শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

অলস পড়ে রয়েছে সমুদ্র তলদেশ দিয়ে জ্বালানি তেল পরিবহনের প্রকল্প

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আট হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম প্রকল্পের নির্মাণকাজ শেষ হলেও অপারেটর নিয়োগের অভাবে তা চালু হচ্ছে না। ফলে কক্সবাজারের মাতারবাড়ী থেকে সমুদ্র তলদেশ দিয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পর্যন্ত জ্বালানি তেল পরিবহনের সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম প্রকল্পটি অলস পড়ে রয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত প্রকল্পটি উদ্বোধনের পরও অপারেশন শুরু না হওয়ায় অপচয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। অথচ নির্মাণকাজ চলাকালেই অপারেটর নিয়োগসহ ব্যবস্থাপনা কাঠামো গঠনের উদ্যোগ নেয়া হলে প্রকল্পটি চালুর সঙ্গে সঙ্গে জ্বালানি তেল পরিবহন শুরু করা সম্ভব হতো। কিন্তু এখনো অপারেটর নিয়োগ ও উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া শুরু না হওয়ায় প্রকল্পটি চালু হতে সময় লাগতে পারে আরো এক থেকে দেড় বছর। মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনসহ (বিপিসি) সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের অদক্ষতা ও দূরদর্শিতার অভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, বিগত ২০১৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত সমুদ্র তলদেশ দিয়ে জ্বালানি তেল পরিবহনের জন্য ইনস্টলেশন অব এসপিএম উইথ ডাবল পাইপ লাইন শীর্ষক প্রকল্পটির মূল ও সংশোধিত উন্নয়ন প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়। শুরুতে প্রকল্পটির ব্যয় প্রায় ৪ হাজার ৯৩৬ কোটি টাকা ধরা হয়েছিল। পরবর্তী সময়ে আরো তিন দফা বাড়িয়ে সংশোধিত ব্যয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। জিওবি ও বিপিসির অর্থায়নে প্রকল্পটিতে চায়না এক্সিম ব্যাংক ঋণ দেয়। চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিপিপিইসি) প্রকল্পটি বাস্তবায়নে কাজ করে। প্রকল্পটিতে ২২০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। তার মধ্যে অফশোর পাইপলাইন ১৩৫ কিলোমিটার, এইচডি ক্রসিংয়ের অফশোর অংশ ১১ কিলোমিটার এবং মোট অনশোর পাইপলাইন নির্মাণ করা হয়েছে প্রায় ৭৪ কিলোমিটার। তাছাড়া সমুদ্র থেকে মহেশখালী ট্যাংক টার্মিনাল পর্যন্ত ৩৬ ইঞ্চি ব্যাসের ১৬ কিলোমিটার দীর্ঘ দুটি পাইপলাইন এবং মহেশখালী থেকে ইস্টার্ন রিফাইনারি অংশে সাগরের তলদেশে ১৮ ইঞ্চি ব্যাসের ৯৪ কিলোমিটার দৈর্ঘ্যরে দুটি পাইপলাইন স্থাপন করা হয়েছে। তার মধ্যে একটি অপরিশোধিত জ্বালানি তেল এবং অন্যটিতে ডিজেল পরিবহনের জন্য তৈরি করা হয়েছে। তাছাড়া নির্মাণ করা হয়েছে গভীর সমুদ্রে একটি ভাসমান মুরিং পয়েন্ট এবং মহেশখালীতে একটি স্টোরেজ ট্যাংক টার্মিনালও।


সূত্র জানায়, এসপিএম প্রকল্পের কক্সবাজার অংশে মহেশখালীতে প্রায় ৮৯ একর জমিতে তিনটি ক্রুড অয়েল ট্যাংক (প্রতিটি ৫০ হাজার ঘনমিটার), ৯০ হাজার টনের তিনটি ডিজেল ট্যাংকসহ (প্রতিটি ৩০ হাজার ঘনমিটার) স্কাডা, প্রধান পাম্প, বুস্টার পাম্প, জেনারেটর, মিটারিং স্টেশন, পেগিং স্টেশনসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। কিন্তু অপারেটর নিয়োগ না হওয়ায় পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি এখন এসপিএম পরিচালনা করছে। মূলত জ্বালানি তেল খালাস ও পরিবহনের সময় কমিয়ে আনার জন্য প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে কক্সবাজারের মাতারবাড়ী অংশ থেকে পরীক্ষামূলকভাবে ডিজেলসহ বিভিন্ন ধরনের জ্বালানি তেল পরিবহন শুরু করা হয়। ওই সময় প্রাথমিকভাবে কিছু জটিলতা দেখা দেয়। পরবর্তী সময়ে জ্বালানি তেল পরিবহনে সফলতা এলে বিপিসি অপারেশন কার্যক্রম শুরুর জন্য আলাদা অপারেটর নিয়োগ না দিয়ে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে (সিপিপিইসি) অপারেটর নিয়োগের জন্য সুপারিশ করে। ওই প্রেক্ষিতে ২০২৪ সালের নভেম্বর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের কমিটির সভায় চায়না কোম্পানির সঙ্গে অপারেটর নিয়োগের চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেয়া হয়। কিন্তু গত জানুয়ারিতে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের এক সভায় ওই অনুমোদন বাতিল করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ করে প্রকল্প পরিচালনার সিদ্ধান্ত হয়। তবে কবে নাগাদ অপারেটর নিয়োগ করে এসপিএমের কার্যক্রম শুরু করা হবে তা নির্ধারণ করা হয়নি।


সূত্র আরো জানায়, প্রকল্প বাস্তবায়নের সময়ই পরবর্তী সময়ে প্রকল্পটি কীভাবে চলবে, কারা অপারেশন করবে তার সিদ্ধান্ত নেয়া হয়। তাতে প্রকল্পের কাজ শেষের সঙ্গে সঙ্গে সুফল পাওয়া যায়। কিন্তু এসপিএমের ক্ষেত্রে এমন না হয়ে বিগত সরকারের সময়ে চীনা কোম্পানি দিয়ে অপারেশন চালানোর সিদ্ধান্ত ছিল। কিন্তু কাজ শেষ হলেও এখন কারা অপারেশন চালাবে তার কোনো সিদ্ধান্ত হয়নি। সেজন্য অপারেটর বা অপারেশন পরিচালনায় প্রতিষ্ঠান নিয়োগ না দেয়া পর্যন্ত প্রকল্পটিকে অলস অবস্থায় বসিয়ে রাখতে হচ্ছে। তাতে প্রকল্পের সুফলবঞ্চিত হওয়ার পাশাপাশি রক্ষণাবেক্ষণ ব্যয়ও করতে হচ্ছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে জ্বালানি তেল পরিবহন পুরোদমে শুরু হতে আরো বছর দেড়েক সময় লাগতে পারে। তবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কীভাবে প্রকল্পটির অপারেটর নিয়োগ করা হবে সে বিষয়ে মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে। সেখান থেকে উন্মুক্ত দরপত্রের জন্য কাজ শুরু করা হচ্ছে, একটি কমিটিও করা হয়েছে। তবে কবে নাগাদ অপারেটর নিয়োগ কার্যক্রম শুরু করা যাবে সে বিষয়ে বলা যাচ্ছে না। মূলত অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত ওই প্রকল্পের সুফল পাওয়া যাবে না। যদিও অপারেশনাল কাজ শুরুর জন্য বিপিসি ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে।


এদিকে এ বিষয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শরীফ হাসনাত জানান, প্রকল্পের কাজ শেষ হলেও অপারেটর নিয়োগ জটিলতায় এসপিএমের অপারেশনাল কাজ শুরু করা যায়নি। গত সরকারের সময়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে তা চীনা কোম্পানি পরিচালনা করবে ধরে নিয়ে অপারেটর নিয়োগে গুরুত্ব দেয়া হয়নি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে অনেক সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। যে কারণে জিটুজির মাধ্যমে যে অপারেটর নিয়োগ দেয়ার কথা ছিল সেটা বাতিল করে ওটিএম পদ্ধতিতে অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম) ঠিকাদার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।


আরও খবর
ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬





অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু