শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

নাঙ্গলকোটে মাদক কারবারির এলোপাতাড়ি ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত,গ্রেফতার-১

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

এম এম ইউসুফ আলী 

নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি 


কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা গ্রামে মাদক কারবার ও চুরির ঘটনার প্রতিবাদ করায় ওই গ্রামের চিহ্নিত মাদক কারবারি শাহীনের (২৫) এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে একই গ্রামের মোল্লা বাড়ির আকবর হোসেনের ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক শিক্ষার্থী মেহেদী হাসান (১৯)। হামলাকারী শাহীন বাঙ্গড্ডা গ্রামের উত্তর পাড়ার আতিকুর রহমানের ছেলে। আহত মেহেদী হাসান চলতি বছরে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজ থেকে এইচ.এস.সি পাস করে অনার্স ভর্তির অপেক্ষায় আছেন। এসময় ছুরিকাঘাতে রক্তাক্ত আহত মেহেদীকে স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  গত রবিবার রাত ১০টার দিকে বাঙ্গড্ডা বাজারে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার আহত মেহেদী হাছান বাদী হয়ে শাহীনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক তৌকিক হোসেন সঙ্গীয় ফোর্স আসামি শাহিনকে মঙ্গলবার ভোর রাতে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুমিল্লার কারাগারে প্রেরণ করে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গড্ডা গ্রামের চিহৃত মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামি শাহীন বিভিন্ন ধরনের মাদক বেচাকেনা করে গ্রামের পরিবেশ নষ্ট করা ও বিভিন্ন সময়ে চুরির ঘটনা ঘটায়। শাহীনের বিরুদ্ধে এলাকার কোন লোক ভয়ে কথা বলতে পারে না। কেউ কিছু বললে তার সন্ত্রাসী গ্যাং নিয়ে রাতের অন্ধকারে প্রতিবাদকারীর বাড়িতে গিয়ে হামলা চালায়। তার এ কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে একই গ্রামের মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান। এ নিয়ে মেহেদীকে সন্ত্রাসী শাহীন খুন করার হুমকি দেয়। সর্বশেষ গত রবিবার রাতে মেহেদী তার বন্ধু একই গ্রামের মাহফুজকে নিয়ে বেডমিন্টন খেলা শেষে পায়ে হেটে বাড়ী ফিরার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজার এলাকায় আসলে সন্ত্রাসী শাহীন তার গতিরোধ করে অকথ্য ভাষায় গাল মন্দ করে। এক পর্যায়ে তার কোমর থেকে ধারালো একটি ছুরি বের করে মেহেদীর দুই হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।


আহত শিক্ষার্থী মেহেদী হাসানের পিতা আকবর হোসেন বলেন, ৪-৫টি মাদক মামলার আসামী ও চুরি-সহ বিভিন্ন ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী শাহীনের অপকর্মের প্রতিবাদ করায় সে আমার ছেলেকে হত্যা করতে গলায় ছুরিকাঘাতের চেষ্টা করে। এসময় আমার ছেলে গলার আঘাত থেকে রক্ষা পেতে হাত দিয়ে বাধা দিলে তার দুই হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে শাহীন। আমি আমার ছেলের উপর এমন নির্মম হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।


নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ.কে ফজলুল হক বলেন, এ ঘটনায় শিক্ষার্থী মেহেদী হাসান বাদী হয়ে মামলা করার পর অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাকে কুমিল্লা কারাগারে প্রেরণ করে।


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ