শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

পর্যটনে হাজার কোটির ধাক্কা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কার আন্দোলন থেকে ক্ষমতার পালাবদল- এই অস্থির সময়ে ধস নেমেছে দেশের পর্যটন ব্যবসায়।


পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা জানাচ্ছেন, অস্থিরতার এক মাসে অন্তত হাজার কোটি টাকার ব্যবসা হারিয়েছেন তারা। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কীভাবে এই ক্ষতি কাটিয়ে উঠবেন, তা নিয়ে দুশ্চিন্তা ভর করেছে তাদের মধ্যে।


তবে সরকারি কর্মকর্তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিদেশে ইতিবাচক ভাবমূর্তি রয়েছে, যা কাজে লাগিয়ে পর্যটন খাতে প্রাণ ফেরানো যেতে পারে। তা ছাড়া দূতাবাস ও হাইকমিশনগুলোকেও দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার বার্তা প্রচার করতে বলা হচ্ছে।


১৫ জুলাই কোটা আন্দোলন সহিংস হয়ে ওঠার পর থেকে পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে, যার পরিণতি আসে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে; গঠন হয় অন্তর্বতী সরকার।


তবে ১৫ অগাস্ট পর্যন্ত সেই অস্থিরতা কাটেনি, এখনও স্বাভাবিক হয়নি দূরপাল্লার যানবাহন চলাচল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে না থাকায় নিরাপত্তাহীনতার কারণে ভ্রমণ পরিকল্পনা করেও অনেকে বাতিল করেছেন।


আন্দোলন ঘিরে বিদেশি পর্যটকরা তো আসেইনি, উপরন্তু অভ্যন্তরীণ ভ্রমণকারীদের দেখা মেলেনি দেশের প্রধান পর্যটন স্পটগুলোতে।



১৫ জুলাইয়ের পর থেকে ১৫ অগাস্ট পর্যন্ত কক্সবাজার, রাঙামাটি, সিলেট, সুন্দরবন, কুয়াকাটা, সুন্দরবনসহ দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো প্রায় প্রাণহীন দেখা যায়।


পর্যটন কেন্দ্র ঘিরে গড়ে ওঠা হোটেল-মোটেলগুলো বিভিন্ন সুবিধার ‘অফার’ দিয়েও পর্যটকদের টানতে পারছেন না। ওইসব এলাকার বড় বড় রেস্তোরাঁগুলোও এখন সুনশানপ্রায়।


পর্যটনভিত্তিক বিমানযাত্রীও নেই সেভাবে। অভ্যন্তরীণ রুটের বেশিরভাগ ফ্লাইটে যাত্রীখরা রয়েছে। আর ফ্লাইট ধরা বিদেশি পর্যটক, সে তো এখন ধরাছোয়ার বাইরে বলা চলে।


কোটা আন্দোলন থেকে সরকার পতন- এই সময়ে বাংলাদেশ পরিস্থিতি সহিংস হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে। ফলে বিদেশের চলাচল সীমিত হয়ে যায়, আবার অনেকে বাংলাদেশ ছেড়ে নিজ দেশে চলে যায়।


পর্যটনের পুরো ব্যবস্থা স্থবির হয়ে পড়ার এই সময় থেকে কীভাবে পরিস্থিতির উন্নতি হবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন এই খাতের বিনিয়োগকারী ও বিভিন্ন স্তরের ট্যুর অপারেটরা।


দেশের পর্যটনের ব্যস্ততম স্থান কক্সবাজার সমুদ্র সৈতককেন্দ্রিক ব্যবসায় ভাটা চলছে। সেখানকার একটি তিন তারকা হোটেলের ব্যবস্থাপক সুনীল বড়ুয়া  বলেন, “আমাদের এখানে মাসখানেক আগেও বেশ ভালো অবস্থা ছিল। হোটেলে সিঙ্গেল রুম বুকিংয়ের চাপ ছিল। তবে জুলাইয়ের মাঝামাঝি থেকে বুকিং কমতে-কমতে এখন পর্যটক নেই বললেই চলে। সমুদ্র সৈকতও সুনশানপ্রায়।”


সরকার পতনের আন্দোলন শুরু হওয়ার পর দেশজুড়ে কারফিউ জারি এবং কয়েকটি দেশ বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে রেড অ্যালার্টও জারি করে। এ জন্য সব অগ্রিম বুকিং বাতিল হয়ে গেছে বলে জানাচ্ছেন পর্যটনকর্মীরা।


কূটনৈতিক পাড়া থেকে খবর আসছে, কিছু দেশ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, এমনকি ভিসা জমাও নিচ্ছে না।




এসব কারণে পর্যটন খাত এরই মধ্যে হাজার কোটি টাকার ব্যবসা হারিয়েছে বলে দাবি করে ট্যু অপারেটররা বলছেন, অস্থিরতার এই সময়ে নিট ক্ষতি হয়েছে দেড়শ কোটি টাকার মতো। এ ক্ষতি বছর শেষে ৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।


দেশের ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াব এর সভাপতি মোহাম্মদ রাফেউজ্জামান বলছেন, “আসলে প্রতিকূল পরিবেশে পর্যটন বেগবান হয় না। কাঠামোগত সুবিন্যাসের পাশাপাশি জলবায়ু, পরিবেশ আবহাওয়া সব কিছুর ওপরই পর্যটনের ব্যবসা নির্ভর করে।


“গত এক মাসে এই শিল্প আরও স্থবির হয়েছে গেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশিরাও আসছে না, দেশের মানুষও নিরাপত্তাশূন্যতায় ভুগছে; ফলে তারা বের হচ্ছে না। এতে অন্তত হাজার কোটি টাকার ব্যবসা হারিয়েছে পর্যটন খাত।”


দেশে সাধারণত পর্যটনের মৌসুম ধরা হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। সে হিসেবে এখন পর্যটনের মৌসুমও নয়। এখন ব্যবসা টিকিয়ে চলার সময়।


তবে বর্তমান পরিস্থিতি ‘মড়ার ওপর খাড়ার ঘা’ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন ফেইসবুক-ভিত্তিক ট্রাভেল গ্রুপ ‘চলো ঘুরি’-এর সমন্বয়ক তাহসিন ইসলাম।


তিনি বলেন, “এই সময়ে আমরা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, রাতারগুলে ট্যুর প্যাকেজ ছাড়তাম। এবারও ছেড়েছিলাম, কিন্তু, যাতায়াত ব্যবস্থা কিছুদিন বন্ধ থাকায় পরিকল্পনা ভেস্তে গেছে।


“হাউজ-বোট বুকিং করা ছিল, সেটাও বাতিল করতে হয়েছে। অবস্থা ভালো না। মানুষ ইনসিকিউরিটিতে ভুগছে। সিলেটে এ বছর বন্যা হয়েছে, আবার আন্দোলন এল। এসবের ধাক্কায় ধসই নেমেছে পর্যটন ব্যবসায়।”


পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতেও পর্যটনে ব্যাপক ধস মেনেছে। বর্ষায় সেখানকার লেক, পাহাড়, ঝরনা দুলে-ফুলে উঠলে তা দেখতে এবার ভিড় করেনি পর্যটকরা।


রাঙামাটির আবাসন ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, “পাহাড়ে আগের মতো পর্যটক আসছে না। আসলে দেশে যে অস্থিরতা চলছে, মানুষ ভালো নেই। ঘুরতে আসবে কীভাবে? সর্বশেষ এ রকম হয়েছিল কোভিডের সময়। সেই সময়ের মতো এখন এখানে বেশিরভাগ রিসোর্টই খালি।”


প্রায় ৪ হাজার ট্রাভেল এজেন্টের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর সভাপতি আবদুস সালাম আরেফ বলছেন, “ব্যবসার অবস্থা খুবই খারাপ। অভ্যন্তরীণ পর্যটন স্পটগুলো, যেমন- কক্সবাজার, সিলেট বা যেসব জায়গায় সাধারণত মানুষ যায়; সেখানে খুবই বাজে অবস্থা। মানুষ বের হচ্ছে না।


“৫ থেকে ১০ শতাংশ বুকিং রয়েছে এসব জায়গায়। ইন্টারনেট বন্ধ না থাকায় আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময়ে আমাদের যে ক্ষতি হয়েছে, তার ৩০ শতাংশ আমরা কাটিয়ে উঠতে পেরেছি। তবে এই ক্ষতির দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে সামনে।”



আবদুস আলাম বলেন, “ফ্লাইটগুলোও লসে অপারেট করছে। অফার দিয়েও মানুষ পাওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ মিলিয়ে সব রুটের ফ্লাইটেই টিকিট খালি থাকছে।”


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের বলেন, “এখন পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। আমরা বিদেশে আমাদের বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনে কথা বলেছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের অনুরোধ করেছি, বাংলাদেশে ভ্রমণে আসার জন্য দেশগুলোর মানুষকে বলতে।


“আমাদের যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, তার তো বিশ্বব্যাপী জনপ্রিয়তা আছে। এটার পজেটিভ দিক আছে, আমরা তাকেও বলব। এরই মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আমরা সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছি। আগামী রোববার সকালে এই খাতের অংশীজনদের নিয়ে আমরা একটা বৈঠক করব।”



আরও খবর




মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী