
সাজেদুল হক নাইম,নিকলী কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ধনু নদীর কাশিপুর সংলগ্ন বিস্তীর্ণ হাওরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছিল। ( ৪) জুন দিবাগত রাতে এমন সংবাদ পেয়ে। নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মো:শহীদ উল্লাহ অভিযান পরিচালনা করে বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি ডেজার ও চারজন ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। আটকৃত ব্যক্তিরা হলেন, ১আলম( ৩৫)পিতা মৃত জাহেদ আলী থানা করিমগঞ্জ। ২আনোয়ার( ২৮)পিতা শাহাবুদ্দিন থানা করিমগঞ্জ। ৩ মোঃ মনির( ৩০)পিতা আব্দুল মান্নান থানা তাড়াইল। ৪ সজীব ( ২৮) পিতা লতিফ মিয়া থানা তাড়াইল। পরবর্তীতে আইন অনুযায়ী এই অবৈধ কাজে জড়িতদের কে ২ লক্ষ টাকা ও অনাদায়ে ১মাসের জেল জরিমানা করা হয়েছে।নিকলীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এমন সফল অভিযানে সিংপুর ইউনিয়নের নদীপাড়ের স্থানীয় লোকজন প্রশংসা করে। বলেন এই অভিযান নিয়মিত অব্যাহত থাকলে আমরা সিংপুর বাসী নদী ভাঙ্গন থেকে আমাদের গ্রামকে রক্ষা করতে পারবো।এ বিষয়ে নিকলীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো: শহীদ উল্লাহ বলেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কারীদের কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে যদি কেউ এমন অবৈধ কাজ করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।





























