শিরোনাম
অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লাকসাম থানা পুলিশের জন্য পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি আবুল কালাম মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান,ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫ গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচন বিলম্বিত হলে জনগণের মধ্যে ‘তীব্র ক্ষোভ তৈরি হবে’: বিএনপি

প্রকাশিত:সোমবার ৩১ মার্চ ২০২৫ | হালনাগাদ:সোমবার ৩১ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে অস্থিতিশীলতা এবং “জনগণের মধ্যে তীব্র ক্ষোভ” তৈরি হবে বলে সতর্ক করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি।


সম্প্রতি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ২০২৬ সাল পর্যন্ত বিলম্বিত হতে পারে। সোমবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।


ছাত্র-নেতৃত্বাধীন ভয়াবহ বিক্ষোভের ফলে ভারতের দীর্ঘদিনের মিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে নয়াদিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হওয়া পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের আগস্ট মাস থেকে ১৭৩ মিলিয়ন জনসংখ্যার এই দেশটি শাসন করছে।


দেশের দুই বৃহত্তম দল — হাসিনার আওয়ামী লীগ এবং তাদের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল — উভয়ই গত বছর নির্বাচন চেয়েছিল, কিন্তু ড. ইউনূস গত মঙ্গলবার এক বক্তৃতায় বলেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে ভোট অনুষ্ঠিত হতে পারে।


ড. ইউনূস বলেন, “বাংলাদেশের সবচেয়ে অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন” পরিচালনা করতে সংস্কারের জন্য সময় দেওয়া হবে। বিরোধী দল এবং কিছু পশ্চিমা দেশ হাসিনার বিরুদ্ধে পূর্ববর্তী নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছিল।




এই মাসের শুরুতে ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেছিলেন, পুলিশিং এবং আইনশৃঙ্খলা এখনও পুরোপুরি পুনরুদ্ধার করা যায়নি বলে এই বছরের নির্বাচন আয়োজন কঠিন হবে। কিন্তু বিরোধী দল বিএনপি এই বছর “গণতন্ত্রে ফিরে আসতে” চায় বলে দলটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার সদস্য এবং সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল মঈন খান বলেছেন।


গত শনিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন খান অন্তর্বর্তীকালীন সরকারের কথা উল্লেখ করে বলেন, “আমরা তাদের বোঝানোর চেষ্টা করব যে— তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ঘোষণা করা এবং সম্মানজনকভাবে বিদায় নেওয়া।”


ওয়াশিংটন ডিসি থেকে কথা বলতে গিয়ে মঈন খান দাবি করেন, “(নির্বাচন আয়োজনের জন্য) ডিসেম্বর মাস সাধারণভাবে সম্মত সময়সূচী। ডিসেম্বরের পরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।”


ওয়াশিংটন ডিসি থেকে সাক্ষাৎকার দেওয়া এই বিএনপি নেতা সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা করার জন্য মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠক করতে চাইছেন। তিনি দাবি করেন, “বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ থাকবে। এর অর্থ হলো কিছু অস্থিরতা হয়তো... সময়ই সিদ্ধান্ত নেবে।”


মঈন খান হলেন প্রথম সিনিয়র কোনও বিএনপি নেতা যিনি এই বছর নির্বাচন না হলে পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।



এদিকে সাবেক প্রধানমন্ত্রীর পলায়ন এবং দেশের বাইরে অন্যান্য স্থানে অন্যান্য সিনিয়র নেতারা পলাতক থাকায় হাসিনার আওয়ামী লীগ মূলত ভেঙে পড়েছে। পরবর্তী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে নাহিদ ইসলামের নতুন প্রতিষ্ঠিত সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


ছাত্র নেতারা বলেছেন, বাংলাদেশিরা এই দুটি প্রতিষ্ঠিত দল নিয়ে ক্লান্ত এবং সবাই পরিবর্তন চায়।


কিন্তু মঈন খান বলেন, বিএনপির অভ্যন্তরীণ জরিপ থেকে দেখা যাচ্ছে যে— আগামী বছরের মধ্যে যেকোনও নির্বাচনে দলটি (বিএনপি) সহজ সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং নির্বাচন ঘোষণার পর দলের ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান লন্ডনে স্ব-নির্বাসন থেকে ঢাকায় ফিরে আসবেন।


সাম্প্রতিক মাসগুলোতে তার এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি আদালতের আদেশ বাতিল করা হয়েছে, যার ফলে তিনি দেশে ফিরে আসতে পারবেন।


মঈন খান বলেন, বিএনপির এখনও কোনও জোটের অংশ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও পরিকল্পনা নেই, তবে নির্বাচিত হয়ে গেলে তারা ছাত্রদের জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য দলের সাথে কাজ করার জন্য উন্মুক্ত থাকবে।


তিনি বলেন, “নির্বাচনের পরে গণতন্ত্রের পক্ষে যারা আছেন তাদের সাথে সরকার গঠন করতে চাইব আমরা।”


আরও খবর




অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি করার অভিযোগে যুবক আটক

নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাংবা‌দিক মাসুম বিল্লাহর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব