শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

অল্প সময়ে একাধিক ভূমিকম্প বড় ভূমিকম্পের শঙ্কা বাড়াচ্ছে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সাম্প্রতিক সময়ে দেশে ঘন ঘন একাধিক ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আর অল্পসময়ে একাধিক ভূমিকম্প দেশে বড় ভূমিকম্পের শঙ্কা বাড়াচ্ছে। বিগত তিন মাসে বাংলাদেশ ও পার্শ্ববর্তী চার দেশে ৪৪টি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ১১ এপ্রিল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকাল ৪টা ৫২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ভূমিকম্পের তথ্য নিশ্চিত করে। ঢাকা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জসংলগ্ন ভারত সীমান্তে এর উৎপত্তিস্থল। আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী দেশে ছোট-বড় অন্তত ৪৪টি ভূমিকম্প হয়েছে। তার মধ্যে গত ২৮ মার্চ মিয়ানমারে সর্বোচ্চ ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। একই দিনে ওই দেশটিতে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প (আফটার শক) অনুভূত হয়। ওই ভূমিকম্পে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এটি বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানেও অনুভূত হয়। ওই ভূমিকম্পে মিয়ানমারের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে মারাত্মক প্রভাব পড়ে। ওই দেশের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে পড়ে। তাছাড়া জানুয়ারিতে চীনে ৭ দশমিক ১ মাত্রার ও ৫ দশমিক ৭ মাত্রার এবং ভারতে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ফেব্রুয়ারিতে বাংলাদেশে ৩ দশমিক ৩, ৩ দশমিক ৫ ও ২ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। একই মাসে নেপালে ৫ দশমিক ৫ ও ৫ দশমিক ২ মাত্রা এবং ভারতে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। মার্চের শুরুতে মিয়ানমার ও ভারত সীমান্তে ৫ দশমিক ৬ ও নেপালে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আর এপ্রিলের শুরুতে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল ও ভারত। সর্বশেষ ১১ এপ্রিল বাংলাদেশে ৪ ও মিয়ানমারে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই সময়ে বাংলাদেশে তিনটি কম মাত্রার ভূমিকম্প হলেও পার্শ্ববর্তী দেশ ভারত, মিয়ানমার ও নেপালে বেশি মাত্রার একাধিক ভূমিকম্প হয়েছে।


সূত্র জানায়, বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশে অল্প সময়ে একাধিক ভূমিকম্পকে বিশেষজ্ঞরা বাংলাদেশের জন্য বড় শঙ্কার বিষয় বলে মনে করছেন। তাদের মতে, বাংলাদেশে ১৯১৮ সালে সর্বশেষ বেশি মাত্রার ভূমিকম্প হয়েছিল। বেশি মাত্রার ভূমিকম্প একটি নির্দিষ্ট সময়ের পর আবারো ফিরে আসে। ফলে গত ১০০ বছরে বড় ভূমিকম্প না হওয়ায় সেটি আবারো ফিরে আসতে পারে। দেশে ৫ থেকে ৭ মাত্রার ভূমিকম্প হলে ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।


সূত্র আরো জানায়, ভূমিকম্পের মতো বড় দুর্যোগের জন্য বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার অ্যাক্টিভ অঞ্চল হওয়ায় ছোট ছোট ভূমিকম্প হয়। স্বাভাবিকভাবে দক্ষিণ ও উত্তরাঞ্চল হচ্ছে ভূমিকম্পপ্রবণ অঞ্চল। সেখানে প্রায় সময়ই ছোট ছোট ভূমিকম্প হয়। তবে এখানে বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এর কারণ বাংলাদেশ ও এর পার্শ্ববর্তী অঞ্চলে ১৯১৮ সালের পর আর বড় ধরনের ভূমিকম্প হয়নি। বেশি মাত্রার ভূমিকম্প একটি সময় পর ফিরে আসে। যার কারণে এ অঞ্চল ওই ঝুঁকিতে রয়েছে।


এদিকে এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক এটিএম সাখাওয়াত হোসেন জানান, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তবে ভূমিকম্প অনুভবের ক্ষেত্রে ভূপৃষ্ঠের প্লেট, উৎপত্তিস্থল, দূরত্ব, সময়কাল এসব নির্ভর করে। ভূতাত্ত্বিক দিক থেকে ঢাকার চেয়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চল বেশি ঝুঁকিপূর্ণ। তবে অপরিকল্পিত নগরায়ণ ও ভবন নির্মাণের কারণে ৫ থেকে ৭ মাত্রার ভূমিকম্প হলেই ঢাকা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে।


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী