শিরোনাম
অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান
শুক্রবার ১২ জুন ২০২৬
শুক্রবার ১২ জুন ২০২৬

নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৮ মার্চ ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৮ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


স্টাফ রিপোর্টার 

“অধিকার. ন্যায় বিচার. কর্ম. সকল নারী ও কন্যার জন্য” (“Rights. Justice. Action. For ALL Women and Girls”) প্রতিপাদ্যের আলোকে

গান্ধী আশ্রম ট্রাস্ট এর আয়োজনে নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস- ২০২৬ পালন করা হয়। 


রবিবার ৮ মার্চ উপজেলার জয়াগস্থ গান্ধী আশ্রম ট্রাস্ট এর প্রধান কার্যালয়ে সংহতি সমাবেশ ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। 


গান্ধী আশ্রম ট্রাস্ট এর পরিচালক (অর্থ ও প্রশাসন) শংকর বিকাশ পাল এর সভাপতিত্বে এবং ট্রেনিং অফিসার মোঃ শাহজাহান এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সচিব রাহা নব কুমার । 


এসময় আন্তর্জাতিক নারী দিবসের ধারণাপত্র পাঠ করেন চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন ইয়ুথ গ্রুপের চেয়ারপার্সন রিংকি আক্তার। 


গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম এর সহকারী পরিচালক মোঃ নূর নবী সংক্ষিপ্ত বক্তব্যে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধন এর নির্বাহী পরিচালক প্রতিপাদ্যের আলোকে বক্তব্য রাখেন এবং উল্লেখ করেন যে, আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্যের পাশাপাশি বিশ্বব্যাপী এবারের ক্যাম্পেইন থিম হলো: “Give to Gain”  (“দেওয়ার মাধ্যমে অর্জন”)। এর মূল বার্তা হলো- সহযোগিতা ও উদারতার মাধ্যমে সমাজে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা। নারীদের শিক্ষা, নেতৃত্ব, চাকরি, ব্যবসা বানিজ্যে সময় ও সুযোগ দিলে সমাজ সামগ্রিকভাবে লাভবান হয়। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাটখিল উপজেলার মোহাম্মাদপুর ইউ.পি প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম, ইউনিয়ন মানবাধিকার কমিটির সভাপতি কামাল মজুমদার, সহ-সভাপতি এবং সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান, মোহাম্মাদপুর ইয়ুথ গ্রুপের সভাপতি আমীর হোসেন, পরকোট ইউনিয়ন মানবাধিকার কমিটির সহ-সভাপতি আবদুর নূর মানিক, পরকোট ইয়ুথ গ্রুপের সভাপতি মোঃ মামুন, জয়াগ ইউনিয়ন মানবাধিকার কমিটির সহ সভাপতি এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ লোকমান হোসেন,  জয়াগ বাজার কমিটির আহবায়ক হারুনুর রশীদ, নারী নেত্রী এবং জয়াগ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বুলু আক্তার, জয়াগ ইয়ুথ গ্রুপের সদস্য ও মানবাধিকার কর্মী বর্ষা চক্রবর্ত্তী, সাংবাদিক হান্নান শাকুর, গান্ধী আশ্রম ট্রাস্ট এর হিসাব রক্ষণ কর্মকর্তা সুমন কুমার বিশ্বাস, শাখা ম্যানেজার মোঃ আমির হোসেন, মানবাধিকার কর্মী দীপিকা রানী কুন্ডু, মোঃ মাহফুজ মোরশেদ প্রমুখ।

  

অতিথি আলোচকবৃন্দ বক্তব্যে উল্লেখ করেন যে, মানব সভ্যতার আধুনিক যুগে বিভিন্ন সংকট নিরসনকল্পে এবং সমস্যা সমাধানে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং সেগুলোর বাস্তবায়নের ফলে মানব জাতি যখন সফলতার স্বাদ পাচ্ছে কিন্তু তারপরেও বর্তমান বিশ্বকে ভয়ংকর এক দুঃসংবাদ তাড়া করছে। প্রতিনিয়ত কোনো না কোনো পরিবার, এলাকা বা দেশ সহিংসতার শিকার হচ্ছে বিশেষ করে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। মুষ্টিমেয় কয়েকটি দেশ ব্যতিরেকে বিভিন্ন দেশে যুদ্ধবিগ্রহ, সহিংসতা কমবেশী লেগেই আছে। সামাজিক ক্ষেত্রেও নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে এবং নারীরা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছেন। আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বহুমাত্রিক উন্নয়ন প্রচেষ্টা গ্রহণ করার পরেও বাংলাদেশের স্বাধীনতাকে পুরোপুরি অর্থবহ করে তুলতে পারি নাই। বিভিন্ন সময়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, মানুষের প্রতি মানুষের অবিশ্বাস, নীতিহীনতা, নৈতিকতার অবক্ষয়ের কারণে সমাজ ও ধর্মীয় ভিত্তিতে দুূর্বলের ওপর সবলের অত্যাচার, নির্যাতন, লুটপাট, যানবাহন ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ সহ নানাস্থানে খুনাখুনির ঘটনাও ঘটছে। ফলে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বেঁচে থাকার ক্ষেত্রে দেখা দেয় সংশয়, সন্দেহ, আস্থাহীনতা এবং অবিশ্বাস যা আমাদের সামগ্রিক উন্নয়ন, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, মানবাধিকার এবং সামাজিকভাবে নারী-পুরুষ নির্বিশেষে একত্রে বেঁচে থাকার রাস্তায় প্রতিবন্ধকতা এবং অবিশ্বাসের জন্ম দিচ্ছে। বক্তারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানবাধিকার পরিস্থিতি বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের ঘটনা এবং নারীদের উপর নানারকম বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেগুলোর অবসান চান। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান্ধী আশ্রম ট্রাস্টের থিয়েটার ইউনিটের শিল্পীবৃন্দ এবং গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়।


আরও খবর




অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট

পঞ্চগড়ে গোপনে কেন্দ্র সচিবের অনৈতিক সুবিধা,তিন বিষয়ে পরীক্ষা দিলেন দুই ঘন্টায়

মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ