শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

পত্নীতলা ম্যাটস চার বছরেও নেই শিক্ষক জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৪ জুলাই ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৪ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ


নানা সমস্যায় জর্জরিত পত্নীতলা ম্যাটস, 

জনবল সংকটের মধ্য দিয়ে চলছে নওগাঁর পত্নীতলা 

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)।৪ বছর পেরিয়ে গেলেও  ১২টি শিক্ষক পদের সবগুলোই শূন্য। অতিথি শিক্ষক দিয়ে চলে পাঠদান । পাশাপাশি শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসাজ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য প্রতিষ্ঠানটির ল্যাবে নেই পর্যাপ্ত শিক্ষা সরঞ্জাম। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠার চার বছরেও অনেকটা জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। পাঠ্য বিষয় আলাদা হলেও ৪ টি ব্যাচের শিক্ষার্থীদের একই সাথে করে ক্লাস নেন অধ্যক্ষ সপ্তাহে এক দুদিন।  গেস্ট টিচাররা ঠিকমত আসেন না। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে। 


প্রতিষ্ঠানটিতে একজন অধ্যক্ষসহ মোট ১৩ জন শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে।  প্রতিষ্ঠানটির ১২ জন শিক্ষক পদের (ছয়জন লেকচারার ও ছয়জন টিউটর) কোনো পদেই এখন পর্যন্ত কোনো শিক্ষককে নিয়োগ দেয়া হয়নি। শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে  অতিথি শিক্ষক দিয়ে সেটাও অনিয়মিত । অধ্যক্ষ এবং দুজন ডাক্তার এ্যাটাচমেন্টে নিয়োগ আছেন। 


অধ্যক্ষসহ যারা এখানে আপাতত দায়িত্বে রয়েছেন তারা সবাই অন্য প্রতিষ্ঠানে চাকরি করছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিথি শিক্ষক হিসেবে পাঠদান কিংবা প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছেন। পত্নীতলা হেলথ কমপ্লেক্সের চিকিৎসক ও অন্য প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক এখানে এসে মাঝে মাঝে ক্লাস নিয়ে যান। সাধারণত দুপুরের আগেই ক্লাস শেষ হয়ে যায়।


একাধিক শিক্ষার্থী জানায়, এখানে সুইপার ক্লিনার, বুয়া, আয়া পর্যন্ত নেই আমাদের থাকা খাওয়াও খুব সমস্যা হচ্ছে।

পুরো ভবন এলাকা জঙ্গলে পরিনতি হয়েছে রাতে সাপ চলে আসে বেডের নিচে। এদিকে  নিয়মিত ক্লাস হয়না পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটি নেই, লাইব্রেরী নেই  ফলে চিকিৎসাজ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য তাদের ব্যবহারিক শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় তারা তাদের ভবিষ্যৎ নিয়ে চরমভাবে চিন্তিত। এখানে পড়ে তারা কি শিখবে বাস্তব জীবনে কি করবে দুঃশ্চিতা ভোগছে শিক্ষার্থীরা। আমরা যদি সঠিক শিক্ষা অর্জন করতে না পারি বাস্তবে আমরা মানুষের কি সেবা দিবো। 


তারা আক্ষেপ করে বলেন এই প্রতিষ্ঠান যেন বাবা মায়ের সৎ ছেলে একই সাথে চালু হওয়া দেশের অন্য ম্যাটস ভাল সুযোগ সুবিধা পেলেও আমরা বঞ্চিত। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং  এই এলাকার মাটি ও মানুষের নেতা জনতার সেবক আধুনিক পত্নীতলার রুপকার যাঁর চেষ্টায় এই ম্যাটস প্রতিষ্ঠিত হয়েছে মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এবং সর্বোপরি দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন দ্রুত এই ম্যাটসে জনবল নিয়োগ এবং ফান্ড বরাদ্দ  দিলে আমাদের লেখাপড়া সঠিকভাবে করে চিকিৎসাজ্ঞাণ অর্জন করে দেশের মানুষের সেবা করার জন্য নিজেদের নিয়োজিত করতে পারবো। 


এদিকে মহিলা হোস্টেলে কোন হোস্টেল সুপার বা কেয়ার টেকার না থাকায় মাঝে মাঝে মেয়েরা হারিয়ে যায় পরে পরিবারের লোকজন এসে খুঁজে না পেয়ে থানায়  ডায়েরি  করে। এখানে মেয়েদের ভর্তি করিয়ে অভিভাবকরাও আছে দুঃশ্চিতায়। কোন সিকিউরিটি ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী ছাড়াও বাহিরের ছেলে মেয়েদের অবাধে আসা যাওয়া চলে এখানে। কোন কোন দিন রাতভর মূল ফটক খোলা থাকে। 


জানা গেছে, ২২ কোটি ৯৬ লাখ ৬৮ হাজার টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার পুঁইয়া এলাকায় পত্নীতলা ম্যাটসের অবকাঠামো নির্মাণ করে। ২০২১ সালে তিনতলা বিশিষ্ট একটি অ্যাকাডেমিক ভবন, একটি প্রশাসনিক ভবন, ছাত্রছাত্রীদের জন্য দুটি আবাসিক হল, অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের জন্য দ্বিতল ভবন বিশিষ্ট দুটি কোয়ার্টার ভবনের নির্মাণকাজ শেষে ২০২১ সালে অবকাঠামোটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়। মোট ৫২ আসন বিশিষ্ট চার বছর মেয়াদি কোর্সে ওই বছরেই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৪ ব্যাচে মোট ১৬৮ জন শিক্ষার্থী রয়েছে। 


পত্নীতলা ম্যাটসের অধ্যক্ষ ডা. মো:জাহাঙ্গীর আলম বলেন, এই প্রতিষ্ঠানে শুধু ভবনই আছে  বলতে গেলে কোনো জনবলই নেই।  কোন বাজেট বা বরাদ্দ নেই খুব সমস্যার মধ্য দিয়েই চলছে এই প্রতিষ্ঠান।  বিভিন্ন জাতীয়  দিবস উদযাপনে আমার পকেটের টাকা খরচ করে আয়োজন করে থাকি। আমি নিজে এখানে সংযুক্ত ভাবে নিয়োগ আছি আমার বেতন ডিজি হেলথ্ স্বাস্থ্য অধিদপ্তর থেকে হয়। যারা এখানে পাঠদান করাচ্ছেন তারা সবাই অন পেইড (টাকার বিনিময়ে) অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।  বিভিন্ন সমস্যার কথা জানিয়ে পত্নীতলা ইউএনও মহোদয়কে রিকুয়েষ্ট করলে তিনি উপজেলা পরিষদ থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ দেন। সে টাকা  দিয়ে  ফ্লাট লাইট দুটি হোস্টেল  ২ টা করে ৪ টা পানির ট্যাংক 

এবং একটি এসি রিপ্লেস করা হচ্ছে।  ৪৯ জন লোকবল নিয়োগের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে, মন্ত্রনালয়ে সেটি পাশ হয়েছে পুরোপুরি অনুমোদন হলে জনবল নিয়োগ হবে। 


উপজেলা নির্বাহী অফিসার মোসাঃপপি খাতুন বলেন ম্যাটসের বিভিন্ন সমস্যার কথা শুনে আমাদের স্পেশাল একটি এডিবি ছিল, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় অবগত হওয়ার পরে উপজেলা পরিষদ থেকে ২ লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। আমি ম্যাটস ভিজিট করবো। 





আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী