শিরোনাম
পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে টিপসই, পরে জানলেন বিয়ে হয়ে গেছে: বিধবার অভিযোগ তদন্তে পুলিশ

প্রকাশিত:শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ০৯ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আজিজুল ইসলাম: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীর কাছ থেকে টিপসই নেওয়ার পর ভুয়া কাবিননামা ও এফিডেভিট তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল কুদ্দুস ও আবদুস ছাত্তার নামে দুই ব্যক্তির বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আছিয়া খাতুন (৪৫)।

শুক্রবার (৯ অক্টোবর) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ সন্তানের জননী ওই নারী থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আছিয়া বেগম উপজেলার পুটিজানা ইউনিয়নের পাটুলী গ্রামের বাসিন্দা। প্রায় এক যুগ আগে তাঁর স্বামীর মৃত্যু হয়। পাঁচ সন্তানের মধ্যে তিন ছেলেকে বিয়ে দিয়েছেন তিনি। তাঁর সবচেয়ে ছোট ছেলের বয়স ১৩ বছর।

স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন সময়ে বিয়ের প্রস্তাব এলেও আছিয়া বেগম তাতে রাজি হননি। প্রায় চার বছর আগে তাঁর মেজ ছেলে আসাদুলের বিয়ের সময় প্রতিবেশী আব্দুল কুদ্দুসকে (৬২) উকিল শ্বশুর করা হয়। সেই সূত্রে আছিয়ার বাড়িতে তাঁর যাতায়াত ছিল। অভিযোগ অনুযায়ী, আব্দুল কুদ্দুস একাধিকবার স্থানীয় আবদুস ছাত্তারের মাধ্যমে আছিয়াকে বিয়ের প্রস্তাব দেন। তবে প্রতিবারই তিনি তা প্রত্যাখ্যান করেন।

ভুক্তভোগীর অভিযোগ, প্রায় দেড় মাস আগে আবদুস ছাত্তার সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁকে নিজের দোকানে নিয়ে যান। সেখানে তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি নেওয়া হয়। কয়েক দিন পর একটি খাতায় কৌশলে তাঁর দুটি টিপসই নেওয়া হয়।

পরে সম্প্রতি আছিয়া বেগম ও আব্দুল কুদ্দুসের বিয়ে হয়েছে দাবি করে একটি এফিডেভিট ও কাবিননামার কাগজ গ্রামে প্রচার করা হয়। বিষয়টি জানার পর ভুক্তভোগী স্থানীয় মসজিদের ইমাম ও সভাপতির কাছে অভিযোগ করেন।

এ ঘটনায় গত ৫ অক্টোবর সন্ধ্যায় পাটুলী গ্রামে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত লোকজনের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন আছিয়া বেগম। অভিযুক্ত আবদুস ছাত্তার উপস্থিত না থাকায় পরবর্তী সময়ে ৭ অক্টোবর আবারও সালিশের তারিখ নির্ধারণ করা হয়।

সালিশে উপস্থিত ব্যক্তিদের দাবি, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় আছিয়াকে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কৌশলে বিয়ের কাগজপত্র তৈরি করা হয়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাজী অফিসের সিলযুক্ত বলে দাবি করা একটি কাবিননামায় দেনমোহর ২ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ এবং নগদ ৫০ হাজার টাকা পরিশোধের কথা উল্লেখ রয়েছে।

ওই কাবিননামায় আব্দুল মান্নান ও সাইফুল ইসলাম নামে দুজনকে সাক্ষী করা হয়েছে বলে জানা গেছে। তবে সালিশে উপস্থিত ব্যক্তিদের দাবি, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না। এ ছাড়া, অভিযোগের সঙ্গে আব্দুল হেকিম মাস্টারের সম্পৃক্ততার কথাও উঠে এসেছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগ অস্বীকার করে আবদুস ছাত্তার বলেন, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তিনি ওই নারীর কাছ থেকে কোনো টিপসই নেননি। এলাকার জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁকে এ ঘটনায় ফাঁসানো হচ্ছে।

এদিকে আবদুস ছাত্তার নিজেকে জামায়াতের সহযোগী সদস্য হিসেবে পরিচয় দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর একটি কসমেটিকসের দোকান রয়েছে।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম বলেন, ঘটনাটি জানার পর স্থানীয় দায়িত্বশীলদের মাধ্যমে খোঁজ নেওয়া হয়েছে। আবদুস ছাত্তার জামায়াতের নিয়মিত পদধারী কোনো নেতা নন। নির্বাচনের সময় তিনি একটি কেন্দ্র কমিটির সহযোগী সদস্য ছিলেন। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানান তিনি।

ফজলুল হক শামীম আরও বলেন, তাঁদের ধারণা, আবদুস ছাত্তার এ ঘটনার সঙ্গে জড়িত নাও থাকতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত অপরাধীদের আইন অনুযায়ী বিচার হওয়া উচিত। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে ঘটনাটি সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিতও হতে পারে বলে তাঁদের মনে হচ্ছে।

অভিযোগ দায়েরের পর আব্দুল কুদ্দুস ও আবদুস ছাত্তারের বক্তব্য জানতে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

ফুলবাড়ীয়া থানার এসআই মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি পুটিজানা ইউনিয়নের বিট অফিসার হওয়ায় অভিযোগটি তদন্তের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


আরও খবর




পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল