শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

পঙ্গুত্ব-ট্রমায় অনিশ্চিত জীবনে গণঅভ্যুত্থানে আহত শিশুরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সরকারি হিসেবে গণঅভ্যুত্থানে নিহত শিশুর সংখ্যা শতাধিক। চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে অনেকেই। গণঅভ্যুত্থানে আহত অনেক শিশুর জীবন হয়ে পড়েছে অনিশ্চিত। বেঁচেও যেন নির্জীব হয়ে আছেন তারা। প্রতিনিয়ত জীবনের সাথে লড়াই করছেন সেসব শিশু কিশোর।


বুক কেঁপে আসা চিৎকার যখন গিলে ফেলতে হয়। যখন অনাকাঙ্খিত বলে চেপে যেতে হয়। বোবা কান্না আর দাঁত চেপে কাতরানো ছাড়া উপায় কি? কতইবা বা আর বয়স। মাধ্যমিকের গন্ডি টপকানো হয়নি এখনও। এর মধ্যে কেউ চিরতরে হারিয়েছে পা, কেউ চোখ। নিজের পায়ে দাঁড়ানোর বয়সে ভরসা হয়েছে ওয়াকিং স্টিক।


আশুলিয়ায় ঘাতকের গুলিতে মেরুদন্ড ভেঙেছে নবম শ্রেনীর হাবিবুরের। চিরতরে হারিয়েছে বাম পা। কবে স্বাভাবিক জীবনে ফিরবে জানে না এ কিশোর।


হাবিবুর বলেন, 'আমার রাত করে বেশি ব্যাথা হয়। সবসময়ই ব্যাথা করে, তবে রাতে বেশি। ওইদিন কাউরে দেখাদেখি নেই, সমানে গুলি করছিল। মেরুদন্ডের অপারেশন করছে, গুলি লেগে গুড়া গুড়া হয়ে গেছিলো। এখন ওখানে পাইপ লাগিয়ে দিয়েছে।'


এইসএসসি পরীক্ষা চলাকালে আন্দোলনে গুলিবিদ্ধ হয় ১৭ বছরের বাদশা। জুলাই অভ্যুত্থানে হারিয়েছে সহপাঠীদের।




বাদশা বলেন, 'আমার সাথে আমার বন্ধু ছিল। ওরা মারা গেছে, ওদের বাঁচাতে গিয়ে আমার পায়ে গুলি লেগেছে। আমাদের দেশ আরও সুন্দর হোক এটাই আমরা চাই। আমরা চাই না আগের স্বৈরাচারের মতো আবার দেশ গঠিত হোক, আবার সবাই আতঙ্কের মধ্যে পড়ুক। চাই সবাই সুস্ধ-সবল থাকুক। সবাই একসাথে চলাচল করুক।'


নরসিংদীর শিশু সালমান তো এখনও শরীরে ছররা গুলি বয়ে বেড়াচ্ছে। অনিশ্চিত হয়ে পড়েছে শিক্ষাজীবন।


সালমান বলেন, 'মাথায় পাঁচটা গুলি লাগছে মোট। এর মধ্যে দুইটা বের করছে, এখনও তিনটা আছে। অনেক ব্যাথা করে।'


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে, জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শিশু মারা গেছে ১০৫ জন।


মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, '১০৫ জন শিশু শহীদ হয়েছে। তাদের পরিবারকে আমরা ৫০ হাজার করে টাকা দেবো।'


আর স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির তথ্য বলছে, চিরতরে পঙ্গু হয়েছেন শতকের কাছাকাছি।


স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ড. আতাউর রহমান রাজিব বলেন, 'আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৭৮ থেকে ১০০ জনের হাত, পা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের চোখের ক্ষতি হয়েছে।'


বিশ্লেষকদের মতে, নিজের দেশের শিশু কিশোরদের নির্বিচারে এমন হত্যার ইতিহাস পৃথিবীতে বিরল। যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।


জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 'আভ্যন্তরীণ যে প্রধানমন্ত্রীর নির্দেশে ১ হাজার ৭০০ বা ১ হাজার ৮০০ মানুষকে মেরে ফেলা, এটা কিন্তু বিশ্বের ইতিহাসে হয়নি। অতএব আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা অ্যাড্রেস করবেন। এবং আইনী প্রক্রিয়ার মাধ্যমে যথাযথভাবে আইনগত পদক্ষেপ নিবেন এবং বিচার সাধন করবেন।


মধ্যবয়সীদের থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানে জীবন দেয়া হাজারো ছাত্র-জনতা কিংবা শিশু হাবিবুর, সালমানতের মধ্যে বয়সের পার্থক্য থাকলেও গণঅভ্যুত্থানে তাদের লক্ষ্য ছিল অভিন্ন। তাদের আত্মত্যাগ এবং অভিন্ন লক্ষ্যকে সামনে রেখেই বিনির্মাণ হোক নতুন বাংলাদেশ। 


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী