শিরোনাম
নাঙ্গলকোটে ভিমরুলের কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন গঙ্গাচড়ায় নিউজ টুয়েন্টি ফোর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে পুরস্কৃত হলেন মুরাদনগর থানার এসআই কুসুম বড়ুয়া দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বাঙ্গরা বাজার থানার এএসআই আতিকুর রহমান
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

নওগাঁয় অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে থাকা চাল ব্যবসায়ীকে আটকের দাবি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১০ জুলাই ২০২৪ | হালনাগাদ:বুধবার ১০ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

 মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ


 নওগাঁর মহাদেবপুরে ওসমান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান ওসমান গণির বিরুদ্ধে ধান ব্যবসায়ী ও কৃষকদের প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে রয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাওনাদাররা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘ভুক্তভোগী সকল পাওনাদারের’ ব্যানারে মানববন্ধন করছেন। বর্তমানে প্রতিষ্ঠানটি একটি কোম্পানিকে ভাড়া দিয়ে পরিবারসহ ঢাকায় অবস্থান করছেন তিনি। এদিকে অভিযোগকারী ব্যবসায়ীরা টাকা না পেয়ে হন্যে হয়ে ঘুরছেন। পরে ভুক্তভোগীরা ওসমান গণির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের টাকা ফেরতের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন।



মানববন্ধনে আড়তদার আবু আহসান হাবিবের সভাপতিত্বে আড়তদার সামিউল আলম, ইমতিয়াজ হোসেন সরদার, মাসুদ মোল্লাসহ বেশ কয়েকজন ব্যবসায়ী ও অভিযোগকারী কৃষকরা বক্তব্য রাখেন। মানববন্ধনে প্রায় তিন শতাধিক ব্যবসায়ী ও কৃষকরা অংশগ্রহণ করেন।



ভুক্তভোগি ব্যবসায়ী ও কৃষক সূত্রে জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার নওগাঁ-মহাদেবপুর সড়কের আখেড়া এলাকায় ওসমান গণি গত প্রায় ৪০ বছর আগে চালকল গড়ে তুলে ব্যবসা শুরু করেন। পর্যায়ক্রমে চালকলটি অটোমেটিকে রুপান্তর করে ওসমান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড নাম দেন। যেখানে কয়েক একর জায়গার ওপর পাঁচটি ইউনিট গড়ে তোলেন। ধানের আড়ৎদারদের কাছ থেকে নগদ ও বাকিতে ধান কিনে চালকল পরিচালনা করা হতো। এতে ব্যবসার সুবাদে আড়তদারদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। এভাবে জেলা ও জেলার বাহিরের প্রায় ২৬০ জন ধান ব্যবসায়ীদের কাছ থেকে নগদ ও বাকিতে ধান কিনতেন তিনি। একপর্যায়ে প্রায় ৩৫ কোটি টাকা ধান ব্যবসায়ীদের কাছে বকেয়া রাখেন।



ব্যবসায়ীদের অভিযোগ, গত তিন থেকে চার মাস ধরে ধান ব্যবসায়ীদের সঙ্গে ওসমানের দূরত্ব বাড়তে থাকে এবং টাকা আত্মসাতের চেষ্টা করা হয়। তিনি পরিবারসহ ঢাকায় অবস্থান করতে থাকেন। গোপনে তার প্রতিষ্ঠানটি একটি কোম্পানির কাছে ভাড়া দিয়ে দেন।



আব্দুল ওহাব মোল্লা ও জিন্নাত হোসেন নামের দুই ভুক্তভোগি বলেন, ওসমান গনী আমাদের সাথে প্রতারণা করেছেন। তার কাছে আমরা ৩০০জন ব্যবসায়ী ও কৃষকরা প্রায় ৩ কোটি টাকা পাই। কিন্তু আমাদের কোন টাকা ফেরত দিচ্ছেনা। তার কঠিণ শাস্তির দাবি করছি।



উপজেলার মাতাজি হাট এলাকার মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকার সামিউল আলম বলেন, ‘গত কয়েক বছর থেকে ওসমান গণিকে ধান দিয়ে আসছি। নগদ ও বাকিতে ধান দিতাম। এভাবে প্রায় এক কোটি ৩৯ লাখ টাকা পাওনা রয়েছি। পাওনা টাকা চাওয়া হলে বিভিন্ন বাহানা শুরু করেছে। আমার মতো ২৬০ জন ব্যবসায়ীর প্রায় ৩৫ কোটি টাকা পাওনা রয়েছে। আমরা এখন পথে পথে ঘুরছি।’



এ বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর উপজেলার ওসমান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ওসমান গণি বলেন, ‘প্রায় ৩৮ বছর থেকে ব্যবসা করছি। ব্যবসার সুবাদে অনেক টাকা লোকসান হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীদের কাছেও আমার দেনা রয়েছে। আমার কাছে নগদ টাকা নাই। পাওনাদারদের বলেছি যে সম্পদ আছে, তা বিক্রি করে দেনা পরিশোধ করা হবে। নিজেকে দেউলিয়া ঘোষণা করার জন্য আদালতে একটি আবেদন করেছি, তবে আমি আমার প্রতিষ্ঠানটি ভাড়া দিয়েছি। এর বেশি কিছু বলতে চাইনা।



জেলা প্রশাসক মো.গোলাম মওলা বলেন, ভুক্তভোগি ব্যবসায়ী কৃষকরা একটি স্বারকলিপি দিয়েছেন। আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।#




আরও খবর




সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

নাঙ্গলকোটে ভিমরুলের কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

বিশ্ব বাঘ দিবসে শরণখোলায় চিত্রাঙ্কন, শোভাযাত্রা ও আলোচনা সভা

তিন বছরেও চালু হয়নি উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা ব‌ঞ্চিত প্রায় দুই লাখ মানুষ

হালুয়াঘাটে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ, সংবাদ সম্মেলনে তরুণীর বিচার দাবি

মনপুরার চরফৈজুদ্দিনে ওসি মাজহারুলের নেতৃত্বে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

শাজাহানপুরের চাঞ্চল্যকর রঞ্জু হত্যা মামলার আসামি ঢাকায় র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার

ফতুল্লায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে টাকা-স্বর্ণালংকার লুট

দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি

নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু

ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি

মনপুরায় ভূমি জবর দখলের চেষ্টা,থানায় অভিযোগ ভূক্তোভূগীর

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

রাজবাড়ী পাংশাতে থানা পুলিশের অভিযানে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

নাঙ্গলকোটে ভিমরুলের কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

বিশ্ব বাঘ দিবসে শরণখোলায় চিত্রাঙ্কন, শোভাযাত্রা ও আলোচনা সভা

তিন বছরেও চালু হয়নি উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেবা ব‌ঞ্চিত প্রায় দুই লাখ মানুষ

হালুয়াঘাটে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ, সংবাদ সম্মেলনে তরুণীর বিচার দাবি

মনপুরার চরফৈজুদ্দিনে ওসি মাজহারুলের নেতৃত্বে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

শাজাহানপুরের চাঞ্চল্যকর রঞ্জু হত্যা মামলার আসামি ঢাকায় র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার

ফতুল্লায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে টাকা-স্বর্ণালংকার লুট

দুমকিতে মাদকের প্রতিবাদ করায় প্রাননাশের হুমকি