শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

প্রথমবারের মতো কয়েক কোটি টাকার গাড়ি ধ্বংস করছে চট্টগ্রাম কাস্টমস

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৯ জুলাই ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৯ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চলাচলের অযোগ্য হয়ে পড়ায় কোটি কোটি টাকা ব্যয়ে আমদানি করা ৭৫টি গাড়ি ধ্বংস শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম কাস্টম হাউসের ইতিহাসে প্রথমবারের মতো গাড়ি ধ্বংস করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, খালাস না হওয়া এসব গাড়ি দীর্ঘ সময় বন্দর ও কাস্টম হাউসের নিলাম শেডের জায়গা দখলে রাখায় পণ্যজট তৈরি হচ্ছে। সেই সঙ্গে এসব গাড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুর্ঘটনার আশঙ্কায় থাকায় বিআরটিএর প্রতিবেদনের ভিত্তিতে ধ্বংস করা হচ্ছে এই সব গাড়ি।


কাস্টম হাউসের নিলাম শেডে স্তূপ করে রাখা লোহার টুকরো, চেসিস, গাড়ির চাকাসহ নানা যন্ত্রাংশ দেখে বোঝার উপায় নেই একসময় এগুলো ছিল সব দামি গাড়ি। অযত্নে বহু বছর পড়ে থাকা এসব গাড়ির এক সময় বাজারমূল্য থাকলেও এখন কেবল স্ক্র্যাপ। ব্যাপক আয়োজনে কাস্টম হাউসের নিলাম শেডে চলছে এমন ৭৫টি গাড়ি ধ্বংসের কর্মযজ্ঞ। এরই মধ্যে ৬০টি গাড়ি ধ্বংসের কাজ শেষ। সবগুলো গাড়ি কাটা শেষ হলে উন্মুক্ত নিলামে ভাঙারি হিসাবে বিক্রি করা হবে।


একজন শ্রমিক বলেন, 'গত ১৫ থেকে ২০ দিন আগ থেকে গাড়ি ধ্বংস করা শুরু করেছি। দুই জন এই কাজ করছি। বড় গাড়িগুলো কাটতে ২ দিন লাগছে। আর ছোট গাড়ি কাটতে একদিন লাগছে।'


ধ্বংস করা গাড়ির মধ্যে আছে জিপ, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রো, ড্রাম্প ট্রাক, স্টেশন ওয়াগন, সুইপার লরিসহ দামি সব গাড়ি। এর আগে খালাস না করা চলাচল অযোগ্য গাড়ির যন্ত্রাংশ কেটে বিক্রি করলেও এবারই প্রথম পুরো ধ্বংসের উদ্যোগ নিল চট্টগ্রাম কাস্টম হাউস। কর্তৃপক্ষ বলছে, এসব গাড়ি আর সড়কে চলাচলের উপযুক্ত নয় বলে বিআরটিএ প্রতিবেদন দিয়েছে। এ কারণে গাড়িতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুর্ঘটনা এড়াতে ও বন্দরে ইয়ার্ড খালি করে পণ্যজট কমাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।


চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার সাইদুল ইসলাম বলেন, 'গ্যাস বিস্ফোরণ হয়ে বন্দরের ভেতরে একটা দুর্ঘটনা ঘটতে পারে, এমন একটা রিস্ক থাকে। সেই রিস্ক থেকে বাঁচতে এই ব্যবস্থা করা হয়েছে। এর সাথে বন্দরে ইয়ার্ড খালি করার বিষয় থাকে। সবকিছু মিলিয়ে এবং বিআরটিএর প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'


যদিও বিডাররা বলছে, বিশেষ কমিটি গঠন করে যথাসময়ে নিলামে বিক্রি করা হলে বিপুল অর্থ ব্যয়ে আমদানি করা গাড়ি ধ্বংস করতে হতো না। আমলাতান্ত্রিক জটিলতায় রাজস্ব হারাচ্ছে সরকার। অন্যদিকে, ডলার ব্যয় করে আনা গাড়ি ধ্বংস হওয়ায় অপচয় হচ্ছে মুদ্রারও। এক্ষেত্রে একেবারে স্ক্র্যাপ না করে, ইঞ্জিনসহ বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে বিক্রি করা হলে সরকার ভালো রাজস্ব পেতো বলে মনে করেন তারা।


নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ফেরদৌস আলম বলেন, 'নিলাম শাখা যখন বন্দরের ভেতরে ছিল তখন নিলাম কর্তৃপক্ষ ১৮ থেকে ২০টি গাড়ি নিলাম করে বিক্রি করেছে। আমরা ওখানে গাড়ি কেটে পার্টসগুলো আলাদা করে নিয়ে গিয়েছি।'


কর্তৃপক্ষ বলছে, ধ্বংস করা গাড়িগুলো ১৫ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের পুরানো। এর মধ্যে অনেক গাড়ি এসেছে আমদানি নীতি লঙ্ঘন করে। বাণিজ্য মন্ত্রণালয় ছাড়পত্র না দেয়ায় এসব গাড়ি নিলামে বিক্রি সম্ভব হয়নি। এছাড়া কোনো কোনো গাড়ি নিলামে দর কম পড়াসহ নানা জটিলতায় বিক্রিও সম্ভব হয়নি।


চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার সাইদুল ইসলাম বলেন, 'আমদানিকারক তার পণ্য খালাস করেনি। আবার যেগুলো বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করে আমাদের কাছে দিয়েছে সেগুলো কেউ আর ক্লেইম করেনি। এগুলো তো নিলামে গিয়েছে। নিলামে কাভার হয়নি দেখেই গাড়িগুলো এই পর্যায়ে চলে এসেছে।'


মামলা থাকায় এমন আরও ৬১টি গাড়ি নিলাম শেডে ধ্বংসের অপেক্ষায় পড়ে আছে। তাই রাজস্ব ক্ষতি এড়াতে গাড়িসহ খালাস না হওয়া যেকোনো পণ্যের মামলা দ্রুত শেষ করে নিলাম করার দাবি বিডারদের।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী