শিরোনাম
মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১ মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা,নারীসহ আহত ৩ ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নতুন কমিটির আত্মপ্রকাশ চন্দনাইশ পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

অটোরিকশার দখলে এখন শমশেরনগর শহীদ মিনার

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

যে ভাষার জন্য রক্ত ঝরিয়েছেন সালাম, বরকতের মতো তরুণ প্রাণ, তাদের স্মরণে তৈরি শহীদ মিনারের মর্যাদা ভূলুণ্ঠিত হচ্ছে অসচেতনতা আর অব্যবস্থাপনার কাছে। অথচ এতে কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের।


মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে প্রধান শহীদ মিনারটি সারা বছর সিএনজি অটোরিকশার দখলে থাকে। পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষজন শহীদ বেদির পাশে মলমূত্র ত্যাগ করে পুরো শহীদ মিনার এলাকাকে দুর্গন্ধময় করা তুলেছে। এ সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসন বা উপজেলা প্রশাসন কোনো উদ্যোগই নিচ্ছে না।


জাতীয় দিবস আসলে এক দিনের জন্য কেবল ভাষা প্রেমের চেতনা জাগ্রত হয়। তখন আগের দিন এ শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। আর বাকি সারা বছর থাকে বেহাল অবস্থা।


গতকাল শনিবার দুপুরে সরেজমিন শমশেরনগর প্রধান শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায়, শহীদ মিনারের দেয়ালের ভিতরে শহীদ বেদি পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫টি সিএনজি অটোরিকশা রাখা। আর এসবের ফাঁক-ফোকরে গিয়ে পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষজন মূত্র ত্যাগ করছেন। এ শহীদ মিনার এলাকার পুরো নিয়ন্ত্রণ যেন সিএনজি অটোরিকশাচালক সমিতির।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, সাধারণ মানুষজন এ নিয়ে জোরালোভাবে কোনো প্রতিবাদ করে না। তারা ভয়ে পরিবহনশ্রমিকদের সঙ্গে অহেতুক সমস্যায় জড়াতে চায় না।


শহীদ মিনার সংলগ্ন বাসার মালিক বিশিষ্ট কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, এখানে সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠায় শহীদ মিনার চত্বর এখন তাদের দখলে। এমনকি শহীদ মিনার রেলওয়ে স্টেশনের সরু সড়কেও অসংখ্য সিএনজি অটোরিকশা রাখায় মানুষজনের চলাচলের বিঘ্ন ঘটছে। শহীদ বেদির দুই দিকে দিনে-দুপুরে মূত্র ত্যাগ করা হয়, যা দৃষ্টিকটু। তাই তিনি নিজ ব্যয়ে শহীদ মিনারের উত্তর দিকের দেয়াল আরও ৩ ফুট উঁচু করে নির্মাণ করে দিয়েছেন। তিনি মনে করেন এদিকে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত।


শমশেরনগর উত্তর বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চালক সমিতির সভাপতি মোস্তফা মিয়া বলেন, ভাষা দিবস এলে এক দিন আগে তারা এ এলাকাকে সিএনজি মুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেন। এবারও দুই/ এক দিনের মধ্যে সিএনজি অটোরিকশা সরিয়ে স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। বাজার এলাকায় আলাদা জায়গা না থাকায় তারা বাধ্য হয়ে শহীদ মিনারের খালি জায়গায় সিএনজি অটোরিকশা রাখছেন।


কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, বিষয়টি দেখার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হচ্ছে।


আরও খবর




কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুর আদালতে মাদক মামলার আসামির জামিন চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল

মোহনগঞ্জের শিশু কুলসুমা নেত্রকোনা শহর থেকে নিখোঁজ: সন্ধানের আকুল আবেদন

বেতাগাঁও কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্যসেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুমকীতে শিশু ধর্ষণের চেষ্টা,আটক - ১

মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় জেসিআই ঢাকা আপটাউন ও সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা

মুরাদনগরে দিনব্যাপী কওমি মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে সার পাচারের মামলায় ১৫ বিসিআইসি ডিলারকে জেল হাজতে প্রেরণ

চাঁদাবাজি ও মিথ্যা মামলায় অতিষ্ট হয়ে শেরপুরে রানা-কাশেমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতিকালে ১৩ জন গ্রেপ্তার

বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল করিম বাদশা ও মোশারফ হোসেন এমপি

ঘাটাইল প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন

রায়গঞ্জে অপহরণ ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কার্যালয় পরিদর্শনে নয়ন বড়ুয়া সুবল