
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ- ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নতুন ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহিনা আক্তার, কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, পিআইও বেগম শাহীন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, খাদ্য পরিদর্শক আব্দুল আজিজ, শাহরিয়ার সুলতানা লিজা, উপ-খাদ্য পরিদর্শক শামীম হাসান সহ কৃষক ও সাংবাদিকবৃন্দ। এ বছর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ১১০৫ জন কৃষক লটারির মাধ্যমে খাদ্য গুদামের ধান দেওয়ার জন্য মনোনীত হয়েছেন। প্রতিজন কৃষক সরকারি মূল্যে খাদ্য গুদামে ২টন করে ধান দিতে পারবেন। শুকনো ধান অবশ্যই ১৪% আদ্রতা সম্পন্ন হতে হবে।





























