিত কোয়ালিটি সীল ও প্রেস নামক দোকানে এই হামলার ঘটনা ঘটে।


ঘটনাসূত্রে জানা যায়, উপজেলার হাজীর হাট বাজারের পশ্চিম গলিতে আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে অবস্থিত কোয়ালিটি সীল ও প্রেস নামক দোকানের মালিক মোঃ মনির হোসেন (৪০) মারকাজ মসজিদে এশার নামাজ আদায় করতে যান। মনির মসজিদে ফরজ নামাজ শেষে সুন্নত নামাজ আদায় করছিলেন। তার সামনের কাতারে নামাজ পড়ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার মনপুরা উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ পাটোয়ারী জুয়েল। এসময় পেছনে থাকা মনিরের নামাজ শেষ করতে দেরি হওয়ায় জুয়েল অকথ্য ভাষায় গালিগালাজ করে মসজিদ থেকে বের হয়ে যান। নামাজ শেষ করে মসজিদের পার্শবর্তি জুয়েলের রহমান বেকারি নামক দোকানে গিয়ে মনির বলেন, জুয়েল ভাই আমি নামাজ শেষ করতে একটু সময় লেগেছে, আপনি আমাকে এভাবে খারাপ ভাষায় গালি গালাজ করলেন কেন? এ কথা জিজ্ঞাসা করায় সাংবাদিক জুয়েল মনিরকে ফের অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধরের জন্য তেড়ে আসে। জুয়েলকে উত্তেজিত দেখে মনির কথা না বাড়িয়ে চলে যায়।


পরে রাত ৯ টায় সাংবাদিক আবদুল্লাহ জুয়েল তার সহযোগি দৈনিক আমার সংবাদ পত্রিকা থেকে অনৈতিক কাজের সাথে জড়িত থাকায় বরখাস্ত হওয়া নজরুল ইসলাম মামুন ও যুবলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান রনিকে সাথে নিয়ে কোয়ালিটি সীল ও প্রেসে গিয়ে ব্যবসায়ী মনিরের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে এলাপাতারি কিল, ঘুষি ও লাথি দিয়ে ফ্লোরে ফেলে দেয়। এবং দোকানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রিন্টারসহ আসবাবপত্র ভাংচুর করে। এবং এঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে গলা কেটে খুন করার হুমকি দিয়ে চলে যান তারা।


বাজারের একজন ব্যবসায়ীকে পোটানোর ঘটনায় বিচার দাবী করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হাজীর হাট বাজারের ব্যবসায়ীরা। উক্ত ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


উপজেলা সদরে অবস্থিত হাজীর হাট বাজারের ব্যবসায়ী বেলায়েত মিয়া, মহিউদ্দিন মিয়া, হাজী নিজাম উদ্দিন, হাজী লোকমান, মাওলানা নুরনবী, বিদ্যুত মিয়া, সেলিম মোল্লা, কালাম হাজী, শাহিন হাওলাদার, হাফেজ তালহা জানান, দৈনিক যুগান্তরের সাংবাদিক পরিচয় দিয়ে আবদুল্লাহ পাটোয়ারী জুয়েল বিভিন্ন সময়ে চাঁদা দাবী করে আসছে। তাকে চাঁদা না দিলে দোকানের সামনে দাড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছে দীর্ঘদিন। এছাড়াও তাকে চাঁদা না দিলে ইয়াবা দিয়ে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি প্রদান করেন জুয়েল।


এব্যাপারে বাজারের ব্যবসায়ী কাওছার, ইলিয়াস ফরাজী, নজরুল, সুমন ফরাজী, ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিক আবদুল্লাহ জুয়েল তার সহযোগী নজরুল ইসলাম মামুনকে সাথে নিয়ে মনপুরায় ইয়াবা সেবন ও মাদকের ব্যবসা করে আসছেন। মনপুরা প্রেসক্লাবকে তারা মাদকের নিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করছেন। এবং তারা বিভিন্ন সময়ে সামান্য কারনেও বিভিন্ন ব্যবসায়ীকে মারধর ও দোকার ভাঙচুর করেছেন।


এব্যাপারে মারধরের স¦ীকার কোয়ালিটি সীল ও প্রেস এর মালিক মোঃ মনির হোসেন জানান, নামাজ আদায় করতে দেরি হওয়ায় দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক আবদুল্লাহ জুয়েল আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজ করার কারন জানতে চাওয়ায় তিনি উত্তেজিত হয়ে নজরুল ইসলাম মামুন ও মনিরুজ্জামান রনিকে সাথে নিয়ে আমাকে মারধর করেছেন। এবং আমার দোকানে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে দোকানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন, প্রিন্টারসহ আসবাবপত্র ভাংচুর করেন। এবং এঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে গলা কেটে খুন করার হুমকি দিয়ে চলে যান তারা। আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি।


হাজীর হাট বাজার কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন হাওলাদার ও সাধারন সম্পাদক আবুয়াল হোসেন মেম্বার হজ¦ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে থাকায় এব্যাপারে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


এব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, হাজীর হাট বাজারে ব্যবসায়ীকে মারধরের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর




পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ