
।সোহাগ রানা, রাজবাড়ী ঃরাজবাড়ী থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার রূপপুর গ্রামের মৃত বিল্লাল শেখের ছেলে মোঃ সুজন শেখ (৩৪), ফরিদপুর কোতয়ালি থানার দোপাকাদি, কাদি মাঝচড় গ্রামের আলিম মীরের ছেলে মোঃ রুবেল মীর(৩৪)বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬)রাজবাড়ী সদর থানার এএসআই মোঃ মোকছেদ আলীর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বসন্তপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর গ্রামের শ্রী ভবোতোষ কুমার সরকারের বাড়ীর সামনে পাকা রাস্তা উপর অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ রুবেল মীরকে গ্রেপ্তার করেন।মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এবং আসামিদেরকে বৃহস্পতিবারে আদালতে প্রেরণ করা হয়।




























