শিরোনাম
মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬

নীলফামারীতে যুবদল কর্মী গ্রেপ্তার ঘিরে উত্তেজনা,বিএনপির সড়ক অবরোধ ও সাংবাদিক হেনস্তা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৩ মার্চ ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৩ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


নীলফামারী প্রতিনিধি:


নীলফামারীর জলঢাকায় ওয়ারেন্টভুক্ত এক যুবদল কর্মীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে পৌর শহরের জিরো পয়েন্ট মোড়ে সড়ক অবরোধ করে আকস্মিক পথসভা করেন নেতাকর্মীরা। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।


বুধবার (১১ মার্চ) রাত সাড়ে গটার দিকে উপজেলা মোড় থেকে জিআর-০৩/০৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. হাফিজকে গ্রেপ্তার করে জলঢাকা থানা পুলিশ। তিনি উপজেলার বগুলাগাড়ি এলাকার মহাসিন আলীর ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তারের সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি ও বিএনপির কিছু নেতাকর্মী তাকে থানায় নিয়ে যাওয়ার বিষয়ে মৌখিক আপত্তি জানান। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় নিয়ে যায়।


এ ঘটনার কিছুক্ষণ পর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী (কমেট), স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজাহান কবির লেলিন,যুব দলের জলঢাকা পৌর যুগ্ম আহ্বায়ক আবু তোরাব ইমন এবং ওমর ফারুক (ছোট বাবু) সহ প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী থানায় গিয়ে আটককৃত আসামিকে ছেড়ে দেওয়ার দাবি জানান। সে সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম  উপস্থিত না থাকায় তারা মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলেন এবং বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় ১৫–২০ মিনিট তারা থানার ভেতরে অবস্থান করেন।


পরে ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজাহান কবির লেলিনের  নেতৃত্বে প্রায় ৬০–৭০ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের জিরো পয়েন্ট মোড়ে সড়ক অবরোধ করে আকস্মিক পথসভা করেন। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।


এ সময় বৈশাখী টেলিভিশনের সাংবাদিক হারুন অর রশিদ ও হাবিবুর রহমান ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেন বলে অভিযোগ ওঠে। এ সময় সাংবাদিক নয়ন বাধা দিতে গেলে লেরিনের নেতৃত্বে তাকেও লাঞ্ছিত ও মারধর করা হয় বলে জানা গেছে।


পথসভায় বক্তারা দাবি করেন, গ্রেপ্তার হওয়া হাফিজ যুবদলের একজন কর্মী। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট থাকলে আগে দলীয় নেতাদের অবহিত করে পরে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত বলেও তারা মন্তব্য করেন।


পথসভায় বক্তব্য দেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুর রহমান, তাঁতিদলের সভাপতি আলমগীর হোসেন, কৃষকদলের নেতা আমজাদ হোসেন এবং শ্রমিকদলের সেক্রেটারি ইউনুস আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।


বক্তারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা থানায় গেলে তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

প্রায় এক ঘণ্টা ধরে চলা পথসভা শেষে নেতাকর্মীরা সড়ক অবরোধ তুলে নেন।


আরও খবর




পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে


এই সম্পর্কিত আরও খবর

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত