শিরোনাম
ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

পদ্মার দুই কাতল ৯০ হাজার টাকায় বিক্রি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৪ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৪ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৩২ কেজি ও ২৫ কেজি ওজনের বিশাল দুইটি কাতল মাছ।




রোববার (৪ মে) সকালে মাছ দুইটি দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন মৎস্য আড়তে উন্মুক্ত নিলামে মোট ৯০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। উন্মুক্ত নিলামে মাছ দুটি কেনেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।


জানা গেছে, দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রায়ই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ জেলেদের জালে আটকা পড়ে। রাজবাড়ী, মানিকগঞ্জ ও পাবনার জেলেরা তাদের সঙ্গীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মধ্য রাত থেকেই মাছ ধরতে নেমে পড়ে। আজ ভোর রাতে জাফরগঞ্জ এলাকার জেলে বাতেন মন্ডলের জালে ২৫ কেজি ও অপর একজন জেলের জালে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল দুইটি কাতলা মাছ ধরা পড়ে। পরে তারা মাছ দুইটি উন্মুক্ত নিলামে বিক্রির জন্য ভোরে দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসে।



দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে মাছ ব্যবসায়ী চাঁদনি অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা বলেন, আমি প্রতিদিন ভোরে দৌলতদিয়া মাছ বাজার থেকে নিলামে মাছ কিনে থাকি। পরে মাছ গুলো অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে বিক্রি করে থাকি। আজ ভোরে মাছ বাজারে ৩২ কেজি ৬০০ গ্রাম ও ২৫ কেজি ওজনের বড় দুটি কাতল মাছ আসে। ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের মাছটি সাঈদ মোল্লার আড়ৎ থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৫২ হাজার ১৬০ ও ২৫ কেজি ওজনের কাতল মাছটি কেসমত মোল্লার আড়ত থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৫০০ টাকায় কিনে নেই।



তিনি আরও বলেন, এখন আমি মাছগুলোর ভিডিও ও ছবি তুলে আমার ফেসবুক পেজে পোস্ট করব। এই ভিডিও ও ছবি দেখে অনেকেই মাছ গুলো কিনতে আগ্রহী হবে। কেজি প্রতি ১০০ টাকা লাভ হলে মাছ গুলো আমি বিক্রি করে দিব।


রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মার পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাই জেলেদের জালে বড় আকৃতির বোয়াল, পাঙাশ, কাতল, বাগাড়, চিতলসহ নানা প্রজাতির মাছ আটকাচ্ছে। মাছগুলো পেয়ে জেলেরাও অনেক খুশি হচ্ছে।


আরও খবর




ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা