
মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
"অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন" প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার অনুষ্ঠানে স্টেশন অফিসার রাশেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রিফাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামূল হক, আরও উপস্থিত ছিলেন স্টেশনের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, সাংবদিক সুধিজন প্রমূখ
বক্তারা বলেন, মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধি পেলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
অনুষ্ঠানে অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।





























