শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

প্রস্তাবিত বাজেটে থাকছে রাজস্ব আহরণের নানা কৌশল

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:শনিবার ৩১ মে ২০২৫ | হালনাগাদ:শনিবার ৩১ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে রাজস্ব বাড়ানোর কৌশল হিসেবে বিভিন্ন পণ্যের ওপর শুল্ক বাড়ানোর চিন্তা করছে সরকার। একইসঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনারও চিন্তা করছে। সরকারের মাথার ওপর সবচেয়ে বড় চাপ হচ্ছে রাজস্ব সংগ্রহ। এর অংশ হিসেবে এ বছর এমএস রডের উৎপাদন পর্যায়ে ২০ শতাংশ শুল্ক আরোপের চিন্তা করা হচ্ছে। একইসঙ্গে বাড়বে আমদানিকৃত গাড়ি, ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশন, ওভেন, বিদেশি ফল, চকলেটসহ বিলাসী ইলেকট্রনিক পণ্যের ওপর ধার্যকৃত শুল্কের পরিমাণ। এর ফলে মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বাড়বে। মধ্যবিত্তের স্বপ্নের ফ্ল্যাটের দাম বাড়বে। তবে এ শুল্কের পরিমাণ কত শতাংশ বাড়বে সেটি নির্ভর করছে সরকারের নীতিনির্ধারকদের ওপর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।


জানা যায়, সরকারের রাজস্ব বাড়াতেই নেওয়া হচ্ছে শুল্ক বাড়ানোর নানা কৌশল। কারণ হিসেবে জানা গেছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারের দেওয়া ভাতার পরিমাণ বাড়ানো, জুলাই শহীদদের পরিবারকে সহায়তা ও চিকিৎসা বাবদ অর্থ দেওয়া এবং ডিসেম্বরের পরে বা জুনের আগে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় মেটানো একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ কারণেই রাজস্ব বাড়ানোর কোনও বিকল্প নেই বলে মনে করছে সরকার। 


জানা গেছে, রাজস্ব বাড়ানোর কৌশল হিসেবে বিলাসী ও আমদানিকৃত পণ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ব্যতিরেকে বিশেষ করে যেসব পণ্য বাংলাদেশে উৎপাদন করা হয় না, সেসব পণ্যের ওপর শুল্ক বাড়ানো হবে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে। এর প্রধান উদ্দেশ্য হলো রাজস্ব বাড়ানো এবং দেশীয় শিল্প সুরক্ষা। একইসঙ্গে কিছু খাত রয়েছে যেগুলো থেকে সরকারের রাজস্ব আসে কিন্তু তা খুবই কম, এমন সব খাত থেকে রাজস্ব আদায়ের জন্য কঠোর নির্দেশনাও থাকবে নতুন বাজেটে। বিশেষ করে ভূমি উন্নয়ন কর। ভূমি উন্নয়ন কর বাবদ সরকারের কোষাগারে প্রচুর রাজস্ব আহরণের সুযোগ থাকলেও তা কাঙ্ক্ষিত হারে আদায় হয়নি এতকাল। এ কারণে ইতোমধ্যে ভূমি উন্নয়ন কর আদায়ে সরকারের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বর্তমানে ভূমি উন্নয়ন কর বাবদ রাষ্ট্রীয় কোষাগারে বিপুল পরিমাণ অর্থ জমা হচ্ছে। সরকার মনে করছে, এক্ষেত্রে আরও কঠোর হলে এ আয় উল্লেখযোগ্য হারে বাড়বে।  


অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন বাজেটে নির্বাচনি ব্যয়ে বিশেষ বরাদ্দ থাকছে। নির্বাচনি ব্যয়ের একটি হিসাব নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়। সেটির ওপর অর্থ মন্ত্রণালয় খুব বেশি নিয়ন্ত্রণ রাখতে পারে না। নির্বাচন একটি স্পর্শকাতর বিষয়। নির্বাচন কমিশনের গঠনতন্ত্র অনুযায়ী বাজেট চাইলে সরকারকে সেই বাজেট দিতে হয়। সরকারের বিশ্বাস ইলেকশন কমিশন অহেতুক টাকা বরাদ্দ চাইবে না। তবে জাতীয় নির্বাচনের কারণে বাজেটে কিছুটা চাপ পড়বে। নির্বাচনের কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলের বাইরে যেতে হয়। ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য শিক্ষকদের পাঠাতে হয়। এসব খাতে ব্যয় হবে, সেটির জন্য সরকারকে বরাদ্দ রাখতে হবে।


অর্থ মন্ত্রণালয়সহ জাতীয় রাজস্ব বোর্ড তথা বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজস্ব সংগ্রহের বড় কোনও উৎসের সন্ধান না পাওয়ায় আগামী বাজেট বড় করা হচ্ছে না। এ কারণেই চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় আগামী অর্থবছরের মূল বাজেটের আকার অন্তত সাত হাজার কোটি টাকা কমানো হচ্ছে বলে জানা গেছে। উচ্চাভিলাষী না হয়ে বাস্তবভিত্তিক বাজেটের দিকেই এগোতে চায় অন্তর্বর্তী সরকার। এর অন্যতম লক্ষ্য হবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা।   


খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, গত মার্চে যার হার ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ। সূত্র অনুযায়ী, নতুন বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনার ঘোষণা থাকতে পারে। সরকার প্রথমে আগামী অর্থবছর শেষে এ হার সাত শতাংশে নামিয়ে আনবে বলে ঠিক করেছিল। তবে বাংলাদেশ ব্যাংক নানামুখী পদক্ষেপ নেওয়ায় এ হার আরও কমবে বলে মনে করছে সরকার।


জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের মতো আগামী অর্থবছরেও বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশের নিচে রাখার কথা ভাবা হচ্ছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলছে, চলতি অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি পাঁচ শতাংশের নিচে থাকবে। তবে সরকার আগামী অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ধরছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ। চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য কিছুটা কমিয়ে এরই মধ্যে পাঁচ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।


এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘সরকারের ওপর চাপ কমাতে আগামী দিনগুলোয় ভর্তুকি কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে ‘সিস্টেম লস’ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুতের উৎপাদন ব্যয় কমাতে বলা হয়েছে। কারণ, বিদেশ থেকে এলএনজি (লিকুফাইড ন্যাচারাল গ্যাস) বেশি মূল্যে কিনে কম মূল্যে বিক্রি করছে সরকার। আমার মতে, এসব খাতে সব সময় ভর্তুকি দেওয়া যাবে না। এলএনজি ভর্তুকি কমাতে বলেছি।”


অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী নতুন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে গত সরকারের প্রবর্তিত সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুনভাবে যুক্ত হচ্ছে আরও ৬ লাখ ২৪ হাজার সুবিধাভোগী। একইসঙ্গে আসন্ন বাজেটে (২০২৫-২৬) সব ধরনের ভাতা সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ একশ টাকা বেড়ে ভাতার অঙ্ক (৬৫০-৯০০) টাকায় উন্নীত করা হচ্ছে। সম্প্রতি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উল্লিখিত এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এসব প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।


সূত্র জানিয়েছে, আগামী বাজেটে ১২ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে মোট বরাদ্দ থাকছে ১৯ হাজার ৭০৭ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ আছে ১৭ হাজার ৯৫৭ কোটি টাকা। অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নতুন অর্থবছরে এক হাজার ৭৫০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সূত্রমতে, আসন্ন বাজেটে নতুন করে ৬ লাখ ২৪ হাজার জনকে বিভিন্ন ভাতার আওতায় আনা হচ্ছে। এটি চলতি অর্থবছরের তুলনায় কম। ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন ভাতার আওতায় নতুন করে ১০ লাখ ২৬ হাজার সুবিধাভোগীকে যুক্ত করা হয়। ওই হিসাবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় আগামী ২০২৫-২৬ অর্থবছরে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বেষ্টনীতে নতুন সুবিধাভোগী মানুষের সংখ্যা কমছে।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী