শিরোনাম
পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

প্লাস্টিক-পলিথিনের ভাগাড় রাজধানী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৪ জুলাই ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৪ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাত্র এক দিন আগেই ৬ ঘণ্টারও কম সময়ের বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি উঠে হাঁটু থেকে কোমর পর্যন্ত। ডুবে যায় সড়ক, বাসাবাড়ি ব্যবসাপ্রতিষ্ঠান। বছরের বর্ষা মৌসুমের প্রথম এমন পরিস্থিতির শিকার হয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন বিপুলসংখ্যক ব্যবসায়ী।


শুধু এবারই নয়, আগের বছরগুলোতেও কমবেশি ঘটে এমন ঘটনা। এমন জলাবদ্ধতার অন্যতম বড় কারণ হিসেবে বিশেষজ্ঞরা চিহ্নিত করছেন রাজধানীজুড়ে থাকা প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের ভাগাড়কে।


বিশেষ করে রাজধানীর বেশির ভাগ খাল, নালা, নর্দমা বহুল ব্যবহৃত প্লাস্টিকসামগ্রী ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ থেকে সৃষ্ট বর্জ্যে ভরাট হয়ে থাকে বছরের পর বছর। মাঝেমধ্যে সিটি করপোরেশন কিছুটা অভিযান চালালেও কিছু দিনের মধ্যেই আবার একই পরিণতি দেখা যায়।



বিশেষজ্ঞদের মতে, ব্যবহৃত এসব প্লাস্টিক ও পলিথিন বাজার থেকে ক্রেতাদের হাত ঘুরে ঢুকে যাচ্ছে ঘরে ঘরে। আবার বাইরেও রেস্তোরাঁয়, মেডিকেল বর্জ্যে, শিল্পকারখানায়ও বেশির ভাগ বর্জ্যের বড় অংশই থাকে প্লাস্টিক কিংবা পলিপ্যাকের আধিক্য। এসব বর্জ্যের কিছু অংশ সিটি কপোরেশনের নির্দিষ্ট ডাম্পিং স্টেশনে গেলেও বাকি সবই ফেলা হয় ড্রেন, নালা, নর্দমা ও কাছের খালে।


রাজধানীর অলিগলির বেশির ভাগ ড্রেন ভরে থাকে প্লাস্টিক বা পলিথিন বর্জ্যে। খালের ওপর স্তূপ হয়ে থাকে নানা ধরনের প্লাস্টিকসামগ্রী এবং পলিথিন। ফলে বৃষ্টির পানি এসব খাল, নালা, নর্দমা হয়ে নদীতে পড়তে পারে না। বরং উপচে উঠে ডুবিয়ে দেয় সড়ক-বাসাবাড়ি।


পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, একদিকে রাজধানীর আগের সব খাল, নালা, নর্দমা দখল-ভরাটে প্রায় শেষ হয়ে গেছে। যতটুকু আছে তা অপরিকল্পিত কাঠামোতে রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই তা সরু ও অপ্রশস্ত। তার ওপর বিপুল পরিমাণ প্লাস্টিক ও পলিথিন বর্জ্যে ভরাট হয়ে পানির প্রবাহ বন্ধ থাকে। ফলে অতিবৃষ্টি হলেই নগরীর বেশির ভাগ এলাকার পানি সরতে পারে না; সৃষ্টি হয় জলাবদ্ধতা।


তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য চরম ক্ষতি বয়ে আনে। মাটি, পানি, জনস্বাস্থ্য সবকিছুরই ক্ষতি করে। জলাবদ্ধতার বড় কারণ হয়ে উঠেছে।


বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, ঢাকায় প্রতিদিন প্রায় ৬৪৬ টন প্লাস্টিক (পলিথিনসহ) বর্জ্য সংগ্রহ করা হয়; যা দেশে দৈনন্দিন আবাসিক বর্জ্যের ১০ শতাংশ। এর মধ্যে ঢাকার প্লাস্টিক বর্জ্যের ৩৭ দশমিক ২ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেল উপযোগী)। অর্থাৎ প্রায় ৬৩ শতাংশ প্লাস্টিক বা পলিথিন বর্জ্যই রিসাইকেলের অনুপযোগী। অন্যদিকে রাজধানী ঢাকার বার্ষিক মাথাপিছু প্লাস্টিক ব্যবহার শহরাঞ্চলের জাতীয় গড় থেকে তিন গুণেরও বেশি। অর্থাৎ জনপ্রতি ২২ দশমিক ২৫ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ হয়।


এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে প্লাস্টিকদূষণ দিনে দিনে ব্যাপকভাবে বিস্তৃতি ঘটছে। কেবল বাসাবাড়ি বা নালা-নর্দমাই নয়, পথেঘাটেও পড়ে থাকে নানা ধরনের প্লাস্টিক বা পলিথিন বর্জ্য। যদিও সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকে। প্লাস্টিক বর্জ্যসহ বেশির ভাগ বর্জ্য সংগ্রহ করা হয় অনানুষ্ঠানিক খাতের মাধ্যমে। এ ক্ষেত্রে নেই পর্যাপ্ত বা উপযুক্ত কার্যকর পদক্ষেপ। প্লাস্টিকের বিকল্প ব্যবহারকে আরও নীতিগত উদ্যোগ এবং বাজারভিত্তিক প্রণোদনার মাধ্যমে কার্যকর করতে হবে। 


সিপিডির ওই প্রতিবেদনে বলা হয়, একবার ব্যবহারের (ওয়ান টাইম) প্লাস্টিকগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে পলিথিন বা প্লাস্টিক ব্যাগ, পরিষ্কার প্লাস্টিকের পাতলা মোড়ক, কফির কাপ এবং ঢাকনা, পাত্র, খড়, ক্যাপ এবং বোতল। এ ছাড়া প্লাস্টিক প্যাকেজিংয়ের শিল্প, বিমানশিল্প, আবাসিক হোটেল, সুপারমার্কেট, রেস্তোরাঁ এবং খুচরা দোকান থেকেও নানা ধরনের প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয় প্রতিদিন।


এ ক্ষেত্রে ২০১৯ সালের তথ্য অনুসারে দেশে প্রতিবছর প্রায় ৮৭ হাজার টন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ফেলে দেওয়া হয়। এই বর্জ্যের প্রায় ৯৬ শতাংশ আসে ভোক্তা আইটেম থেকে, যার মধ্যে ৩৩ শতাংশ অ-পুনর্ব্যবহারযোগ্য। ওয়ান টাইম প্লাস্টিকের একটি বড় অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয় না ফলে তা মাটি ও জলাশয়কে ক্ষতিগ্রস্ত করে। 


এতে বলা হয়, বৃষ্টিপাতের কারণে বাংলাদেশেও ল্যান্ডফিল থেকে প্লাস্টিক বর্জ্য আশপাশের শহরের খাল ও নদীপথে জমা হয়। প্লাস্টিক বর্জ্য খালে পানির প্রবাহ বন্ধ করে ফেলে। তথ্যে উল্লেখ করা হয়, প্লাস্টিকদূষণের কারণে ঢাকা শহরে ৬৫টি খালের মধ্যে আছে ২২টি খাল। তাও এখন ডাম্পিংয়ে পরিণত হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, প্লাস্টিক পণ্যের অনিয়ন্ত্রিত উৎপাদন ও বাজারজাত চলছেই। দেশে পাঁচ হাজারের বেশি প্লাস্টিক পণ্য তৈরির কারখানা রয়েছে। তুলনামূলক চিত্র তুলে ধরে বলা হয়, মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার বেড়েছে অনেক। ২০০৫ সালে জনপ্রতি ব্যবহার ছিল মাত্র ৩ কেজি, ২০১৪ সালে তা উঠে যায় ৯ দশমিক ২ কেজিতে এবং ২০২০ সালে আরও বেড়ে উঠে যায় ২২ দশমিক ২৫ কেজিতে।


এ ক্ষেত্রে পলিথিনের ব্যাগ ও ওয়ান টাইম পণ্য বাদেও রান্নাঘর এবং টেবিলওয়্যার, ঢাকনা, বোতল, স্যানিটারি পণ্য, খেলনা, প্যাকেজিং এবং নির্মাণসামগ্রী তৈরিতে পলিথিনের ব্যবহার বেড়ে গেছে। প্লাস্টিকের পরিষ্কার ফিল্ম, বোতাম, পরিবহনসামগ্রী, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং ইলেকট্রনিকসসহ অন্যান্য সেক্টরের জন্য যন্ত্রাংশ উৎপাদন বেড়েছে। এক হিসাবে মাত্র এক বছরে প্লাস্টিক পণ্য উৎপাদন ৫৬ দশমিক ৮ মিলিয়ন কেজি থেকে বেড়ে ৬৩ মিলিয়ন কেজি হয়েছে। এমনকি রপ্তানিও বেড়েছে। ২০২১ সালে বিদেশে রপ্তানি হয়েছে ৫৫ মিলিয়ন কেজি প্লাস্টিকসামগ্রী।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান বলেন, ‘আমাদের হিসাবে প্রতিদিন আমরা প্রায় সাড়ে তিন হাজার টন বর্জ্য অপসারণ করি। এর মধ্যে প্রায় ৪০০ মেট্রিক টন থাকে প্লাস্টিক বা পলিথিনজাতীয় বর্জ্য। আমাদের কোনো রিসাইকেল প্ল্যান্ট না থাকায় রিসাইকেল করতে পারি না।’


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসির) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী ও মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণসহ ভূমি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া বলেন, ‘জাইকা একটি স্টাডি করেছিল। সেখানে তারা দেখিয়েছে ডিএসসিসির মোট বর্জ্যের ৪ থেকে ৫ শতাংশ প্লাস্টিক বর্জ্য। এসব বর্জ্য রিসাইকেল করার কোনো ব্যবস্থা ডিএসসিসির নেই। উৎস থেকেই প্লাস্টিক বর্জ্য আলাদা করতে পারলে সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব ছিল। এ জন্য সংশ্লিষ্ট সবার সম্পৃক্ততা দরকার।’ 


পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন  বলেন, ‘আমরা প্লাস্টিক বা পলিথিন বর্জ্য ব্যবস্থা নিয়ে আগে যেসব কাজ করেছি, তা এখন তেমন কার্যকর হচ্ছে না। কারণ দিন দিন পলিথিনের ব্যবহার বেড়েই চলছে। তাই সরকার এখন নতুন পলিসি তৈরি করেছে। এর আওতায় যে কোম্পানি প্লাস্টিকসামগ্রী তৈরি ও বাজারজাত করবে, তারাই বর্জ্য সংগ্রহ ও অপসারণের দায়িত্ব নেবে। এটা কার্যকর হলে অনেকটাই ভালো একটা পথ তৈরি হবে।’


আরও খবর




পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা