
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে আয়োজিত বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। এসময় পৌরসভার গোল চত্ত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। এতে পৌরসভার প্রকৌশলী মাহমুদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে "যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা" প্রতিপাদ্যে ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওমর ফারুকসহ স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।




























