
আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মিলেনিয়াম ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।অভিযানকালে দেখা যায়, কয়েকজন মোটরসাইকেল চালক প্রয়োজনীয় কারণ ছাড়াই অতিরিক্ত জ্বালানি সংগ্রহের উদ্দেশ্যে পাম্পে এসেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের সতর্ক করা হয় এবং প্রথমবারের মতো বিষয়টি বিবেচনায় নিয়ে বুঝিয়ে ছেড়ে দেওয়া হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গুজব বা আতঙ্ক ছড়িয়ে কিংবা অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ড সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তির কারণ হতে পারে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ জানায়, জনস্বার্থে বাজার ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সবাইকে দায়িত্বশীল আচরণ করে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।




























