শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লন্ডনের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সফলভাবে ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার খাদিজা সরকার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে,বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে - স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নাঙ্গলকোটের কাশিপুর নেছারীয়া বালিকা দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ শেখ হাসিনার মধ্যে থাকত গুমের সঙ্গে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব - মেজর হাফিজ
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

অবকাঠামো উন্নয়নে স্থবিরতা, কমেছে রড সিমেন্টের দাম

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশের বাজারে কমেছে নির্মাণ-সামগ্রী রড ও সিমেন্টের দাম। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই বড় উন্নয়ন প্রকল্পের কাজ স্তিমিত হয়ে পড়েছে। একইসঙ্গে এ বছরই দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বেসরকারি এবং ব্যক্তিপর্যায়ের নির্মাণকাজও ধীরগতিতে এগোচ্ছে। এতে চাহিদা ও বিক্রি কমে নির্মাণকাজের প্রধান উপকরণ রড ও সিমেন্ট ব্যবসায় ধস নেমেছে। ব্যবহারজনিত চাহিদা বৃদ্ধি না পেলে এ খাত ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে নির্মাণকাজে সম্পৃক্তদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।


সিমেন্ট ও ইস্পাত খাতের উদ্যোক্তারা বলছেন, দেশে রাজনৈতিক পটপরিবর্তনে সরকারের বেশিরভাগ উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হওয়ার পাশাপাশি বেসরকারি আবাসন শিল্পেও স্থবিরতা দেখা দিয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে রড ও সিমেন্টের বাজারে।


উদ্যোক্তারা আরও জানান, সরকার পরিবর্তনের পর নির্মাণকাজের সঙ্গে জড়িত বেশিরভাগ ঠিকাদার গা-ঢাকা দিয়েছেন। অপরদিকে ব্যাংকের ঋণের বিপরীতে সুদের হার বেড়েছে, বেড়েছে উৎপাদন ব্যয়ও। কিন্তু চাহিদা কমে যাওয়ায় বাড়তি ব্যয় সমন্বয় করা যাচ্ছে না। শিল্পকে টিকিয়ে রাখতে কোম্পানিগুলোকে অতিরিক্ত ৬০-৭০ শতাংশ মূলধন জোগানের অনুরোধ করছেন এই দুই শিল্পের সঙ্গে জড়িতরা।


অবকাঠামো উন্নয়নের অন্যতম উপকরণ সিমেন্ট।  জানা গেছে,  সিমেন্ট খাতের উৎপাদন সরকারি নির্মাণ প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত। দেশের বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ। যেসব প্রকল্পের কাজ চলমান রয়েছে; সেগুলো গত ৫ আগস্টের পর বন্ধ রয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে সিমেন্ট খাতে। বিশ্ববাজার থেকে আমদানি, ডলার সংকটসহ বিভিন্ন সমস্যা কেটে গেলেও ব্যবহারজনিত চাহিদা বৃদ্ধি না পেলে এ খাতও ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলে মনে করছেন তারা।


সূত্র জানিয়েছে, অবকাঠামো উন্নয়ন থেমে যাওয়ার আরেক কারণ হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের বাদ দেওয়ায় সিটি করপোরেশন থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের উন্নয়নকাজেও স্থবিরতা দেখা দিয়েছে। ইউনিয়ন পরিষদ বাতিল করা না হলেও বেশিরভাগ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা আড়ালে-আবডালে রয়েছেন। অপরদিকে দেশের চলমান পরিস্থিতি ও ড্যাপের কারণেও আবাসন খাতে বেচাবিক্রি ও নতুন প্রকল্পও কমে গেছে। ফলে রড-সিমেন্টের বিক্রি কমেছে। বর্তমান পরিস্থিতিতে এ দুই খাতের উদ্যোক্তারা অনিশ্চয়তায় ভুগছেন।


তারা বলছেন, ব্যবসা টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় নতুন বিনিয়োগের কথা ভাবছি না।


জানা গেছে, চলতি বছরের মে-জুন মাসে প্রতি টন রডের দাম ছিল ৯০ হাজার টাকার বেশি। বর্তমানে বাজারে ৮৬ হাজার থেকে ৮৭ হাজার টাকা টন দরে রড বিক্রি হচ্ছে। অন্যদিকে মে-জুনের তুলনায় সিমেন্টের দাম বস্তাপ্রতি (৫০ কেজি) ২০-২৫ টাকা কমেছে।


বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএসএমএ) জানায়, দেশে ইস্পাত কারখানা দুই শতাধিক। এর মধ্যে বড় প্রতিষ্ঠান ৪০টি। প্রতিষ্ঠানগুলোর বছরে প্রায় ১ কোটি ১০ লাখ মেট্রিক টন রড উৎপাদনের সক্ষমতা আছে। যদিও দেশে বার্ষিক রডের চাহিদা ৭৫ লাখ টন। এখন পর্যন্ত এই খাতে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। বছরে লেনদেনের পরিমাণ ৭০ হাজার কোটি টাকা।


বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, দেশের কোম্পানিগুলোর রড উৎপাদনে সক্ষমতা ১ কোটি ২০ লাখ টন। বছরে সর্বোচ্চ চাহিদা ৬৫ লাখ টন। এর মধ্যে ৬০ শতাংশই ব্যবহার হয় সরকারি উন্নয়ন প্রকল্পে। বাকি ৪০ শতাংশ বেসরকারি ও ব্যক্তিগত অবকাঠামো নির্মাণে ব্যবহার হয়। বর্তমানে চাহিদা কমে ৫০ শতাংশের নিচে নেমে গেছে। সবচেয়ে বেশি চাহিদা কমেছে সরকারি প্রকল্পে। এখানে রডের চাহিদা ২০ শতাংশের নিচে নেমে আসায় দামও ধারাবাহিকভাবে কমছে।


জানা গেছে, গত কয়েক দিনে সিমেন্ট ডিলারদের বিশেষ ছাড় দিচ্ছেন উৎপাদকরা। এতে বস্তাপ্রতি দাম ১০-১৫ টাকা কম রাখতে পারছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। তবে এ অবস্থায় শঙ্কিত সিমেন্ট উৎপাদনকারী উদ্যোক্তারা। নব্বইয়ের দশকেও বাংলাদেশ সিমেন্ট আমদানিনির্ভর ছিল। তবে ওই সময় সিমেন্টের প্রধান কাঁচামাল ক্লিংকারের দাম অস্বাভাবিক কমে যায়।


ধস নেমেছে রড ও সিমেন্টের বাজারেধস নেমেছে রড ও সিমেন্টের বাজারে

তখন সিমেন্ট আমদানির শুল্কও অনেক বেশি ছিল। এ অবস্থায় অনেক বহুজাতিক কোম্পানি এখানে কারখানা স্থাপনের উদ্যোগ নেয়। পরে স্থানীয় কোম্পানিগুলো এ খাতে বিনিয়োগে এগিয়ে আসে। প্রথম দিকে সিমেন্ট উৎপাদনেও অনেক লাভ ছিল। ২০০০ সালের পর এই খাতে বড় পরিবর্তন আসে। তখন বছরে চাহিদা ছিল ২ দশমিক ৫ মিলিয়ন টন, যার ৯০ শতাংশই আমদানি হতো। পরবর্তী কয়েক বছরে দেখা যায়, দেশে সিমেন্ট চাহিদার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে। ফলে একপর্যায়ে সিমেন্ট আমদানি বন্ধ হয়ে যায়। বর্তমানে দেশে বছরে সিমেন্টের চাহিদা প্রায় ৩৮ মিলিয়ন টন। এতে বোঝা যায়, সরকারি ও বেসরকারি খাতে নির্মাণকাজ অনেক বেড়েছে। নব্বইয়ের দশকে দেশে মাথাপিছু সিমেন্টের ব্যবহার ছিল মাত্র ৩২ কেজি, যা ২০০০ সালে ছিল ৫৫ কেজি এবং বর্তমানে ২২৫ কেজি। ৩৫টি দেশি ও বিদেশি কোম্পানি সিমেন্ট উৎপাদনে রয়েছে।


বিভিন্ন কোম্পানির রডের দাম


বাজারে এখন বিভিন্ন কোম্পানির রড বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। বাজার ঘুরে দেখা গেছে, চলতি ডিসেম্বরে আকিজ ইস্পাতের প্রতি টন রড বিক্রি হচ্ছে ৯০ হাজার টাকা দরে। একেএস স্টিলের রড ৮৫ হাজার ৫০০ টাকা, আনোয়ার স্টিলের ৮৫ হাজার টাকা, এএসবিআরএম স্টিলের ৮১ হাজার টাকা, বাইজিদ স্টিলের ৮৫ হাজার ৫০০ টাকা, বিএসআই স্টিলের ৮০ হাজার ৭০০ টাকা, বিএসআরআরএম স্টিলের ৮৮ হাজার টাকা, সিএসআরএম স্টিলের ৮১ হাজার ৫০০ টাকা, ঢাকা স্টিলের ৮৭ হাজার টাকা, গোল্ডেন স্টিলের ৮৭ হাজার ৫০০ টাকা, জিপিএইচ স্টিলের ৮৬ হাজার ৫০০ টাকা, হাইটেক স্টিলের ৮০ হাজার ৬০০ টাকা, এইচকেজি স্টিলের ৮২ হাজার টাকা, এইচআরআরএম স্টিলের ৮৫ হাজার টাকা, জেএসআরএম স্টিলের ৭৯ হাজার ৬০০ টাকা, কিং স্টিলের ৮৮ হাজার টাকা, কেআর স্টিলের ৮৮ হাজার ৫০০ টাকা, কেএসএমএল স্টিলের ৮৮ হাজার টাকা, কেএসআরএম স্টিলের ৮৬ হাজার টাকা, মেট্রো স্টিলের ৮৫ হাজার টাকা, এমএসডব্লিউ স্টিলের ৮০ হাজার ৬০০ টাকা, পিএইচপি স্টিলের ৮৫ হাজার ৫০০ টাকা, প্রাইম স্টিলের ৮০ হাজার ৮০০ টাকা, পিএসআরএম স্টিলের ৮০ হাজার ৬০০ টাকা, রহিম স্টিলের ৮৪ হাজার ৫০০ টাকা, আরআরএম স্টিলের ৮৭ হাজার টাকা, আরএসআরএম স্টিলের ৮৫ হাজার টাকা, এস আলম স্টিলের ৮৮ হাজার টাকা, সারম স্টিলের ৮৮ হাজার ৫০০ টাকা, এসএএস স্টিলের ৮৭ হাজার ৬০০ টাকা, এসসিআরএম স্টিলের ৮১ হাজার ৫০০ টাকা, এসএস স্টিলের ৮১ হাজার টাকা, এসএসআরএম স্টিলের ৮১ হাজার টাকা, সুমা স্টিলের ৮১ হাজার ৫০০ টাকা ও জেডএসআরএম স্টিলের রড ৮২ হাজার টাকা টন দরে বিক্রি হচ্ছে।


 বিভিন্ন কোম্পানির সিমেন্টের দাম


বাজার ঘুরে দেখা গেছে, চলতি ডিসেম্বরে ৫০ কেজি ওজনের এক বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। এর মধ্যে বসুন্ধরা ৪৮৫, শাহ সিমেন্ট ৪৯২, আকিজ সিমেন্ট ও হোলসিম সিমেন্ট ৬৪৫, স্ক্যান মাল্টি সিমেন্ট ৫০৫, বেঙ্গল সিমেন্ট ৪৭৫, ইস্টার্ন সিমেন্ট ৪৬৫, সুপারক্রিট সিমেন্ট ৪৯০, প্রিমিয়ার সিমেন্ট ৪৭৫, স্ক্যান সিমেন্ট ৫২৫, টাইগার সিমেন্ট ৪৮০, লাফার্জ সিমেন্ট ৫২০ ও সেভেন হর্স সিমেন্ট বিক্রি হচ্ছে ৪৬০ টাকা দরে।


এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব সুমন চৌধুরী বলেন, ৫ আগস্টের পর সরকারি প্রকল্পের অনুমোদন কার্যত বন্ধ রয়েছে। চলমান প্রকল্পগুলোর কাজের গতিও শূন্যের কোঠায়। এতে রডের চাহিদা ৫০ শতাংশেরও বেশি কমেছে। সংকটে পড়েছে দেশের ইস্পাত ও সিমেন্ট খাত।


কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান জানান, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। প্রতি টন রডে ২৪ হাজার টাকা লোকসান দিচ্ছি। এখন ১ টন রড উৎপাদনে খরচ ১ লাখ ১০ হাজার টাকা। অথচ কোম্পানি রড বিক্রি করছে ৮৬ হাজার টাকায়।


বাণিজ্য উপদেষ্টার বক্তব্য


এ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, রাজনৈতিক কারণে কিছু ঠিকাদার পলাতক। এতে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়াও অপ্রয়োজনীয় কিছু প্রকল্প বাদ দেওয়া হচ্ছে। এতে রড-সিমেন্টের কাজ কমে গেছে। এ শিল্পে সৃষ্ট সংকট কীভাবে কাটিয়ে ওঠা যায়, সেসব নিয়ে আলাপ-আলোচনা করছি।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ,দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড়

ঢাকাস্থ ধর্মপাশা-মধ্যনগর উন্নয়ন ফোরামের নতুন কমিটি

বিএনপির সরকার জনগণের সরকার: পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষার অস্থিরতা: সংকট কোন জায়গায়?

আগুনে সর্বস্ব হারালেন বিধবা রেখা বেগম

ময়মনসিংহে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেঙ্গুমুক্ত তারাগঞ্জ গড়তে মাঠে উপজেলা প্রশাসন

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি

ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ বাজেটে অনুমোদন হয়েছে - মনিরুল হক চৌধুরী এমপি

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি নয়ন

কুমারী পরিচয়ে একাদিক বিয়ে, কয়েক যুবককে নিঃস্ব করছে সাথী

সরকারের জনকল্যাণমুখী কাজের প্রচারণা ও আলোকিত গফরগাঁও গড়ার লক্ষ্যে মতবিনিময়

রাণীনগরে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বোদা উপজেলার মাড়েয়া বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি রিপন ও সম্পাদক বাবু

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প