শিরোনাম
আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ হাওরে বোরো চাষের প্রস্তুতি,৪০ হাজার হেক্টরে আবাদের লক্ষ্য
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
শনিবার ১৪ নভেম্বর ২০২৬

নেই দালালদের দৌরাত্ম্য, স্বস্তি প্রকাশ গ্রাহকদের

প্রকাশিত:মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে রাজশাহী বিআরটিএ’র অফিস প্রাঙ্গনে। সেবা দিতেও যেন স্বস্তি বোধ করছেন কর্মকর্তারা।

অফিস প্রাঙ্গনে আর দেখা মিলছে না গ্রাহকদের সেই উপচে পড়া ভিড়। পরীক্ষায় বসতে নেই কোন বাড়তি ঝামেলা। একসময় পরীক্ষা শেষ হওয়ার পরও দীর্ঘ সময় লাগতো আঙ্গুলের ছাপ দিতে। বর্তমানে পরীক্ষার দিন প্রথমেই আঙ্গুলের ছাপ দিয়ে (বায়োমেট্রিক) সম্পূর্ণ করে পরীক্ষায় বসতে হচ্ছে। এতে করে সময়ের সাথে সাথে ঝামেলা নেই বললেই চলে।

পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পরে সকল কাগজপত্র বৈধতা পেলে ২০ থেকে ২৫ দিনের মধ্যে বাড়িতে বসেই লাইসেন্স পাচ্ছেন গ্রাহকরা। বিআরটিএ অফিসে নেই আগের মত কোন বাড়তি ঝামেলা। অনলাইনের মাধ্যমে উন্নত সেবা পেয়ে কর্মকর্তাদের প্রতি স্বস্তি প্রকাশ করছেন গ্রাহকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অনলাইনের মাধ্যমে খুব অল্প সময়ে সেবা পাচ্ছেন বিআরটিএ‍‍`তে আসা গ্রাহকরা। আগে যেখানে দীর্ঘ সময় ঘুরতে হতো দালালদের চক্করে, বর্তমানের চিত্রটা বলছে ভিন্ন কথা। বিআরটিএ‍‍`তে আসা গ্রাহকরা অনলাইনের মাধ্যমে ১০ মিনিটেই তাদের কাঙ্খিত সেবা পাচ্ছেন।

গত (১০ এপ্রিল) বৃহস্পতিবার মালিকানা পরিবর্তন করতে বিআরটিএ‍‍`তে অবস্থান করছেন মোহনপুর উপজেলার হাসেম আলী। তিনি বলেন, আগে দীর্ঘ সময়ের ভোগান্তিসহ অতিরিক্ত টাকা গুনতে হতো সেখানে আজ দ্রুত সময়ের মধ্যে দালাল সিন্ডিকেট ছাড়াই কাজটি সম্পূর্ণ করতে পেরে আনন্দিত।

পবা উপজেলার আতিকুর নামের এক ব্যক্তি বলেন, দালাল সিন্ডিকেট ছাড়াই গত জানুয়ারি মাসে বৈধ ভাবে পরীক্ষা দিয়েছিলাম। আজ বিআরটিএ‍‍`তে গাড়ির মালিকানা পরিবর্তন করতে আসা। কোন প্রকার ঝামেলায় পড়তে হয়নি কিন্তু পূর্বেও দালালদের পিছনে লাইসেন্সসহ বিভিন্ন কাজে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়েছে গ্রাহকদের। বর্তমানে বিআরটিএ’র এই উন্নত সেবা ও দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ায় আমরা খুশি।

রাজশাহী বিআরটিএ অফিস কার্যালয়ের ফিটনেস সার্টিফিকেটের জন্য যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বেশিরভাগই প্রাইভেটকার ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল। কিন্তু আগের মতো বিশৃঙ্খলা লক্ষ্য করা যাচ্ছেনা। সিরিয়াল অনুযায়ী প্রতিটি যানবাহন ফিটনেস পরীক্ষা করছে। নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আসা গ্রাহকরাও লাইনে দাঁড়িয়ে সেবা গ্রহন ও অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ করা হচ্ছে।

জানা গেছে,সরকার পতনের পর অফিসকে দালাল ও তদবিরবাজ মুক্ত করতে কঠোর অবস্থান নেয় রাজশাহী বিআরটিএ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের কঠোর অবস্থান ও বিশেষ নজরদারিতে দেখা মিলছে না দালালদের সেই দৌরাত্ম্যের চিত্র।

বিআরটিএ অফিস কম্পাউন্ডে বরাবরই ‘দালাল দৌরাত্ম্য’ ওপেন সিক্রেট ছিলো। গত বছর থেকে চিত্র পরিবর্তন করতে কঠোর ভূমিকা পালন করে আসছেন রাজশাহী বিআরটিএ’র সহকারী পরিচালক আবদুর রশিদ ও রাজশাহী বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভুঞা।

গত বছর থেকে রাজশাহী বিআরটিএ অফিসে এবং আশেপাশের চায়ের দোকানসহ কম্পিউটার কম্পোজের দোকানপাট গুলোতে বিআরটিএ পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানের পাশাপাশি মোটরযান চালকদের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন চলে আসছে এই অফিসে।

জানতে চাইলে বিআরটিএ’র সহকারি পরিচালক আবদুর রশিদ বলেন,অফিসে যোগদান করার পর থেকে মূল লক্ষ্য ছিলো অফিসটাকে দুর্নীতি ও দালাল মুক্ত করা।

নিয়মিত গ্রাহকদের সচেতন করা হচ্ছে, যেন দালালদের খপ্পরে কেউ না পড়েন। এছাড়াও সেবা নিতে আসা সাধারন মানুষদের লাইসেন্স কিংবা অন্য কোনো ব্যাপারে সরাসরি সংশ্লিষ্ট ডেস্কে নিয়ে কাজ সারার জন্য পরামর্শ ও প্রদান করা হচ্ছে।

বিআরটিএ’র রাজশাহী বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভুঞা বলেন, দায়িত্ব নেওয়ার থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করে আসছি। তারই ধারাবাহিকতায় দুর্ঘটনারোধে চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও সড়ক আইন মেনে চলতে বিভিন্ন সভা সেমিনার এবং প্রচার প্রচারণা চালিয়ে আসছি।

তিনি আরো বলেন, গ্রাহকরা সরাসরি অনলাইনের মাধ্যমে সেবা নিতে পারছেন। কোনো মাধ্যম বা দালালের প্রয়োজন নেই।


আরও খবর




মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত

মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন

ব্যবসায়ীদের আস্থায় বড় চমক,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি খসরুল আলম

কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩