শিরোনাম
হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শিগগিরই

অস্থিরতা রোধে ঢাকায় সমাবেশের চিন্তা বিএনপির

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

একটি পক্ষ সক্রিয় হয়ে দেশে অস্থিতিশীল তৈরির চেষ্টা চালাচ্ছে বলেও মনে করছে বিএনপি। দলটির ধারণা-অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও নির্বাচন বিলম্বিত করতে দেশে রাজনৈতিক চক্রান্ত চলছে। গত সোমবার রাতে বিএনপি সর্বোচ্চ নীতি নিধারণী ফোরাম স্থায়ী কমিটি বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। চলমান অস্থিরতা রোধে ঢাকায় সমাবেশ করার চিন্তা করছে দলটি।


বিএনপি মনে করছে, দেশের বর্তমান পরিস্থিতি সামালাতে পারছে না অন্তর্বর্তী সরকার। এই সরকার প্রশাসন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ কোথাও স্বৈরাচার মুক্ত করতে পারেনি। প্রতিটি স্থানে ফ্যাসিবাদীদের দোসর ও তাদের অনুসারীরা এখনো বসে রয়েছে। তারা দেশে বিভিন্ন ইস্যুতে অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


সূত্র আরও জানায়, দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির সিনিয়র নেতারা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনীকে আরও গতিশীল করা সহ বর্তমান পরিস্থিতিতে সর্তকভাবে চলতে নানা পরার্মশ দেওয়া হবে বিএনপির পক্ষ থেকে।   


ঢাকাসহ সারাদেশে নানা ইস্যুতে বিক্ষোভ-অবরোধ ও সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটি। বৈঠকে দুই জন সদস্য চলমান অস্থিরতা রোধে ঢাকায় সমাবেশ করার প্রস্তাব দেন। এ প্রস্তাবে সবাই সম্মতি দেন। যদিও সমাবেশে করার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই এই সমাবেশ করার চিন্তা করছে দলটি। এজন্য দলীয় প্রস্তুত নিতেও নেতার্কমীদের নির্দেশ দেওয়া কথা জানানো হয়। 


নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে সরকারের সংস্কার কমিশনগুলোকে দেওয়ার জন্য যত প্রস্তাব তৈরি করা হয়েছে, সেগুলো পাস করা হয়েছে। নির্বাচন কমিশন ও পুলিশ সংস্কার কমিটির প্রতিবেদন প্রায় চূড়ান্ত। শিগগিরই সংস্কার প্রস্তাব সংশ্লিষ্ট দুই কমিশনের নিকট জমা দেওয়া হবে। এর মধ্যে পুলিশ সংস্কার কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তার প্রতিবেদন দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দিয়েছেন। দলীয় সংস্কার কমিটিগুলোর কাজের অগ্রগতির বিষয় ছাড়াও অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর কাজ নিয়েও আলোচনা করা হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, প্রশাসন, বিচারবিভাগ সহ প্রতিটি জায়গায় পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বহাল তবিয়তে বসে আছে। এরা সরকারকে ব্যর্থ ও দেশে অস্থিরতা তৈরির করতে চাইছে। এছাড়াও নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলেই নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টাও করা হচ্ছে।


রাজধানীর গুলশানে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই বৈঠক শুরু হয়ে চলে ২ ঘণ্টাব্যাপী। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।


আরও খবর




হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শাসক নয় উমারপুর ইউনিয়নবাসীর সেবক হতে চাই : কামরুল ইসলাম মন্ডল

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

শিক্ষানীতি ও কর্মসংস্থানের সংকটই সবচেয়ে বড় মরণফাঁদ: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউন্সিলের আগে বিএনপিতে বড় পরিবর্তনের হাওয়া

চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, পা হারানোর শঙ্কা

জুলাই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ দেখিয়েছে: আখতার হোসেন

পরাজিত শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে বললেন রিজভী

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার