শিরোনাম
মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

পূবালী ব্যাংকের উদ্যোগে কটিয়াদীতে ক্যাশলেস লেনদেনে সচেতনতামূলক র‌্যালি ও Bangla QR বিতরণ

প্রকাশিত:সোমবার ২০ জুলাই ২০২৬ | হালনাগাদ:সোমবার ২০ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ নগদ টাকার পরিবর্তে এখন শুধু একটি QR কোড স্ক্যান করেই মুহূর্তে সম্পন্ন করা যাচ্ছে লেনদেন। সেই ক্যাশলেস বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা ও Bangla QR বিতরণ কর্মসূচির আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি।"লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ জুলাই) পূবালী ব্যাংক পিএলসি, কটিয়াদী শাখার উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কটিয়াদী সরকারি কলেজের সামনে স্থাপিত অস্থায়ী স্টল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন করেন কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুন অর রশীদ। পূবালী ব্যাংক কটিয়াদী শাখার ব্যবস্থাপক এটিএম কামরুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি জোনাল ইনচার্জ সুমন বর্মন।আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার বিকল্প নেই। Bangla QR, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং কার্ডভিত্তিক লেনদেনের প্রসার দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে নগদ অর্থ বহনের ঝুঁকি কমিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করবে।কর্মসূচিতে গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপে নিবন্ধন, বায়োমেট্রিক নিবন্ধন এবং ব্যবসায়ীদের জন্য POS ও Bangla QR সেবা গ্রহণের সুযোগ রাখা হয়। এছাড়া ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে ৫ টাকা Bangla QR-এর মাধ্যমে পরিশোধ করলে একটি বিস্কুটের প্যাকেট অথবা এক বোতল পানি উপহার দেওয়া হয়।অনুষ্ঠান শেষে জুবায়ের ইলেকট্রিকের শীতল কুমার সাহা, জনি মোটরসের আল আমিন, রাতুল মেশিনারিজ এবং রানা ট্রেডার্স-এর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে Bangla QR তুলে দেওয়া হয়। একই সঙ্গে QR কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্টের ব্যবহারিক প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ কটিয়াদীতে ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়ানোর পাশাপাশি স্মার্ট বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আরও খবর




মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শ্রীপুর বাজারে মাদক নির্মূলে জনসচেতনতা সভা, কার্যকর কমিটি গঠনের আহ্বান পুলিশের

আমি যতদিন বেঁচে আছি, ততদিন জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে থাকব: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় নবীপুরে ইমাম-খতিবদের দোয়া

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর