শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৬ জুন ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৬ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সোহানুর আহম্মেদ তোতা,  হরিণাকুণ্ডু প্রতিনিধি : 

আষাঢ় মাসের ১২ দিন পেরিয়ে গেলেও দেখা নেই বৃষ্টির। বইছে তাপপ্রবাহ সহ কাঠফাটা রোদ। এতে গরমে অস্বস্তিতে রয়েছে মানুষ। এর সঙ্গে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পাল্লা দিয়ে শুরু হয়েছে লোডশেডিং। দিনে-রাতে ৮ থেকে ১০ ঘণ্টার বেশি  লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা। তারা নিজেদের ক্ষোভের কথা জানাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, গরম লোডশেডিংয়ে বেশি বিপদে পড়েছে উপজেলার কয়েক হাজার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী। ৩০ জুন এ পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীরা রাত-দিন এক করে সেরে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তাদের এ প্রস্তুতিতে বাদ সেধেছে ঘন ঘন লোডশেডিং। এতে ভালো ফলাফল নিয়ে উদ্বেগে রয়েছে শিক্ষার্থীরা।

রবিউল ইসলাম নামে এক এইচএসসি পরীক্ষার্থী জানায়, ক'দিন পরেই পরীক্ষা। এখন শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু দিন-রাত মিলে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। ফলে তীব্র গরমে পড়াশোনা করতে পারি না। সারা রাত গরমে ঘরের বাইরে বসে থাকতে হয়। ঘুমাতেও পারি না।

গত সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত শহর অঞ্চলে অন্তত ছয় ঘণ্টা লোডশেডিং দেওয়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে গ্রামাঞ্চলে এর মাত্রা আরও বেশি। এক ঘণ্টা পর পর গ্রামে লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ অনেকের। এতে গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিনমজুর থেকে  ভ্যানচালক, ব্যবসায়ী থেকে কর্মজীবী, শিক্ষার্থী কিংবা শিশু-কিশোর সবার মধ্যে অস্বস্তি বিরাজ করছে। দৈনন্দিন কাজকর্ম করতে পারছেন না নিম্ন আয়ের মানুষ।

মঙ্গলবার বিকেলে ভাড়ায় চালিত পাখি ভ্যান নিয়ে বের হয়েছিলেন ফজলুর রহমান। তবে যাত্রী না থাকা ও প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে কিছুটা স্বস্তির পেতে হরিণাকুণ্ডু শহরের একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন। সেখানে বৈদ্যুতিক পাখার বাতাসে পরশ পাওয়ার আশায় ছিলেন তিনি। তবে বিদ্যুৎ না থাকায় অস্বস্তি কাটেনি তাঁর।

ফজলুর রহমানের ভাষ্য, 'গরমে বাইরে বের হতে পারি না। ঘরে স্ত্রীসহ তিন সন্তান রয়েছে। নিজের জায়গা-জমি নেই। অন্যের ভ্যান  চালিয়ে ২৫০-৩০০ টাকা আয় হয়। তা দিয়ে চলে পাঁচজনের সংসার। এক দিন বের না হলে সংসারে চুলা জ্বলে না। আজ ঘরে চাল-ডাল না থাকায় বিকেলে বের হয়েছিলাম আয়ের আশায়। তবে যাত্রী নেই। গরমে ভ্যানও ঠিকমতো চালাতে পারছি না। সারা রাত বিদ্যুৎ না থাকায় ঘুমাতেও পারি না।'

জানা গেছে, কয়েক দিন ধরে উপজেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। এর সঙ্গে ভ্যাপসা গরম আর তীব্র রোদ। পাশাপাশি বিদ্যুতের আসা-যাওয়াও চলছে। তবে দ্রুত সংকট কেটে যাবে বলে দাবি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের।

এ বিষয়ে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির হরিণাকুণ্ডু সাব-জোনাল অফিসের ডিজিএম মো. শাখাওয়াত হোসেন বলেন, উপজেলায় ৫৫ হাজার গ্রাহক রয়েছেন। ছয়টি ফিডারের মাধ্যমে এসব গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ করা হয়। এখানে গড়ে প্রতিদিন ১১ থেকে সাড়ে ১১ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। তবে এর বিপরীতে মিলছে মাত্র ৫ মেগাওয়াট। ফলে লোডশেডিং হচ্ছে।


আরও খবর




শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী