শিরোনাম
আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ হাওরে বোরো চাষের প্রস্তুতি,৪০ হাজার হেক্টরে আবাদের লক্ষ্য
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
শনিবার ১৪ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের রাজস্বকরণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:সোমবার ২৪ মার্চ ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৪ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের অধীন “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)” প্রকল্পকে আউটসোর্সিংয়ের আওতামুক্ত রেখে রাজস্বখাতে অন্তর্ভুক্তির দাবিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে রোববার সকাল ১১টায় আয়োজিত এ মানববন্ধনে প্রকল্পে কর্মরত শিক্ষক, কেয়ারটেকারসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ৩২ বছর ধরে চলমান এই প্রকল্পে কর্মরত জনবল আর্থিক ও পেশাগত বৈষম্যের শিকার হচ্ছেন। প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ের জনবলকে ২০১৮ সালে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা হলেও ৩য় থেকে ৭ম পর্যায়ের কর্মীরা আজও সেই সুবিধা পাননি। এতে করে ইনক্রিমেন্ট, টাইম স্কেল ও পদোন্নতি না থাকায় তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। প্রকল্প শেষে চাকরি হারানোর শঙ্কায় অনেকেই হতাশায় ভুগছেন।
মানববন্ধনে ৫ দফা দাবি উত্থাপিত করা হয়। সেগুলো হলো : প্রকল্পকে আউটসোর্সিংয়ের আওতামুক্ত রাখা, প্রকল্পের ৩য় থেকে ৭ম পর্যায়ের জনবলকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা, কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভিত্তিক বেতন প্রদান নিশ্চিত করা, শিক্ষকদের সম্মানী বাড়ানো এবং ঈদের আগে প্রকল্প অনুমোদন করে বকেয়াসহ বেতন ও ভাতা পরিশোধ করা।
বক্তারা আরও উল্লেখ করেন, ১৯৯৩ সালে শুরু হওয়া এই প্রকল্প দেশের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, কুরআন শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে বর্তমানে প্রকল্পটিকে আউটসোর্সিংয়ের আওতায় নেওয়ার যে চিন্তা চলছে, তা বাস্তবায়িত হলে কুরআন শিক্ষা কার্যক্রম ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
এছাড়া বক্তারা অভিযোগ করেন, দেশের ৯% হিন্দু সম্প্রদায়ের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে আউটসোর্সিংয়ের আওতামুক্ত রাখা হলেও দেশের ৯০% মুসলমানের কুরআন শিক্ষা প্রকল্পে এ ধরনের সিদ্ধান্ত বৈষম্যমূলক। এতে আলেম-ওলামাদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার হাতে একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। স্মারকলিপিতে দ্রুত প্রকল্প অনুমোদন, বকেয়া পরিশোধ ও রাজস্বখাতে অন্তর্ভুক্তির জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে বক্তব‌্য রা‌খেন মাওলানা মোহাম্মদ রেজাউল, মাওলা আলী জামে মসজিদের ঈমাম ও খতিব এবং প্রকল্পের শিক্ষক মাওলানা রহমতউল্লাহ বোখারী, হযরত কুতুবশাহ্ (রা.) জামে মসজিদের ঈমাম ও খতিব এবং প্রকল্পের শিক্ষক মাওলানা আবু বকর,হযরত বন্দর উপজেলা মডেল মসজিদের  ঈমাম ও খতিব এবং প্রকল্পের শিক্ষক মাওলানা মফিজুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার মাওলানা মহিউদ্দিন, মোহাম্মদ সাইফুদ্দিন। উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ জেলার ৫ উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক, মসজিদের ঈমাম, কেয়ারটেকার, ফিল্ড সুপারাইজার।


আরও খবর




মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত

মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন

ব্যবসায়ীদের আস্থায় বড় চমক,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি খসরুল আলম

কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩